আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতে করার দাবিতে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। রোববার (৩১ আগস্ট) আইন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনকে এ নোটিশ পাঠানো হয়। নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান।নোটিশে বলা হয়েছে, আসন্ন ২০২৬ সালের ফেব্রুয়ারির নির্বাচনকে পিআর পদ্ধতিতে আয়োজনের জন্য অবিলম্বে সাংবিধানিক সংশোধন ও নতুন আইন প্রণয়ন করতে হবে। নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় নির্দেশনা ও বিধান জারি করতে হবে, যাতে দলগুলো সময়মতো প্রস্তুতি নিতে পারে। এছাড়াও দলীয় তালিকা স্বচ্ছ রাখা, নারী ও সংখ্যালঘুদের অন্তর্ভুক্তি নিশ্চিত করা, নির্বাচনী ব্যয়ের সীমা নির্ধারণ করা এবং কালো টাকার ব্যবহার রোধে কঠোর ব্যবস্থা নেওয়া আবশ্যক।নোটিশে আরও বলা হয়েছে, যদি সরকার ১৫ কার্যদিবসের মধ্যে এই বিষয়ে কার্যকর পদক্ষেপ না নেয়, তবে সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুসারে হাইকোর্ট বিভাগে জনস্বার্থে রিট আবেদন দায়ের করা হবে। আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজা পুরোপুরি দখলে অভিযান শুরু করেছে ইসরায়েল, দাবি হামাসের
গাজা পুরোপুরি দখলে অভিযান শুরু করেছে ইসরায়েল, দাবি হামাসের

আলজাজিরার ৫ সাংবাদিককে হত্যার মধ্যে দিয়ে ফিলিস্তিনের গাজা পুরোপুরি দখলের অভিযান শুরু করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। সোমবার (১১ আগস্ট) গাজা Read more

মানববন্ধন শেষে আসামির বাড়িতে অগ্নিসংযোগ-ভাংচুর
মানববন্ধন শেষে আসামির বাড়িতে অগ্নিসংযোগ-ভাংচুর

টাঙ্গাইলের মির্জাপুরে আসামি গ্রেপ্তার ও বিচার দাবি করে অনুষ্ঠিত মানববন্ধন থেকে আসামির বাড়িতে হামলা ও অগ্নি সংযোগ এবং ভাংচুরের  ঘটনা Read more

থানার হাজতে খাট-বালিশে আরাম, আসামির জন্য ভিআইপি ব্যবস্থা!
থানার হাজতে খাট-বালিশে আরাম, আসামির জন্য ভিআইপি ব্যবস্থা!

শরীয়তপুরের গোসাইরহাট থানার হাজতে গ্রেফতার হওয়া এক সাজাপ্রাপ্ত আসামিকে ভিআইপি সুবিধা দেওয়ার ঘটনা প্রকাশ্যে আসায় স্থানীয় জনমনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি Read more

বিএনপি জনবান্ধব রাজনীতিতে বিশ্বাসী: সুলতান সালাউদ্দিন টুকু
বিএনপি জনবান্ধব রাজনীতিতে বিশ্বাসী: সুলতান সালাউদ্দিন টুকু

বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনে দলীয় মনোনীত সংসদ সদস্য প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপি একটি জনবান্ধব Read more

থানা থেকে আ.লীগ নেতা পালানোর ঘটনায় ওসি ক্লোজড
থানা থেকে আ.লীগ নেতা পালানোর ঘটনায় ওসি ক্লোজড

ফরিদপুরের আলফাডাঙ্গা থানা থেকে আওয়ামী লীগ নেতা পালানোর ঘটনায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর রশীদকে প্রত্যাহার (ক্লোজড) করে পুলিশ লাইনসে সংযুক্ত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন