কুমিল্লার বুড়িচংয়ে প্রেমের বিয়ে করে সাত মাস আগে সংসার শুরু করা এক যুবক স্ত্রীর পরকীয়ার জেরে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। সোমবার (১ সেপ্টেম্বর) সকালে উপজেলার ময়নামতি ইউনিয়নের মিরপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম হামিদ (২০)। তিনি ওই গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।নিহতের চাচাতো ভাই আব্দুল শুক্কুর জানান, সাত মাস আগে প্রেমের মাধ্যমে পরিবারের বিরুদ্ধে গিয়ে কুমিল্লা কোতোয়ালি থানার সাতরা চম্পকনগর এলাকার মোহাম্মদ মাসুম মিয়ার মেয়ে রেজিয়া সুলতানা মুসকানকে বিয়ে করেন হামিদ। পরে ছেলের পরিবারও বিয়েটি মেনে নেয়। তবে সম্প্রতি দাম্পত্য জীবনে কলহ শুরু হয় তাদের।নিহতের মা শেফালী বেগম বলেন, প্রথম দিকে তাদের সংসার ভালোই চলছিল। কিন্তু গত কয়েক মাস ধরে আমার ছেলের স্ত্রী অন্য ছেলেদের সঙ্গে মেলামেশায় জড়িয়ে পড়ে। আমার ছেলে তার স্ত্রীর বিভিন্ন ছেলের সঙ্গে ছবি ও ঘনিষ্ঠতার প্রমাণ পায়। এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। শেষমেশ পাঁচ দিন আগে মুসকান অভিমান করে নিজের নানার বাড়িতে চলে যায়।তিনি আরও বলেন, দুদিন আগে স্ত্রীকে আনতে নানার বাড়ি গেলে স্থানীয় কয়েকজন যুবক হামিদকে মারধর করে। এরপর থেকেই সে মানসিকভাবে ভেঙে পড়ে। সোমবার সকাল ৯টার দিকে ঘরে প্রবেশ করে তিনি দেখেন, হামিদ সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছে। চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে হামিদের মৃত্যু হয়। শেফালী বেগম তার ছেলের মৃত্যুর জন্য পুত্রবধূকে দায়ী করে বিচার দাবি করেছেন।খবর পেয়ে বুড়িচং থানার দেবপুর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তারাগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
তারাগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার

রংপুরের তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের ঘনিরামপুর বুড়াপীরের ডাঙ্গা নামক স্থান থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে তারাগঞ্জ থানা পুলিশ।মঙ্গলবার (২৯ Read more

তারাগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
তারাগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

রংপুরের তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নের খোর্দ বেলাইচন্ডী শুরিপাড়ায় দুপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।শনিবার (৩০ আগস্ট) দুপুর দেড়টার দিকে Read more

সুযোগ পেলে কালো সাপগুলো ছোবল মারবে: সারজিস
সুযোগ পেলে কালো সাপগুলো ছোবল মারবে: সারজিস

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, যারা অর্থসহ বিভিন্ন সুযোগ-সুবিধার বিনিময় শয়তানদের আশ্রয় দিয়েছেন এবং দিচ্ছেন, Read more

টিভিতে আজকের খেলা (২৩ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২৩ জুলাই, ২০২৫)

ইংল্যান্ড–ভারত চতুর্থ টেস্ট শুরু হচ্ছে আজ। সিরিজে ইংল্যান্ড এগিয়ে ২–১ ব্যবধানে। একনজরে দেখে নিন টিভিতে আজকের খেলা-ক্রিকেটইংল্যান্ড–ভারতওল্ড ট্রাফোর্ড টেস্ট–১ম দিনবিকেল Read more

যুদ্ধবিরতি কার্যকর হলে গাজার অন্তর্বর্তী সরকারের প্রধান হবেন ট্রাম্প
যুদ্ধবিরতি কার্যকর হলে গাজার অন্তর্বর্তী সরকারের প্রধান হবেন ট্রাম্প

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধ বন্ধে ২০ দফা প্রস্তাব প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে সমর্থন জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী Read more

বিজয় দিবসের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ
বিজয় দিবসের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ

আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। দীর্ঘ লড়াই সংগ্রাম, রক্ত, মৃত্যু, লক্ষ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে এই দিন বাংলার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন