ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্রশিবির–সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিট দায়েরকারী এক ছাত্রীকে ‘সংঘবদ্ধ ধর্ষণের’ হুমকি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। হাইকোর্টের আদেশে সোমবার (১ সেপ্টেম্বর) ডাকসু নির্বাচন স্থগিত হওয়ার পর আলী হোসেন নামের ওই শিক্ষার্থী ফেসবুকে পোস্ট করে লিখেছেন, ‘হাইকোর্টের বিপক্ষে এখন আন্দোলন না করে আগে একে সংঘবদ্ধ ধর্ষণের পদযাত্রা করা উচিত।’আলী হোসেন বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের ছাত্র এবং সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক। তাঁর এই পোস্টের পর ক্যাম্পাসে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতা, সাধারণ শিক্ষার্থী এবং অনেকেই ফেসবুকে প্রতিবাদ জানিয়েছেন।ডাকসু নির্বাচনে ভিপি প্রার্থী ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় আহ্বায়ক আব্দুল কাদের ফেসবুকে লিখেছেন, ‘রিটকারী নারী প্রার্থীকে লিগ্যালি এবং পলিটিক্যালি ডিল না করে তাকে সংঘবদ্ধ ধর্ষণের হুমকি দেওয়ার মতো জঘন্য কাজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলতে দেওয়া হবে না।’এ ছাড়া, সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সামিনা লুৎফা ফেসবুকে প্রতিবাদ করে লিখেছেন যে, রিট করার জন্য কাউকে সংঘবদ্ধ ধর্ষণের হুমকি দেওয়ার অধিকার নেই এবং আলী হোসেনের বিরুদ্ধে যথাযথ প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া উচিত। তিনি বলেছেন, ‘তবে সেটাও হতে হবে ডিউ প্রসেসে। এটা সুশীলগিরি হলে আমি সুশীল! লাউড অ্যান্ড ক্লিয়ার!’অনেকে আলী হোসেনকে ছাত্রশিবিরের কর্মী বলে দাবি করলেও, ডাকসুর জিএস প্রার্থী এস এম ফরহাদ ফেসবুকে জানিয়েছেন যে, আলী হোসেন ছাত্রশিবিরের সঙ্গে জড়িত নন।তিনি আরো বলেছেন, যারা এই ঘটনাকে ছাত্রশিবিরের সঙ্গে জড়িয়ে অপপ্রচার চালাচ্ছেন, তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।আলী হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। তবে ফেসবুকে এক ভিডিও বার্তায় তিনি তার এই মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন। ভিডিও বার্তায় তিনি বলেন, আমার এরকম করা উচিত হয়নি।সেজন্য আমি ক্ষমা প্রার্থী। বিষয়টি আমার পরিবারও জেনে গেছে, সাবাই আমাকে গালাগাল করছে। আমি হেনা আপুর সঙ্গে দেখা করে মাফ চাইব।’তিনি বলেন, ‘আমি কোনো দলের সঙ্গে যুক্ত নই, এমনকি ছাত্রশিবিরের সঙ্গেও যুক্ত নই। আমাকে শিবিরের সাথী বলে সবাই ফেসবুকে পোস্ট করতেছে।অথচ ছাত্রশিবিরের কোনো ধরনের প্রগ্রাম বা ওদের কারো সঙ্গে আমার কোনো ছবি নেই। আমি ওদের রাজনীতির সঙ্গে জড়িত নই। এ ছাড়াও আমি ছাত্রদল বা ছাত্রলীগও করি না। এমনিতে আমি ফেসবুকে অতিরিক্ত পোস্ট দিয়ে থাকি, যা মন চায় তাই ফেসবুকে পোস্ট করি।’ এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাঙ্গামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান
রাঙ্গামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলাধীন সাজেক ইউনিয়নের মাচালং বাজারে বাংলাদেশ সেনাবাহিনীর বাঘাইহাট জোনস্থ ১৪তম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা ও Read more

‘মার্চ ফর গাজা’ কর্মসূচি শুরু
‘মার্চ ফর গাজা’ কর্মসূচি শুরু

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি দখলদার বাহিনীর গণহত্যা বন্ধের দাবিতে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি শুরু হয়েছে।শনিবার (১২ এপ্রিল) বিকেল ৩টায় রাজধানীর সোহরাওয়ার্দী Read more

হোমনায় তিতাস নদী থেকে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধার
হোমনায় তিতাস নদী থেকে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধার

কুমিল্লার হোমনা উপজেলায় তিতাস নদী থেকে নিখোঁজ এক মানসিক ভারসাম্যহীন নারীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৮ মার্চ) দুপুরে হোমনা-বাঞ্ছারামপুর Read more

রাজনৈতিক দল নিষিদ্ধের মাধ্যমে সমস্যার সমাধান হয় না: গয়েশ্বর চন্দ্র
রাজনৈতিক দল নিষিদ্ধের মাধ্যমে সমস্যার সমাধান হয় না: গয়েশ্বর চন্দ্র

রাজনৈতিক দল নিষিদ্ধ করার মাধ্যমে কখনো কোনও সমস্যার সমাধান হয় না। সমাজের মানসিকতা তথা আইনের শাসন নিশ্চিতের মাধ্যমে কে গ্রহণযোগ্য Read more

আজ কৃতজ্ঞতা প্রকাশের দিন
আজ কৃতজ্ঞতা প্রকাশের দিন

জীবনের প্রত্যেকটি ধাপে কেউ না কেউ আমাদের পাশে দাঁড়ান। এই মানুষগুলো শুভাকাঙ্ক্ষী, মঙ্গল প্রত্যাশী। তাদের ছোট ছোট সহযোগিতায় জীবন সুন্দর Read more

বর্ণিল আয়োজনে ‘বিইউ রেডিওর’ ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন
বর্ণিল আয়োজনে ‘বিইউ রেডিওর’ ৬ষ্ঠ বর্ষপূর্তি উদযাপন

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে পরিচালিত একমাত্র রেডিও স্টেশন ও সংগঠন বিইউ রেডিও আজ ১৯ মে (সোমবার) উদযাপন করেছে তাদের ৬ষ্ঠ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন