বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে সব আবাসিক শিক্ষার্থীদের সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে।রোববার (৩১ আগস্ট) রাত ১০টা ৪৫ মিনিটে বিষয়টি নিশ্চিত করেছেন বাকৃবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, রোববার (৩১ আগস্ট) বেলা ১১ টায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল পরবর্তী উদ্ভুত পরিস্থিতিতে রাত ৯ টা ৩০ মিনিটে অনলাইনে জরুরী সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্ত মোতাবেক অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা দিয়েছে। এসময় বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে অবস্থানরত সকল ছাত্র-ছাত্রীদের আগামীকাল (১ সেপ্টেম্বর) সকাল ৯ টার মধ্যে হল ত্যাগের নির্দেশ প্রদান করা হয়েছে।জানা যায়, রোববার কম্বাইন্ড ডিগ্রি বাস্তবায়নে আয়োজিত একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত ফলপ্রসূ না হওয়ায় সভায় উপস্থিত উপাচার্যসহ সব শিক্ষককে অবরুদ্ধ করে তালা ঝুলিয়ে দেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পশুপালন ও ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা। এ ঘটনায় ২২৭ শিক্ষককে অবরুদ্ধ করে রাখা হয়।এর আগে বেলা ১১টায় কম্বাইন্ড ডিগ্রি ইস্যু সমাধানে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে একাডেমিক কাউন্সিলের জরুরি সভা শুরু হয়।এদিন সকাল ৯টা থেকে দুই অনুষদের শিক্ষার্থীরা শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনের আশপাশে জড়ো হতে থাকেন। শিক্ষার্থীদের একটাই দাবি ছিল—‌‘এক পেশায় এক ডিগ্রি, কম্বাইন্ড ডিগ্রি’। দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত আশানুরূপ না হওয়ায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মিলনায়তনে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষককে একত্রে অবরুদ্ধ করে তালা লাগিয়ে দেন।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কেনিয়ায় বিধ্বস্ত এয়ার অ্যাম্বুলেন্স, নিহত ৬
কেনিয়ায় বিধ্বস্ত এয়ার অ্যাম্বুলেন্স, নিহত ৬

কেনিয়ার রাজধানী নাইরোবির উপকণ্ঠে একটি এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে অন্তত ছয়জন নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে আরও Read more

দ্বিতীয় দফায় আবারও কোহিনূর শিপ ইয়ার্ডে উচ্ছেদ অভিযান
দ্বিতীয় দফায় আবারও কোহিনূর শিপ ইয়ার্ডে উচ্ছেদ অভিযান

‎চট্টগ্রামের সীতাকুণ্ডে দ্বিতীয় দফায় আবারো কোহিনুর শিপ ইয়ার্ডে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন জেলা প্রশাসন।বুধবার (২ জুলাই) ছলিমপুর ইউনিয়নের সমুদ্র উপকূলে Read more

ফরিদপুরে তরমুজের ট্রাক উল্টে চালক-হেলপার নিহত
ফরিদপুরে তরমুজের ট্রাক উল্টে চালক-হেলপার নিহত

ফরিদপুরের মধুখালী উপজেলার মহাসড়কে তরমুজ বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছে ধাক্কা লেগে উল্টে যায়। এসময় ঘটনাস্থলেই ট্রাকটির চালক Read more

এক মাসে ওমরাহ করেছেন ১ কোটি ১৭ লাখ মুসলিম
এক মাসে ওমরাহ করেছেন ১ কোটি ১৭ লাখ মুসলিম

সৌদি আরবে এক মাসে ওমরাহ পালন করেছেন ১ কোটি ১৭ লাখেরও বেশি মুসলিম। হিজরি বর্ষের রবিউস সানি মাসে এই বিপুল Read more

বাধা উপেক্ষা করে রাস্তায় মাইলস্টোন শিক্ষার্থীরা
বাধা উপেক্ষা করে রাস্তায় মাইলস্টোন শিক্ষার্থীরা

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে গোলচত্বরে সকাল ১০টা থেকে জমায়েত হন শত শত শিক্ষার্থী। মুহূর্তেই মিছিল আর প্রতিবাদে Read more

ছুটির দিনে ঢাকার আশেপাশে ঘুরতে পারেন যেসব স্থানে
ছুটির দিনে ঢাকার আশেপাশে ঘুরতে পারেন যেসব স্থানে

রাজধানীর কর্মজীবীদের জন্য সময় হাতে নিয়ে দূরে কোথাও ভ্রমণে যাওয়া প্রায় অসম্ভবই বলা চলে। নাগরিক জীবনে ব্যস্ততার কারণে অনেকে প্রয়োজনীয় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন