১৬ মাসে আওয়ামী লীগের পুনর্বাসন করা হয়েছে। বিভিন্নভাবে আওয়ামী লীগকে সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। যার ফলাফল, আওয়ামী লীগের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে না পারার কারণে দলটির দুর্বৃত্তরা আজকে গুপ্তহত্যা শুরু করেছে বলে দাবি গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানের।আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদ বেদিতে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।অভ্যন্তরীণ সরকারের সমালোচনা করে রাদেশ খান বলেন, এই সরকারের যে ভুলভ্রান্তি আমরা দেখলাম, বিশেষ করে রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে সরকারের অযোগ্যতা, অদক্ষতা এবং এই উপদেষ্টাদের মধ্যে যে সমন্বয়হীনতা, আমরা অনেক কিছু দেখেছি। তারা আমাদের সবসময় সংস্কারের কথা বলেছিলো, তারা এমন একটা রাষ্ট্র উপহার দেবে, যেখানে প্রত্যেকটা প্রতিষ্ঠানের সংস্কার করা হবে। একটা উন্নত, সমৃদ্ধ রাষ্ট্র, আমেরিকা ইউরোপের মতো রাষ্ট্র ব্যবস্থা, তার কোনো কিছু আমরা দেখিনি।তিনি বলেন, আমরা যে লক্ষ্যে স্বাধীন হয়েছিলাম, স্বাধীনতার এত বছরে বা বিজয়ের এত বছরে এখনও কিন্তু আমরা সাম্য, মানবিক মর্যাদা ও মানবিক সুবিচারের ভিত্তিতে একটি নতুন রাষ্ট্র এখনও প্রতিষ্ঠা করতে পারিনি, এখনও পর্যন্ত আমরা বলছি নতুন রাষ্ট্র, ঠিক ওই সময় যারা মুক্তিযোদ্ধারা ছিলেন, তারাও একই কথা বলেছিলেন, একটা নতুন বাংলাদেশ, একটা নতুন রাষ্ট্র। অর্থাৎ দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত সেই নতুন রাষ্ট্র যেখানে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার থাকবে, সেটি আমরা এখনও প্রতিষ্ঠা করতে পারিনি। এসময় গণ অধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তার সঙ্গে উপস্থিত ছিলেন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তিন মাস ধরে বন্ধ গ্যাস, সিইউএফএলের ক্ষতি ৪৭২ কোটি টাকা
তিন মাস ধরে বন্ধ গ্যাস, সিইউএফএলের ক্ষতি ৪৭২ কোটি টাকা

তিন মাসেরও বেশি সময় ধরে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে চট্টগ্রামের আনোয়ারায় রাষ্ট্রায়ত্ত সার কারখানা চিটাগং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডে (সিইউএফএল)। এর Read more

জামায়াতের রাষ্ট্রক্ষমতায় যাওয়ার প্রশ্নই আসে না: নাসীরুদ্দীন পাটওয়ারী
জামায়াতের রাষ্ট্রক্ষমতায় যাওয়ার প্রশ্নই আসে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, জামায়াতের রাষ্ট্রক্ষমতায় যাওয়ার প্রশ্নই আসে না। কারণ তাদের রাজনৈতিক দর্শন ও Read more

গাজায় আবারও অভিযান চালাতে পারে ইসরায়েল : ডোনাল্ড ট্রাম্প
গাজায় আবারও অভিযান চালাতে পারে ইসরায়েল : ডোনাল্ড ট্রাম্প

যুদ্ধবিরতি চুক্তির শর্ত মানতে হামাস ব্যর্থ  হলে ইসরায়েলকে নতুন করে গাজায় অভিযান চালাতে দেওয়া হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড Read more

রাজনীতি করতে চাইলে শিক্ষকতা ছেড়ে দিন: শিক্ষা উপদেষ্টা
রাজনীতি করতে চাইলে শিক্ষকতা ছেড়ে দিন: শিক্ষা উপদেষ্টা

'যদি কেউ মনে করেন রাজনীতি করবেন, তাহলে বিশ্ববিদ্যালয় ছেড়ে রাজনীতির অঙ্গনে চলে যান'—এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা প্রফেসর Read more

শয়তানের নিঃশ্বাসের মতোই ভয়ংকর নতুন মাদক এমডিএমবি
শয়তানের নিঃশ্বাসের মতোই ভয়ংকর নতুন মাদক এমডিএমবি

দেশের বাজারে প্রবেশ করেছে ভয়ংকর মাদক এমডিএমবি। যার কয়েক ফোটা গ্রহণে মানুষের স্নায়ুতন্ত্র বির্পযস্ত হতে পারে। গোপন সংবাদের ভিত্তিতে এমডিএমবির Read more

রামুতে বনবিভাগ ও উপজেলা প্রশাসনের মধ্যে জমি নিয়ে বিরোধ
রামুতে বনবিভাগ ও উপজেলা প্রশাসনের মধ্যে জমি নিয়ে বিরোধ

কক্সবাজারের রামুতে হিমছড়ি ঝর্ণার আশপাশের জমি নিয়ে বনবিভাগ ও উপজেলা প্রশাসনের মধ্যে চরম বিরোধ দেখা দিয়েছে।বৃহস্পতিবার (২৪ জুলাই) এ বিরোধের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন