ভারতীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া বিমানের একটি ফ্লাইট উড্ডয়নের কিছুক্ষণ পরই জরুরি ভিত্তিতে দিল্লিতে ফিরে আসে। মাঝ-আকাশে বিমানের ডান পাশের ইঞ্জিনে ‘ফায়ার ইন্ডিকেশন’ দেখা দেওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।রোববার (৩১ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।প্রতিবেদনে বলা হয়, রবিবার সকালে দিল্লি থেকে ইন্দোরে যাচ্ছিল এয়ার ইন্ডিয়ার এআই২৯১৩ ফ্লাইটটি। বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই ককপিট থেকে ক্রুরা ডান দিকের ইঞ্জিনে আগুন দেখতে পান। পরে তড়িঘড়ি সিদ্ধান্ত নিয়ে ডান দিকের ইঞ্জিন মাঝ-আকাশেই বন্ধ করে দেন পাইলট।বিমানে সাধারণত দুটি ইঞ্জিন থাকে। এক্ষেত্রে ডান দিকের ইঞ্জিন বন্ধ হয়ে গেলেও বাম দিকের ইঞ্জিনটি সচল ছিল। ফলে আরও কিছুক্ষণ আকাশে ভেসে থাকতে পেরেছে এয়ার ইন্ডিয়ার বিমানটি। পরে বিমানবন্দরে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন পাইলট।কিছুক্ষণের মধ্যে দিল্লি বিমানবন্দরে ওই বিমান নিরাপদে অবতরণ করে। যাত্রীদের কোনও ক্ষতি হয়নি। তবে আরও একটা বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেয়েছেন তারা। মাঝ-আকাশে যে ভাবে একটি ইঞ্জিনে আগুন ধরে গিয়েছিল, তা যদি ছড়িয়ে যেত, তবে বিপদ ঘটতে পারত। দ্বিতীয় ইঞ্জিনটিতে সামান্যতম কোনও সমস্যাও এ ক্ষেত্রে ডেকে আনতে পারতো বড় বিপদ।এই ঘটনায় এয়ার ইন্ডিয়ার মুখপাত্র জানায়, সংশ্লিষ্ট ফ্লাইটটিকে পরীক্ষা করে দেখা হচ্ছে। কেন ইঞ্জিনে সমস্যা হলো, আর কোনও সমস্যার আশঙ্কা আছে কি না, দেখা হচ্ছে। আপাতত ওই বিমানের যাত্রীদের ইন্দোরে পৌঁছে দেওয়ার জন্য বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করেছে এয়ার ইন্ডিয়া। যাত্রীদের দুর্ভোগের জন্য সংস্থার পক্ষ থেকে দুঃখপ্রকাশও করা হয়েছে।প্রসঙ্গত, গত ১২ জুন আহমেদাবাদ থেকে লন্ডন-গ্যাটউইকগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমান উড্ডয়নের পরপরই ভেঙে পড়ে। এতে যাত্রী, পাইলট, ক্রুসহ মোট ২৬০ জনের মৃত্যু হয়। বিমানটি ওড়ার পর সামনের বিল্ডিংয়ে ধাক্কা খেয়ে বিধ্বস্ত হয়েছিল। ফলে সেখানেও অনেকের মৃত্যু হয় এই দুর্ঘটনায়।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৪০ বছরের সঞ্চয়ে হজের স্বপ্নপূরণ ইন্দোনেশিয়ান দরিদ্র দম্পতির
৪০ বছরের সঞ্চয়ে হজের স্বপ্নপূরণ ইন্দোনেশিয়ান দরিদ্র দম্পতির

ইন্দোনেশিয়ার এক বৃদ্ধ দম্পতির মনের ইচ্ছা পূরণ হয়েছে। প্রায় ৪০ বছর ধরে অর্থ সঞ্চয় করে অবশেষে হজ পালনের জন্য সৌদি Read more

কার্জন হলের পোলিং অফিসার প্রত্যাহার
কার্জন হলের পোলিং অফিসার প্রত্যাহার

কার্জন হল কেন্দ্রে অমর একুশে হলের একটি বুথে ভোটারকে আগে থেকে পূরণকৃত ব্যালট সরবরাহ করায় পোলিং অফিসার ও অমর একুশে Read more

উখিয়া-টেকনাফে অজানা ভাইরাসে ঘরে ঘরে জ্বর, আতঙ্কে গ্রামবাসী
উখিয়া-টেকনাফে অজানা ভাইরাসে ঘরে ঘরে জ্বর, আতঙ্কে গ্রামবাসী

কক্সবাজারের টেকনাফ ও উখিয়া। এই দুই উপকূলীয় উপজেলায় ছড়িয়ে পড়েছে এক অজানা ভাইরাস। জ্বর, সারা শরীর ও গিরা ব্যথা, পা Read more

নারায়ণগঞ্জে হাসপাতালে অভিযান, ১৫ দালাল আটক
নারায়ণগঞ্জে হাসপাতালে অভিযান, ১৫ দালাল আটক

নারায়ণগঞ্জ শহরের খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে র‍্যাব ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে নারীসহ ১৫ দালালকে আটক করা হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) Read more

আচরণবিধি লঙ্ঘনের দায়ে পাবনা-৩ আসনে বিএনপি প্রার্থীকে শোকজ
আচরণবিধি লঙ্ঘনের দায়ে পাবনা-৩ আসনে বিএনপি প্রার্থীকে শোকজ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনে বিএনপির প্রার্থী হাসান জাফির তুহিনকে কারণ দর্শানোর নোটিশ Read more

ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হবে: প্রেস সচিব
ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হবে: প্রেস সচিব

অর্ন্তবর্তী সরকার ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচন আয়োজনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন