ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিকেল ৩টা পর্যন্ত ৭০ শতাংশের বেশি ভোট পড়ে গেছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান।মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৩টার দিকে সিনেট ভবনের তিনটি কেন্দ্র ঘুরে দেখে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।উপাচার্য বলেন, ‘নির্বাচনের বিভিন্ন কেন্দ্রে আমরা যে তথ্য পেয়েছি, তাতে দেখা গেছে ৭০ শতাংশের বেশি শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। যেসব শিক্ষার্থী ৪টার পরও লাইনে থাকবেন, তাদের ভোট গ্রহণ নিশ্চিত করা হবে।’তিনি আরও বলেন, ‘নির্বাচনে স্বচ্ছতা বজায় রাখতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। কোথাও কোনো বড় ধরনের অনিয়মের তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি।’কার্জন হলে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রসঙ্গে উপাচার্য বলেন, ‘কার্জন হলে ভুলক্রমে একটি ছোট সমস্যা হয়েছে। তার জন্য আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছি। তবু এই ঘটনার আমরা পুনরায় তদন্ত করে কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেব।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল গ্রেফতার
ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল গ্রেফতার

ডিজিএফআইয়ের সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. আফজাল নাছেরকে (৬১)  গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।সোমবার (৩০ মার্চ) ভোরে Read more

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান ও পরিবারের শেয়ার-ব্যাংক হিসাব জব্দের আদেশ
বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান ও পরিবারের শেয়ার-ব্যাংক হিসাব জব্দের আদেশ

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান (শাহ আলম) ও তার পরিবারের সদস্যদের কোম্পানির ১ হাজার ৪৭৭ কোটি ৮৯ লাখ ৩১ Read more

বাঘাইছড়িতে বিজিবির অভিযানে অবৈধ সেগুন কাঠ জব্দ
বাঘাইছড়িতে বিজিবির অভিযানে অবৈধ সেগুন কাঠ জব্দ

বাঘাইছড়ি উপজেলাধীন মারিশ্যা জোন (২৭ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ মারিশ্যা বিট কাম চেকস্টেশন এলাকায় অভিযান চালিয়ে অবৈধ সেগুন কাঠ জব্দ করেছে বিজিবি।রবিবার Read more

সরকারকে চাঁদাবাজদের নাম প্রকাশ করতে বললেন ফারুখ
সরকারকে চাঁদাবাজদের নাম প্রকাশ করতে বললেন ফারুখ

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক সরকারকে উদ্দেশ্য করে বলেছেন, চাঁদাবাজদের ধরেছেন ভালো কথা Read more

কিম জং উনের সঙ্গে বৈঠকে বসতে চাইলেন ট্রাম্প
কিম জং উনের সঙ্গে বৈঠকে বসতে চাইলেন ট্রাম্প

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠক করতে চান বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি দক্ষিণ কোরিয়ার সঙ্গে Read more

নবীনগরে তিতাস নদীতে ডুবে শিশুর করুণ মৃত্যু
নবীনগরে তিতাস নদীতে ডুবে শিশুর করুণ মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে তিতাস নদীতে ডুবে সজীব (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে৷ শুক্রবার (০৯ মে) দুপুরে নবীনগর তিতাস নদীতে এই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন