বাজারে কোথাও পলিথিন বা প্লাস্টিকের ব্যাগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।আজ রবিবার (৩১ আগস্ট) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে স্বল্পমূল্যে পরিবেশবান্ধব পাটের ব্যাগ বাজারজাতকরণ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ সতর্কবার্তা দেন।রিজওয়ানা হাসান বলেন, ‘এখন থেকে নিয়মিত বাজার পরিদর্শন করা হবে। আর কোনো ছাড় নেই, পলিথিন ও প্লাস্টিকের ব্যাগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।’অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, প্লাস্টিকের দূষণ থেকে রক্ষা পেতে পাটের ব্যবহার বাড়ানো জরুরি। তিনি আরও বলেন, ‘যারা প্লাস্টিক ব্যাগ উৎপাদন করতেন, তারা যদি পাটের ব্যাগ উৎপাদনের দিকে মনোযোগ দেন তবে এই খাতে দ্বিগুণ কর্মসংস্থান সৃষ্টি হবে। আমদানি নির্ভর প্লাস্টিক কমে গেলে অর্থনীতিও লাভবান হবে।’প্রথম পর্যায়ে টিসিবির ৬০টি ডিলারের মাধ্যমে রাজধানীতে পাটের ব্যাগ বিতরণ শুরু হয়েছে। ভর্তুকি মূল্যে মান ও আকারভেদে ব্যাগের দাম নির্ধারণ করা হয়েছে ২০ থেকে ৮০ টাকা পর্যন্ত। শিগগিরই দেশজুড়ে এই কার্যক্রম বিস্তৃত করা হবে।উৎপাদকরা জানান, সরকারি সহায়তা পেলে পাটপণ্যের বাজার যেমন বাড়বে, তেমনি নতুন কর্মসংস্থানও সৃষ্টি হবে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রহ
টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রহ

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি ক্রিকেটে নিজেদের ইতিহাসের সর্বোচ্চ সংখ্যক রান সংগ্রহ করেছে বাংলাদেশ। আজ সোমবার শারজায় টস হেরে আগে Read more

আ.লীগ নিষিদ্ধে যশোর জামায়াতের শোকরানা সমাবেশ
আ.লীগ নিষিদ্ধে যশোর জামায়াতের শোকরানা সমাবেশ

আওয়ামী লীগের সব ধরণের রাজনৈতিক কার্যক্রমকে নিষিদ্ধ করায় শোকরানা সমাবেশ ও আনন্দ মিছিল করেছে জামায়াতে ইসলামী যশোর জেলার শহর শাখা।  রবিবার Read more

কুয়েতের রাষ্ট্রীয় তেল স্থাপনায় ইরানের হামলা, ভয়াবহ আগুন
কুয়েতের রাষ্ট্রীয় তেল স্থাপনায় ইরানের হামলা, ভয়াবহ আগুন

কুয়েতের রাষ্ট্রীয় তেল সংস্থা কুয়েত পেট্রোলিয়াম কর্পোরেশনের মিনা আল-আহমাদি শোধনাগারে ইরানের ড্রোন আঘাত হেনেছে। এতে একাধিক ইউনিটে আগুন লেগে গেছে। শুক্রবার Read more

বিসিবির সভাপতি পরিবর্তন নিয়ে ক্রীড়া উপদেষ্টার ব্যাখ্যা
বিসিবির সভাপতি পরিবর্তন নিয়ে ক্রীড়া উপদেষ্টার ব্যাখ্যা

ব্যাপক আন্দোলনের মুখে গত বছর আগস্টে পতন ঘটে আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের  (বিসিবি) দায়িত্ব নেন ফারুক Read more

হোমনায় মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে যুবক গ্রেফতার
হোমনায় মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে যুবক গ্রেফতার

কুমিল্লার হোমনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে অবমাননাকর কটূক্তির অভিযোগে মহসিন (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন