‘আমার মা মরে গেলে আমি কাকে মা বলে ডাকবো? কে আমাকে আদর করবে? কে আমাকে ভাত তুলে খাওয়াবে?’ মায়ের কষ্ট দেখে কাঁদতে কাঁদতে কথাগুলি বলছিলেন অবুঝ শিশু মুনতাহা।জরায়ুমুখে টিউমার, পিত্তথলিতে পাথর ও কিডনি সমস্যায় আক্রান্ত মাকে বাঁচাতে সাহায্যের আবেদন করেছেন অবুঝ শিশুটি। ডাক্তার বলেছে অপারেশন করতে ৭০ হাজার টাকা খরচ হবে। কিন্তু দরিদ্র পরিবারের পক্ষে এই চিকিৎসার ব্যয় বহন করা অসম্ভব। উল্লেখ্য, ১৬ আগস্ট ২০২৫ ‘মাকে বাঁচাতে সন্তানের আকুতি, প্রয়োজন ৭০ হাজার টাকা’ শিরোনামে ‘সময়ের কন্ঠস্বরে’ খবর প্রকাশ হয়। এরপর ৭০ হাজার টাকার মধ্যে ১৪ হাজার টাকা যোগাড় হয়।মোছা: রাহেনা বেগমের বাড়ি কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার নগরপাড়া গ্রামে।রাহেনার মেয়ে মুনতাহা জানান, দীর্ঘদিন ধরে তার মা শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। পরে চলতি বছরের জুলাইয়ে কুড়িগ্রাম সেন্টাল হাসপাতালে নিলে চিকিৎসক জানান, রাহেনাকে বাঁচাতে অতি দ্রুত তার অপারেশন করতে হবে।এরপর রাহেনার পরিবার একবারে ভেঙে পড়ে। মানুষের দ্বারে দ্বারে ঘোরা শুরু করেন। কিন্তু কিছুতেই কোনো কাজ হয় না।এরপর বাড়িতে এসে আবারও খুবই অসুস্থ হওয়ায় তাকে কুড়িগ্রাম হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে ডাক্তার জানান, অপারেশন করা ছাড়া তাকে বাঁচানোর উপায় নেই।আজ ৩১ আগস্ট রবিবার পেটের প্রচণ্ড ব্যথায় অজ্ঞান হয়ে পড়লে রাহেনাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। টাকা যোগাড় হলে আজ রাতেই হবে অপারেশন।এ বিষয়ে রাহেনা বলেন, ‘আমাকে আপনারা বাঁচান। আমার জরায়ুমুখে প্রচণ্ড কামড়া কামড়ি করে, তলপেট প্রচণ্ড ব্যথা করে, হাঁটাচলা করা যায় না, মাথা ও পুরো শরীর ব্যথায় ছিঁড়ে পড়ে। কোমড় ও পা সবসময় ব্যথা করে। উঠতেই পারি না, বসতেও পারি না। আর প্রায়ই জ্বর আসে।’সাহায্য পাঠাতে: মোবাইল ব্যাংকিং: মোছা: রাহেনা বেগম: ০১৩৪৩২৩৮৬৮৪ (বিকাশ/নগদ)।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পরকীয়া নিয়ে খোঁচা দেওয়ায় স্ত্রীর কান ছিঁড়লেন স্বামী!
পরকীয়া নিয়ে খোঁচা দেওয়ায় স্ত্রীর কান ছিঁড়লেন স্বামী!

স্বামী-স্ত্রীর দাম্পত্য জীবনে বিভিন্ন সময় খুনসুটি থেকে বিবাদের সূত্রপাত হয়। আবার তা পরক্ষণেই মিটে যায়। কিন্তু এবার সামনে এসেছে চাঞ্চল্যকর Read more

নাটোরে ট্রাকের ধাক্কায় ইজিবাইক দুমড়ে-মুচড়ে, নিহত ৩
নাটোরে ট্রাকের ধাক্কায় ইজিবাইক দুমড়ে-মুচড়ে, নিহত ৩

নাটোরের লালপুরে ট্রাকচাপায় ইজিবাইকের ৩ যাত্রী নিহত হয়েছেন, এতে আহত হয়েছেন অন্তত আরও ৪ জন।মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ৭টার দিকে Read more

কুমিল্লায় কাভার্ডভ্যান চাপায় ব্যবসায়ীর মৃত্যু
কুমিল্লায় কাভার্ডভ্যান চাপায় ব্যবসায়ীর মৃত্যু

কুমিল্লা নগরীর টমসমব্রিজ রামমালা এলাকায় কাভার্ডভ্যানের নিচে চাপা পড়ে ইমন সরকার (৩৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন।মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে Read more

৬ সেপ্টেম্বর: নামাজের সময়সূচি
৬ সেপ্টেম্বর: নামাজের সময়সূচি

আজ শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫ ইংরেজি, ২২ ভাদ্র ১৪৩২ বাংলা, ১২ রবিউল আউয়াল ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার Read more

পুতুলকে নিয়ে ডব্লিউএইচওর সিদ্ধান্তকে স্বাগত জানালেন প্রেস সচিব
পুতুলকে নিয়ে ডব্লিউএইচওর সিদ্ধান্তকে স্বাগত জানালেন প্রেস সচিব

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া আঞ্চলিক কার্যালয়ের বিতর্কিত আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ পুতুলকে অনির্দিষ্টকালের ছুটিতে পাঠানো হয়েছে। বৈশ্বিক সংস্থাটির Read more

অসুস্থ হয়েও মঞ্চে বসেই বক্তব্য দিলেন জামায়াত আমির
অসুস্থ হয়েও মঞ্চে বসেই বক্তব্য দিলেন জামায়াত আমির

জাতীয় সমাবেশে সভাপতির বক্তব্য দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (১৯ জুলাই) বিকেল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন