বরগুনা জেলা বিএনপি কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে বরগুনা সদর থানায় দায়ের করা মামলায় বরগুনা আইনজীবী সমিতির ১২ আওয়ামীপন্থী আইনজীবীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন বরগুনার একটি আদালত।মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে বরগুনা বিজ্ঞ জেলা ও দায়রা জজ মো. সাইফুল রহমানের আদালতে তারা আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।আসামিরা হলেন- মাহবুবুল বারি আসলাম, মজিবুর রহমান, এম মজিবুল হক কিসলু, হুমায়ুন কবির, হুমায়ুন কবির পল্টু, সাইমুল ইসলাম রাব্বি, জুনায়েদ জুয়েল, আমিনুল ইসলাম মিলন, নুরুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন মোল্লা, ইমরান হোসেন, আব্দুর রহমান জুয়েল।মামলা সূত্র জানায়, দুই বছর আগে ২০২৩ সালের ১৭ মার্চ মামলায় অভিযুক্ত আসামিরা জেলা আওয়ামী লীগের অফিস কার্যালয়ে কেক কেটে শেখ মজিবুর রহমানের জন্মদিন পালন করেন। পরে সেখান থেকে সবাই একত্রিত হয়ে লোহার রড, জিআই পাইপ, বগি দাসহ বিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে বরগুনার বিএনপিকে উৎখাত করতে মিছিল সহকারে জেলা বিএনপির কার্যালয়ে প্রবেশ করেন। পরে অফিসে হামলা চালিয়ে ভাঙচুর শুরু করেন তারা। এ সময় অফিসের মধ্যে থাকা বিভিন্ন আসবাবপত্র, ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল মালামাল ভাঙচুর করে অফিস সংলগ্ন সামনের সড়কে স্তূপ করে টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ করে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এই ঘটনায় চলতি বছরের ৩০ এপ্রিল বুধবার দিনগত রাতে সদর থানায় সাবেক ৩ এমপিসহ আওয়ামী লীগের ১৫৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম নজরুল ইসলামের ছেলে এস এম নইমুল ইসলাম।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কসবায় ৪৭ বোতল বিদেশী মদ উদ্ধার করেছে পুলিশ
কসবায় ৪৭ বোতল বিদেশী মদ উদ্ধার করেছে পুলিশ

ব্রাহ্মণবাড়িয়া জেলা কসবা থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল কাদের এর সার্বিক তত্ত্বাবধানে কসবা থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করা Read more

এশিয়া কাপের সূচিতে বড় পরিবর্তন
এশিয়া কাপের সূচিতে বড় পরিবর্তন

মধ্যপ্রাচ্যের প্রচণ্ড গরমের কথা মাথায় রেখে আসন্ন এশিয়া কাপ ২০২৫–এর ম্যাচ সময়সূচিতে পরিবর্তন এনেছে আয়োজকরা। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য এই Read more

ফটিকছড়িতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, পাঁচ ফার্মেসিকে জরিমানা
ফটিকছড়িতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, পাঁচ ফার্মেসিকে জরিমানা

চট্টগ্রামের ফটিকছড়িতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও ড্রাগ লাইসেন্স ছাড়াই ব্যবসা পরিচালনার অভিযোগে পাঁচ ফার্মেসিকে মোট ৪৪ হাজার টাকা জরিমানা করেছে Read more

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ

আজ ৭ নভেম্বর, ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। বাংলাদেশের রাজনীতিতে দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ১৯৭৫ সালের এই দিনে সশস্ত্র বাহিনীর Read more

বিমানের ল্যান্ডিং গিয়ারে চেপে আফগানিস্তান থেকে ভারতে গেলেন কিশোর
বিমানের ল্যান্ডিং গিয়ারে চেপে আফগানিস্তান থেকে ভারতে গেলেন কিশোর

বিমানের ল্যান্ডিং গিয়ারে বসে আফগানিস্তান থেকে ভারতে চলে এসেছে এক আফগান কিশোর। সোমবার নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটেছে এ Read more

এবার সুমুদ ফ্লোটিলার জাহাজে ওঠে পড়ল ইসরায়েলি সেনারা
এবার সুমুদ ফ্লোটিলার জাহাজে ওঠে পড়ল ইসরায়েলি সেনারা

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার দিকে যাওয়া ওয়ার্ল্ড সুমুদ ফ্লোটিলার জাহাজ আটকানো শুরু করে দিয়েছে দখলদার ইসরায়েল৷বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে আলমা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন