দীর্ঘ ৭ বছর পর চীন সফরে গিয়ে ভারত-চীন সম্পর্ক উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে মোদি বলেন, চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ ভারত।রবিবার (৩১ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।প্রতিবেদনে বলা হয়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রোববার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে এক বৈঠকে জানিয়েছেন, নয়াদিল্লি বেইজিংয়ের সঙ্গে সম্পর্ক উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। আঞ্চলিক নিরাপত্তা সংক্রান্ত এক সম্মেলনের ফাঁকে এ বৈঠক অনুষ্ঠিত হয়।সাত বছর পর প্রথমবারের মতো চীন সফরে গেছেন মোদি। তিনি সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) ২ দিনের সম্মেলনে অংশ নিচ্ছেন। এ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ মধ্যপ্রাচ্য, দক্ষিণ ও মধ্য এশিয়া এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার নেতারা উপস্থিত রয়েছেন।মোদির সরকারি এক্স অ্যাকাউন্টে প্রকাশিত ভিডিওতে তাকে শি জিনপিংকে বলতে শোনা যায়, “আমরা পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও সংবেদনশীলতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ।”দ্বিপাক্ষিক এ বৈঠকটি এমন সময়ে হলো, যখন রাশিয়ার তেল কেনার কারণে মাত্র পাঁচ দিন আগে ওয়াশিংটন ভারতের পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক কার্যকর করেছে। বিশ্লেষকদের মতে, পশ্চিমা চাপ মোকাবিলায় ঐক্যবদ্ধ অবস্থান দেখাতে চাইছেন মোদি ও শি জিনপিং।নরেন্দ্র মোদি বলেন, দুই দেশের বিতর্কিত হিমালয় সীমান্তে শান্তি ও স্থিতিশীলতার পরিবেশ তৈরি হয়েছে। ২০২০ সালে প্রাণঘাতী সংঘর্ষের পর সেখানে দীর্ঘদিন উত্তেজনা চলছিল, যা দুই পারমাণবিক শক্তিধর প্রতিদ্বন্দ্বীর সহযোগিতার বেশিরভাগ ক্ষেত্রকেই থমকে দিয়েছিল।তিনি বলেন, সীমান্ত ব্যবস্থাপনা নিয়ে উভয় দেশের মধ্যে সমঝোতা হয়েছে, তবে বিস্তারিত কিছু বলেননি তিনি।গত বছর রাশিয়ায় বৈঠকের সময় দুই দেশ সীমান্ত টহল নিয়ে একটি চুক্তিতে পৌঁছায়। এরপর থেকে দ্বিপাক্ষিক সম্পর্কের অচলাবস্থা ধীরে ধীরে কাটতে শুরু করেছে, যা সাম্প্রতিক সপ্তাহগুলোতে আরও গতি পেয়েছে। এরই মধ্যে ওয়াশিংটনের নতুন করে শুল্ক আরোপের হুমকির মুখে বিকল্প অবস্থান খুঁজছে নয়াদিল্লি।মোদি বৈঠকে আরও জানান, ২০২০ সালের পর থেকে বন্ধ থাকা দুই দেশের সরাসরি ফ্লাইট চালু হতে যাচ্ছে, যদিও নির্দিষ্ট সময়সীমা তিনি জানাননি।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যে পাঁচটি জিনিস বলে দেবে ঢাকা ও দিল্লির সম্পর্ক কোন পথে
যে পাঁচটি জিনিস বলে দেবে ঢাকা ও দিল্লির সম্পর্ক কোন পথে

বাংলাদেশে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার ক্ষমতায় আসার ঠিক এক মাস পূর্ণ হয়েছে। ভারতের দিক থেকেও সেই নতুন সরকারের সঙ্গে Read more

আইএমএফের প্রতিনিধি দল ঢাকায় আসছে আজ
আইএমএফের প্রতিনিধি দল ঢাকায় আসছে আজ

ঋণ কর্মসূচির আওতায় ৪৭০ কোটি মার্কিন ডলার অর্থছাড়ের আগে বিভিন্ন শর্ত পর্যালোচনা করতে আজ শনিবার (৫ এপ্রিল) ঢাকায় আসছে আন্তর্জাতিক Read more

সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবকের মর্মান্তিক মৃত্যু
সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবকের মর্মান্তিক মৃত্যু

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কামরুল হাসান (৩৪) নামে এক বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা যুবকের  মর্মান্তিক মৃত্যু হয়েছে।গত মঙ্গলবার (২৬ আগস্ট) স্থানীয় Read more

শেরপুরে ভোক্তা অধিকারের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
শেরপুরে ভোক্তা অধিকারের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

বগুড়ার শেরপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে এক বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। রবিবার (১ জুন) সকাল সাড়ে ১১টা থেকে ২টা পর্যন্ত Read more

পাবনায় দুই গ্রুপের সংঘর্ষে আহত ২০
পাবনায় দুই গ্রুপের সংঘর্ষে আহত ২০

ঈদগাহ মাঠের দ্বন্দ্ব নিয়ে পাবনার ফরিদপুর উপজেলার মধ্য পুংগলী গ্রামে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন