বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা কমান্ডের ৭ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন দিয়েছেন জেলা ইউনিট কমান্ড।সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে নবনির্বাচিত আহবায়ক কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করেছেন আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মুক্তিযোদ্ধা সংসদের সদ্য বিদায়ী প্রশাসক রাসেল ইকবাল।এর আগে গত ২৫ আগস্ট বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের ফরিদপুর জেলা ইউনিট কমান্ডের আহবায়ক এম এ ছালাল লাল ও সদস্য সচিব মো. নজরুল ইসলামের যৌথ স্বাক্ষরিত এক পরিপত্রে ৭ সদস্যবিশিষ্ট আলফাডাঙ্গা উপজেলা কমান্ডের আহবায়ক কমিটি অনুমোদন দেন।কমিটিতে মো. আতিয়ার রহমানকে আহবায়ক, মো. মুঞ্জুর মিয়াকে যুগ্ম আহবায়ক ও মতিয়ার রহমানকে সদস্য সচিব করা হয়েছে। কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন আলমগীর হোসেন, কায়েম মোল্যা, আবুল বাশার মিয়া ও রউফ সর্দার।নবনির্বাচিত আহবায়ক মো. আতিয়ার রহমান বলেন, ‘আমি যতদিন দায়িত্বে থাকবো, আলফাডাঙ্গা উপজেলার সকল মুক্তিযোদ্ধাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কাজ করবো। মুক্তিযোদ্ধাদের ভাগ্যোন্নয়ন ও কল্যাণে সর্বদা তাদের পাশে থাকার চেষ্টা করবো, ইনশাআল্লাহ্।’এই আহবায়ক কমিটি আগামী দিনে উপজেলার মুক্তিযোদ্ধাদের অধিকার, মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখবে বলে সকলের প্রত্যাশা।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিএনপি’র সাথে অন্য কোন দলের দ্বন্দ্ব নেই: মাহবুব আনাম স্বপন
বিএনপি’র সাথে অন্য কোন দলের দ্বন্দ্ব নেই: মাহবুব আনাম স্বপন

বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপন বলেছেন, বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ ভালো। তারেক রহমান ও ড. ইউনুসের মিটিং Read more

শান্তি আলোচনায় আজ মালয়েশিয়ায় বৈঠকে বসছে থাইল্যান্ড-কম্বোডিয়া
শান্তি আলোচনায় আজ মালয়েশিয়ায় বৈঠকে বসছে থাইল্যান্ড-কম্বোডিয়া

সীমান্তে যুদ্ধ থামানো ও অস্ত্রবিরতিতে পৌঁছাতে মালয়েশিয়ায় আলোচনায় বসতে যাচ্ছে থাইল্যান্ড ও কম্বোডিয়া। সোমবার (২৮ জুলাই) এই শান্তি আলোচনায় মালয়েশিয়ার Read more

জেনেভা ক্যাম্পে সেনা অভিযান, ৪ জন আটক, ৩২টি ককটেল উদ্ধার
জেনেভা ক্যাম্পে সেনা অভিযান, ৪ জন আটক,  ৩২টি ককটেল উদ্ধার

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে সেনাবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ বিস্ফোরক ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় ৩২টি তাজা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন