খুলনার আড়ংঘাটা থানার শলুয়া বাজার এলাকায় সাংবাদিক এমদাদুল হক মিলনকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। তিনি আড়ংঘাটা প্রেস ক্লাবের সেক্রেটারি ছিলেন।বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।এমদাদুল হক মিলন ডুমুরিয়া শলুয়া বাজারের বজলু রহমানের ছেলে। বিষয়টি নি‌শ্চিত ক‌রে‌ছেন খুলনা মহানগর পু‌লি‌শের অ‌তি‌রিক্ত উপ-ক‌মিশনার মো. রো‌কোনুজ্জামান।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, শলুয়া এলাকায় অজ্ঞাত দুর্বৃত্তদের হামলায় গুলিতে ঘটনাস্থলেই সাংবাদিক এমদাদুল গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। তবে কী কারণে এবং কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।এ হত্যাকাণ্ডে স্থানীয় সাংবাদিক সমাজে শোকের ছায়া নেমে এসেছে। দ্রুত তদন্ত শেষ করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা।খবর পেয়ে আড়ংঘাটা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হত্যাকাণ্ডের তদন্ত শুরু করেছে।পুলিশ জানায়, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন অজুর্না রানাতুঙ্গা
দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন অজুর্না রানাতুঙ্গা

শ্রীলঙ্কার বিশ্বকাপজয়ী ক্রিকেটার অজুর্না রানাতুঙ্গাকে দুর্নীতির মামলায় গ্রেপ্তারের পরিকল্পনা করছে দেশটির কৃর্তপক্ষ। সোমবার একটি আদালতকে এ তথ্য জানিয়েছে দুর্নীতি দমন Read more

নিষেধাজ্ঞা শেষে আজ মধ্যরাত থেকে নদীতে নামছেন চাঁদপুরের জেলেরা
নিষেধাজ্ঞা শেষে আজ মধ্যরাত থেকে নদীতে নামছেন চাঁদপুরের জেলেরা

টানা ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে শনিবার (২৫ অক্টোবর) মধ্যরাত থেকে আবারও নদীতে নামছেন চাঁদপুরের জেলেরা। মা ইলিশ সংরক্ষণে গত ৪ Read more

চট্টগ্রামে সেফটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু
চট্টগ্রামে সেফটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পটিয়া উপজেলায় ভবনের সেফটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার Read more

পাহারাদারকে বেঁধে লুট: শ্যামপুরে ধরা পড়লো মূল আসামি
পাহারাদারকে বেঁধে লুট: শ্যামপুরে ধরা পড়লো মূল আসামি

রাজধানীর শ্যামপুরে একটি ব্যবসা প্রতিষ্ঠানে সংঘটিত চাঞ্চল্যকর চুরি, ভাংচুর ও লুটপাটের ঘটনায় র‍্যাব-১০-এর অভিযানে দুই এজাহারনামীয় আসামিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার Read more

ক্লাব বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মেসিদের হতাশার ড্র
ক্লাব বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মেসিদের হতাশার ড্র

প্রতীক্ষার অবসান ঘটিয়ে নতুন ফরম্যাটে শুরু হয়েছে ফিফা ক্লাব বিশ্বকাপ। রোববার (১৫ জুন) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হার্ডরক স্টেডিয়ামে ইন্টার মায়ামি ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন