টাঙ্গাইল পৌর শহরে মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি ও হিমাগারে ঔষধ সংরক্ষণে অনিয়মের দায়ে তিন ফার্মেসিকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।সোমবার(১ সেপ্টেম্বর) দুপুরে পৌর শহরের সাবালিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।অভিযানে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার দায়ে দি সিটি হাসপাতালের ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এদিকে একই এলাকার মেসার্স দয়াল মেডিসিন কর্নারকে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার দায়ে ১০ হাজার টাকা এবং সাবালিয়া ডায়বেটিকস রোডের অনিক মেডিসিনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।এসময় জাতীয় ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাইলের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, ‘টাঙ্গাইলের বিভিন্ন ফার্মেসিতে ও প্রাইভেট হাসপাতালের ফার্মেসিগুলোতে মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে জরিমানা করা হয়েছে। আগামীতে এই অভিযান অব্যাহত থাকবে।’এই অভিযানে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শাহীনের হাত থেকে ‘অভিষেক ক্যাপ’ পেলেন ‘বুড়ো’ আফ্রিদি
শাহীনের হাত থেকে ‘অভিষেক ক্যাপ’ পেলেন ‘বুড়ো’ আফ্রিদি

দীর্ঘদিন ঘরোয়া ক্রিকেটে ঘাম ঝরানোর পর অবশেষে এলো সেই কাঙ্ক্ষিত দিন। বয়স যখন অনেকের কাছে অবসরের কাছাকাছি, তখনই পাকিস্তান দলে Read more

টঙ্গীর কোরবানির হাটে সংঘর্ষ, খামারিদের ওপর হামলায় গ্রেপ্তার ৩
টঙ্গীর কোরবানির হাটে সংঘর্ষ, খামারিদের ওপর হামলায় গ্রেপ্তার ৩

টঙ্গীর কুরবানীর পশুর হাটে বিশৃঙ্খলা, জোরপূর্বক পশুর গাড়ি আটক রাখা ও খামারিদের মারধরের অভিযোগে টঙ্গী পূর্ব থানা বিএনপির সহ সাংগঠনিক Read more

বয়স থেমে থাকেনি, থেমে থাকেননি মেসিও
বয়স থেমে থাকেনি, থেমে থাকেননি মেসিও

যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) টানা পাঁচ ম্যাচে জোড়া গোল করে অনন্য কীর্তি গড়েছেন লিওনেল মেসি। আজ  রোববার (১৩ জুলাই) Read more

ভৈরবে ৩ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
ভৈরবে ৩ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

কিশোরগঞ্জের ভৈরবে ৩ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন ও কাঁচামাল জব্দসহ তিন প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (৪ Read more

পঞ্চগড় সীমান্ত দিয়ে আরও ২৬ জনকে পুশ-ইন করলো বিএসএফ
পঞ্চগড় সীমান্ত দিয়ে আরও ২৬ জনকে পুশ-ইন করলো বিএসএফ

পঞ্চগড়ে আবারও নারী পুরুষ শিশুসহ ২৬ জনকে বাংলাদেশে পুশ-ইন করেছে বিএসএফ। মধ্যরাতে জেলার সদর উপজেলার শিংরোড এবং ঘাগড়া সীমান্ত দিয়ে Read more

জুলাই আন্দোলনে শহীদের পরিবারের আতঙ্কে দিন যাপন
জুলাই আন্দোলনে শহীদের পরিবারের আতঙ্কে দিন যাপন

রাতের আধাঁরে মামলা তুলে নিতে কিশোরগঞ্জের করিমগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ মো. মোবারক হোসেনের পরিবারকে হুমকির অভিযোগ ওঠেছে। গত কয়েক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন