পাঁচ বছরেরও বেশি সময় চালু হচ্ছে ভারত-চীন সরাসরি ফ্লাইট।বিশ্বের সবচেয়ে জনবহুল দুই দেশে এতদিন সরাসরি ফ্লাইট বন্ধ ছিল। আজ রবিবার ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের দ্বিপক্ষীয় বৈঠকের পর এই সিদ্ধান্ত আসে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, রবিবার সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের সম্মেলনে তিয়ানজিনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই পরিকল্পনার ঘোষণা দেন। যদিও কবে থেকে ফ্লাইট চালু হবে তা এখনো জানানো হয়নি। বিশ্বের সবচেয়ে জনবহুল ও বর্ধনশীল অর্থনীতির দেশ দুটির আকাশপথে নতুন সংযোগ ফিরিয়ে আনার মাধ্যমে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের নতুন অধ্যায়ে পা রাখছে। করোনা মহামারির সময় দুই দেশের মধ্যে যাত্রীবাহী উড়োজাহাজ চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। ২০২০ সালে সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষের পর সেই যোগাযোগ আর পুনরায় শুরু হয়নি। এই সময়ে দুই দেশের মানুষ যাতায়াতের জন্য হংকং বা সিঙ্গাপুরকে বিকল্প ট্রানজিট হিসেবে ব্যবহার করেছেন। ভারতের সবচেয়ে বড় বেসরকারি এয়ারলাইন ইন্ডিগো ইতোমধ্যেই চীনের উদ্দেশ্যে ফ্লাইট চালুর আগ্রহ জানিয়েছে। পাশাপাশি রাষ্ট্রীয় সংস্থা এয়ার ইন্ডিয়াও এ রুটে ফের যাত্রা শুরুর প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে চীনের প্রধান তিন এয়ারলাইনস—এয়ার চায়না, চায়না সাউদার্ন ও চায়না ইস্টার্ন- এরও ভারতীয় শহরে ফের ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের ওপরে শুল্ক বাড়ানোর ঘোষণা দিয়েছেন, বিশেষ করে রাশিয়ার তেল আমদানিকে ঘিরে দিল্লির ওপর চাপ বাড়ছে। অন্যদিকে ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্য বিরোধের মাঝেই বেইজিং আপাতত এক ধরনের যুদ্ধবিরতি মেনে নিয়েছে। এমন প্রেক্ষাপটে ভারত ও চীনের ঘনিষ্ঠতা নতুন করে কৌশলগত গুরুত্ব পাচ্ছে। এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দুর্গাপূজায় ভারতে রপ্তানি হবে ১২০০ টন ইলিশ
দুর্গাপূজায় ভারতে রপ্তানি হবে ১২০০ টন ইলিশ

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে প্রতিবছরের মতো এবারও ভারতে ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এ বছর মোট ১ হাজার ২০০ টন Read more

বরগুনা দুটি আসনের মনোনয়নপত্র জমা দিলেন ১৮ জন
বরগুনা দুটি আসনের মনোনয়নপত্র জমা দিলেন ১৮ জন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বরগুনার দুটি সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন। Read more

নিষিদ্ধ ছাত্রলীগ নেতার লাইভে বিস্ফোরক বক্তব্য
নিষিদ্ধ ছাত্রলীগ নেতার লাইভে বিস্ফোরক বক্তব্য

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পটুয়াখালী জেলা সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান বাদল। ৫ আগস্টে ছাত্র-জনতার গন অভ্যুত্থানে হাসিনা সকারের পতনের পর থেকেই Read more

মাদারীপুরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম
মাদারীপুরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম

মাদারীপুরে জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কাবির মোল্লাকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।সোমবার (২৩ Read more

থার্ড টার্মিনালকে লাভজনক খাত হিসেবে গড়ে তুলতে চায় সরকার
থার্ড টার্মিনালকে লাভজনক খাত হিসেবে গড়ে তুলতে চায় সরকার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের প্যাসেঞ্জার ও কার্গো গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডার সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ মে) Read more

ট্রাম্পের হুমকির পর সুর নরম করলেন ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট
ট্রাম্পের হুমকির পর সুর নরম করলেন ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট

আগের কঠোর অবস্থান থেকে সরে গিয়ে ট্রাম্প প্রশাসনের সহযোগিতামূলক সম্পর্ক চেয়েছেন ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগুয়েজ। রবিবার (০৪ জানুয়ারি) ট্রাম্পের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন