আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা বেড়ে ৯০০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহতের সংখ্যা বেড়ে ৩ হাজার ছাড়িয়েছে। মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুখপাত্র ইউসুফ হাম্মাদের বরাতে অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে এ খবর।মুখপাত্র ইউসুফ হাম্মাদ বলেছেন, ‘আহতদের সরিয়ে নেওয়া হচ্ছে। তাই এই সংখ্যা ব্যাপক হারে পরিবর্তিত হতে পারে।’তিনি জানান, ভূমিকম্পের কারণে কিছু এলাকায় ভূমিধস হয়েছে এবং সড়ক বন্ধ হয়ে ছিল। সেগুলো পুনরায় চালু করা হয়েছে। বাকি রাস্তা খুব শিগগিরই খুলে দেওয়া হবে যাতে দুর্গম এলাকায়ও পৌঁছানো সম্ভব হয়।মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য মতে, গত রোববার আফগানিস্তানের হিন্দুকুশ পর্বতমালায় ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের কেন্দ্র ছিল আসাদাবাদ শহর থেকে প্রায় ২৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে।শক্তিশালী কম্পনে বহু গ্রাম সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। পাহাড়ধসে একাধিক সড়ক বন্ধ হয়ে যাওয়ায় দুর্গম এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এর ফলে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। উদ্ধারকাজ চলছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।তবে আফগানিস্তানে এরকম ভয়াবহ ভূমিকম্পের ঘটনা এবারই প্রথম নয়। ভূমিকম্প-প্রবণ দেশটিতে প্রায়শই এমন প্রাকৃতিক দুর্যোগের ঘটনা ঘটে। এটি কয়েকটি ফল্ট লাইনের উপরে অবস্থিত যেখানে ভারতীয় এবং ইউরেশিয়ান টেকটোনিক প্লেটগুলো মিলিত হয়। এর আগে ২০২৩ সালে পশ্চিম আফগানিস্তানে হেরাত শহরের কাছে ৬.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে কমপক্ষে ১৪০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়। তার আগের বছর পূর্ব আফগানিস্তানে ৫.৯ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। যার ফলে কমপক্ষে ১০০০ মানুষ মারা যায় এবং আরও ৩০০০ জন আহত হন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কসবায় ৪৭ বোতল বিদেশী মদ উদ্ধার করেছে পুলিশ
কসবায় ৪৭ বোতল বিদেশী মদ উদ্ধার করেছে পুলিশ

ব্রাহ্মণবাড়িয়া জেলা কসবা থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল কাদের এর সার্বিক তত্ত্বাবধানে কসবা থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করা Read more

ট্রাইব্যুনালে রেগে হেলমেট ফেলে দিলেন শাজাহান খান
ট্রাইব্যুনালে রেগে হেলমেট ফেলে দিলেন শাজাহান খান

ট্রাইব্যুনালে নেওয়ার সময় মেজাজ হারিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী শাজাহান খান। এ সময় তাকে রেগে মাথা থেকে হেলমেট Read more

চাঁদাবাজি ও ভাঙচুর মামলায় আঙ্গারপাড়া যুবলীগ নেতা আটক
চাঁদাবাজি ও ভাঙচুর মামলায় আঙ্গারপাড়া যুবলীগ নেতা আটক

দিনাজপুরের খানসামা উপজেলার ৩নং আঙ্গারপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু বকর সিদ্দিক বক্কসকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

ডিবি হারুনের ফুফা গ্রেফতার
ডিবি হারুনের ফুফা গ্রেফতার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কিশোরগঞ্জে ছাত্র-জনতার মিছিলে হামলার মামলায় ঢাকা মহানগর গোয়েন্দা শাখার (ডিবি) সাবেক প্রধান মোহাম্মদ হারুন অর রশীদের ফুফা Read more

বুটেক্সকে পরাজিত করে ছায়া সংসদ বিতর্কে চ্যাম্পিয়ন ডিআইইউ
বুটেক্সকে পরাজিত করে ছায়া সংসদ বিতর্কে চ্যাম্পিয়ন ডিআইইউ

সঠিক পরিকল্পনার অভাবই জ্বালানি খাতে লুষ্ঠনের প্রধান কারণ শীর্ষক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় বিপক্ষ দল বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়কে (বুটেক্স) হারিয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন