পটুয়াখালীর কুয়াকাটা পৌর ছাত্রদলের সদস্য সচিব নেছার উদ্দিন হাওলাদারের হাতে পাওয়া ৩০ লাখ টাকার একটি চেক সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে নানা আলোচনা-সমালোচনার এক পর্যায়ে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টায় কুয়াকাটার মোস্তফা আকনের বাড়িতে সংবাদ সম্মেলন করে ঘটনার আসল রহস্য তুলে ধরেন নেছার উদ্দিন।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নেছার উদ্দিন হাওলাদার জানান, গত ১১ সেপ্টেম্বর ২০২৪ সালে তিনি কুয়াকাটা মৌজা (জেএল-৩৪, খতিয়ান নং-২১০৬, দাগ নং-৩৬৫৫) এর ০.১৫ একর জমি মোস্তফা আকনের কাছ থেকে মোট ৩৭ লাখ ৫০ হাজার টাকায় বায়না করেন। এর মধ্যে বিভিন্ন সময়ে ৩৬ লাখ টাকা তিনি জমির মালিককে পরিশোধ করেন। শর্ত ছিল জমির পারমিশন সম্পন্ন করে তার নামে হস্তান্তর করা হবে।কিন্তু গত ২১ আগস্ট ২০২৫ সালে তার অজান্তে জমিটি অন্যত্র বিক্রি করে দেন জমির মালিক মোস্তফা আকন। বিষয়টি জানতে পেরে নেছার উদ্দিন মালিকের সাথে যোগাযোগ করলে, তিনি অতিরিক্ত দামে জমি বিক্রি করেছেন বলে জানান এবং বায়নার টাকা ফেরত দেওয়ার আশ্বাস দেন। পরবর্তীতে গত ২৯ আগস্ট দেখা করলে মোস্তফা আকন তার ছেলে হালিম আকনের আইএফআইসি ব্যাংক একাউন্ট থেকে ৩০ লাখ টাকার একটি স্বাক্ষরিত চেক নেছারকে দেন।তবে ৩১ আগস্ট ব্যাংকে চেকটি ভাঙাতে গেলে ব্যাংক কর্তৃপক্ষ জানায়, একাউন্ট মালিকের আবেদনের ভিত্তিতে চেকটি বন্ধ রাখা হয়েছে। পরে যোগাযোগ করলে হালিম আকন জানান, একাউন্টে পর্যাপ্ত টাকা নেই তবে নগদে পরিশোধ করবেন। কিছুক্ষণ পর জমির মালিক মোস্তফা আকন ব্যাংকে উপস্থিত হয়ে নগদ ২৮ লাখ টাকা পরিশোধ করেন এবং বাকি টাকা পরবর্তীতে দেওয়ার প্রতিশ্রুতি দেন।এসময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যে বলা হয়, নেছার উদ্দিন নাকি জোরপূর্বক চেক নিয়েছেন। কিন্তু সংবাদ সম্মেলনে তিনি ৩শ’ টাকার স্ট্যাম্পে করা বায়নার কপি দেখিয়ে এ তথ্যকে সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট দাবি করেন।অন্যদিকে অভিযোগকারী হালিম আকনের বাবা মোস্তফা আকন গণমাধ্যমকে বলেন, ‘নেছার উদ্দিন আমাদের কাছে জমির টাকা পাবে, তার প্রেক্ষিতে চেক দেওয়া হয়েছে। এটি কোনো চাঁদাবাজি বা জোরপূর্বক দেওয়া হয়নি। আমার ছেলে হালিমকে কেউ ভুল বুঝিয়ে মিথ্যা তথ্য প্রচার করিয়েছে। নেছারের সঙ্গে আমাদের দেনা-পাওনার বিষয় সমাধান হয়ে গেছে। আমাদের পরিবারের কারো কোনো অভিযোগ নেই।’এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খাগড়াছড়িতে জুম্ম ছাত্র-জনতার অবরোধ কর্মসূচি পুরোপুরি প্রত্যাহার
খাগড়াছড়িতে জুম্ম ছাত্র-জনতার অবরোধ কর্মসূচি পুরোপুরি প্রত্যাহার

খাগড়াছড়ি পার্বত্য জেলায় ৫ অক্টোবর পর্যন্ত ঘোষিত 'স্থগিত অবরোধ' কর্মসূচি পুরোপুরি প্রত্যাহার করা হয়েছে। শনিবার (৪ অক্টোবর) সকালে জুম্ম ছাত্র-জনতার Read more

মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় স্বেচ্ছাসেবক দলের কর্মী খুন
মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় স্বেচ্ছাসেবক দলের কর্মী খুন

চট্টগ্রাম সীতাকুণ্ডে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় যুবদল ক্যাডারের চুরিকাঘাতে কলিমুদ্দিন (৩৩) নামের এক স্বেচ্ছাসেবক দলের কর্মী খুন হয়েছে। সে উপজেলার Read more

ইসরাইলে একযোগে রকেট ও ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ
ইসরাইলে একযোগে রকেট ও ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ

ইসরাইলের উত্তরাঞ্চলে রকেট ও ড্রোন হামলার দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। লেবানন থেকে ছোড়া এসব রকেটের কারণে আজ রবিবার Read more

দ্রুতগতিতে মাত্র ১৫ মিনিট হাঁটলেই বাড়বে আয়ু
দ্রুতগতিতে মাত্র ১৫ মিনিট হাঁটলেই বাড়বে আয়ু

হাঁটার উপকারিতা নিয়ে নতুন করে বলার কিছু নেই। ভালো মেজাজ, হৃদযন্ত্রের স্বাস্থ্য, ওজন নিয়ন্ত্রণ, পেশি শক্তিশালীকরণ—সবকিছুতেই হাঁটার ভূমিকা অনন্য। তবে Read more

পাঁচ শতাধিক শীতার্তদের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ
পাঁচ শতাধিক শীতার্তদের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

বাংলাদেশ সেনাবাহিনী ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড এর পরিচালিত মাঝিপাড়া প্রকল্প ক্যাম্প(২০ ইসিবি) কর্তৃক পাঁচ শতাধিক পরিবারের মাঝে শীতবস্ত্র ও বিনামূল্যে Read more

চুয়াডাঙ্গা পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
চুয়াডাঙ্গা পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গার দর্শনায় খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে আরিয়ান নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন