গাজীপুরের কাশিমপুরে শারদীয় দুর্গা পূজার প্রতিমা ভাঙচুরের ঘটনায় দুই কিশোরকে গ্রেপ্তার করেছে কাশিমপুর থানা পুলিশ।মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে মহানগরীর কাশিমপুরের ৩নং ওয়ার্ডের বারেন্ডা এলাকায় অভিযান চালিয়ে মেহেদী হাসান সুমন ওরফে রাকিবকে গ্রেপ্তার করা হয়। অপরদিকে একই ওয়ার্ডের হাতিমারা এলাকায় অভিযান চালিয়ে নাজমুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত আসামিরা পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বলে জানিয়েছেন থানা পুলিশ।জানা যায়, গাজীপুর মহানগরের কাশিমপুরে নামাবাজার এলাকায় গত বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে ক্লাস ফাইভের দুই শিক্ষার্থী মেহেদী হাসান সুমন ওরফে রাকিব ও তার বন্ধু নাজমুল ইসলাম প্রতিমা তৈরির কাজ দেখতে গেলে কারিগররা তাদের সঙ্গে খারাপ আচরণ করেন।আর সেই ক্ষোভ থেকে প্রতিহিংসার কারণে সন্ধ্যার দিকে প্রতিমার প্যান্ডেলের আশেপাশে লোকজন না থাকার সুবাদে তারা প্যান্ডেলের ভিতরে ঢুকে প্রথমে নাজমুল ইসলাম প্রতিমা ভাঙচুর শুরু করেন। পরে তার দেখাদেখি মেহেদী হাসান সুমন ওরফে রাকিব প্রতিমাগুলো ভাঙচুর করেন বলে পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়েছে মেহেদী হাসান সুমন ওরফে রাকিব ও নাজমুল ইসলাম।আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান। তিনি বলেন, গ্রেপ্তারকৃতরা কিশোর হওয়ায় তাদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কিশোর সংশোধনাগারে পাঠানো হবে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আনোয়ারায় বাবুর্চি হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার
আনোয়ারায় বাবুর্চি হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বাবুর্চিকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার এজাহারনামীয় প্রধান আসামি শওকত আলীকে গ্রেফতার করেছে র‍্যাব। Read more

জামায়াতে সমাবেশের প্রথম পর্ব শুরু, চলছে সাংস্কৃতিক পরিবেশনা
জামায়াতে সমাবেশের প্রথম পর্ব শুরু, চলছে সাংস্কৃতিক পরিবেশনা

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমাবেশের প্রথম পর্ব শুরু হয়েছে। পবিত্র কোরআন তেলাওয়াত ও Read more

সাতকানিয়াতে ছড়ায় অবৈধ বালু উত্তোলন, হুমকির মুখে পরিবেশ ও কৃষি
সাতকানিয়াতে ছড়ায় অবৈধ বালু উত্তোলন, হুমকির মুখে পরিবেশ ও কৃষি

চট্টগ্রামের দক্ষিণাঞ্চলের নদী-ছড়ার জন্য পরিচিত সাতকানিয়া উপজেলা এখন নতুন এক সংকটে পড়েছে। এক সময়ের প্রাণবন্ত ছড়াগুলো ধীরে ধীরে পরিণত হচ্ছে Read more

‘শান্তিপূর্ণ নির্বাচনে সহায়তা করতে চায় যুক্তরাজ্য’
‘শান্তিপূর্ণ নির্বাচনে সহায়তা করতে চায় যুক্তরাজ্য’

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য সহায়তা দিতে চায় যুক্তরাজ্য।আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) Read more

রানা প্লাজা ধসে আহত ময়নার চিকিৎসা ১২ বছর ধরে বন্ধ!
রানা প্লাজা ধসে আহত ময়নার চিকিৎসা ১২ বছর ধরে বন্ধ!

অভাবের সংসার ছেড়ে একটু সুখের দেখা পেতে গার্মেন্টসে চাকরির সুবাদে ঢাকার সাভার বাসস্ট্যান্ড এলাকার রানা প্লাজায় চাকরি নিয়ে ভালোই ছিলেন Read more

তারাগঞ্জে মাদকসেবনের দায়ে জেল ও জরিমানা
তারাগঞ্জে মাদকসেবনের দায়ে জেল ও জরিমানা

রংপুরের তারাগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদক সেবনের দায়ে এক মাদকসেবিকে জেল ও জরিমানা করা হয়েছে।মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৯টার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন