সশস্ত্র বাহিনীকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের দেওয়া ক্ষমতা আরও ২ মাস বাড়িয়েছে সরকার। সশস্ত্র বাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব সমমর্যাদার কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের এই ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে।রবিবার (১৩ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই আদেশের কথা বলা হয়।মেয়াদ বাড়ানোর আদেশে বলা হয়, বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও এর ওপরের সমপদমর্যাদার কমিশন্ড কর্মকর্তাদের (কোস্টগার্ড ও বিজিবিতে প্রেষণে নিয়োজিত সমপদমর্যাদার কর্মকর্তারাসহ) ‘দ্য কোড অব ক্রিমিন্যাল প্রসিডিউর, ১৮৯৮’ এর ১২(১) ও ১৭ ধারা অনুযায়ী স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হলো।এর মেয়াদ হবে ১৪ জুলাই থেকে ৬০ দিন পর্যন্ত। সারাদেশে তারা এ ক্ষমতা প্রয়োগ করতে পারবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।প্রজ্ঞাপন অনুযায়ী, সেনাবাহিনীর নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তারা ‘ফৌজদারী কার্যবিধির, ১৮৯৮’ এর ৬৪, ৬৫, ৮৩, ৮৪, ৮৬, ৯৫(২), ১০০, ১০৫, ১০৭, ১০৯, ১১০, ১২৬, ১২৭, ১২৮, ১৩০, ১৩৩ ও ১৪২ ধারার অপরাধগুলো বিবেচনায় নিতে পারবেন।প্রসঙ্গত, গত বছরের ১৭ সেপ্টেম্বর সশস্ত্র বাহিনীকে (সেনা, নৌ ও বিমানবাহিনী) বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়। এরপর ২ মাস করে এর মেয়াদ বাড়ানো হয়।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সেতু না থাকায় লোহাগাড়ায় ১০ গ্রামের ছেলে মেয়েদের বিয়ে হচ্ছে না
সেতু না থাকায় লোহাগাড়ায় ১০ গ্রামের ছেলে মেয়েদের বিয়ে হচ্ছে না

চট্টগ্রামের লোহাগাড়ায় ১০ গ্রামের মানুষের একমাত্র ভরসা বাঁশের সাঁকো। এতে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ রোগীদের নিয়ে স্বজনদের পড়তে হয় বিপাকে। এ সাঁকোতে Read more

জুলাইয়ের প্রথম ১৯ দিনে রেমিট্যান্স এলো ১৫২ কোটি ডলার
জুলাইয়ের প্রথম ১৯ দিনে রেমিট্যান্স এলো ১৫২ কোটি ডলার

চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ের প্রথম ১৯ দিনে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১৫২ কোটি ২৩ লাখ ১০ হাজার Read more

চার বিশ্ববিদ্যায়ে শিবিরের ভূমিধস জয় রহস্যজনক: নুর
চার বিশ্ববিদ্যায়ে শিবিরের ভূমিধস জয় রহস্যজনক: নুর

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বিশ্ববিদ্যালয়গুলোর সম্প্রতি ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল নিয়ে বিস্ময় প্রকাশ করে বলেছেন বলেন, ছাত্রদল ও Read more

আ.লীগ পুনর্বাসন কমিটি আখ্যা দিয়ে বিএনপির একাংশের লাঠি মিছিল
আ.লীগ পুনর্বাসন কমিটি আখ্যা দিয়ে বিএনপির একাংশের লাঠি মিছিল

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত কমিটি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গন এখন উত্তপ্ত হয়ে উঠেছে। কমিটি বাতিলের দাবীতে ধারাবাহিক Read more

মাসুমা জান্নাত স্ট্যান্ড রিলিজ, কর্ণফুলীর নতুন ইউএনও নাছরীন আক্তার
মাসুমা জান্নাত স্ট্যান্ড রিলিজ, কর্ণফুলীর নতুন ইউএনও নাছরীন আক্তার

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা জান্নাতকে স্ট্যান্ড রিলিজ করে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব হিসেবে বদলি Read more

মুন্সিগঞ্জে সেনাবাহিনীর অভিযানে ককটেল-বিয়ারসহ ৩ জন গ্রেপ্তার
মুন্সিগঞ্জে সেনাবাহিনীর অভিযানে ককটেল-বিয়ারসহ ৩ জন গ্রেপ্তার

মুন্সিগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দিতে সহিংসতা ও নাশকতামূলক কার্যকলাপে জড়িতদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। অভিযানে ককটেল, বিয়ার ও দেশীয় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন