বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ডি‌প্লোমা ও বিএসসি কৃ‌ষি‌বিদ‌দের ম‌ধ্যে বৈষম্য নিরস‌নের দাবিতে ৩ দফা দাবির বাস্তবায়নের জন্য ঢাকা-ময়মনসিংহ রেললাইনে অবরোধ করে বিক্ষোভ করেছেন কৃষি অনুষদের শিক্ষার্থীরা।রবিবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে কৃষিবিদ ঐক্য পরিষদের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের আব্দুল জব্বার মোড় সংলগ্ন রেললাইনে অবস্থান নেন শিক্ষার্থীরা।এ সময় ঢাকাগামী হাওর এক্সপ্রেস ট্রেন আটকা পড়ে। ফলে ঢাকার সঙ্গে ময়মনসিংহের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।অবস্থান কর্মসূচি চলাকালে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।কৃষি অনুষদের শিক্ষার্থী মো. সানাউল্লাহ জানান, আমরা বারবার শান্তিপূর্ণভাবে দাবি জানিয়েছি, কিন্তু কোনো সাড়া পাইনি। বাধ্য হয়ে আজ রেল অবরোধ করেছি। আমাদের দাবি মেনে না নিলে আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।শিক্ষার্থীদের দাবিগুলো হলোঃ১. কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই), বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) ও অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানের ১০ম গ্রেডের পদ (উপ-সহকারী কৃষি কর্মকর্তা/উপ-সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা/সমমান) কেবল কৃষিবিদদের জন্য উন্মুক্ত করতে হবে।২. নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ না হয়ে ৯ম গ্রেডে পদোন্নতির সুযোগ রাখা যাবে না (বিএডিসির কোটা বাতিল করতে হবে)।৩. কৃষি বা কৃষি-সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি না থাকলে নামের সঙ্গে ‘কৃষিবিদ’ পদবি ব্যবহার করা যাবে না এ বিষয়ে সরকারি প্রজ্ঞাপন জারি করতে হবে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৫১ বছর পর জানা গেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিজস্ব জমি নেই
৫১ বছর পর জানা গেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিজস্ব জমি নেই

ময়মনসিংহের নান্দাইলে ১৩৮ নম্বর মেরাকোনা আছিরুন্নেছা এলাহি সরকারি প্রাথমিক বিদ্যালয় ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার ৫১ বছর পর জানা গেল Read more

চুয়াডাঙ্গায় পুকুরে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
চুয়াডাঙ্গায় পুকুরে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু

চুয়াডাঙ্গা পৌর এলাকার সাতগাড়ি গ্রামে পুকুরের পানিতে ডুবে রাকিব (১৪) নামে অষ্টম শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার (০১ অক্টোবর) বেলা Read more

ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে গোমস্তাপুরে ছাত্রদলের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ
ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে গোমস্তাপুরে ছাত্রদলের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

ফিলিস্তিনে চলমান ভয়াবহ হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার ছাত্রদল, রহনপুর পৌর শাখা ছাত্রদল ও রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ শাখা Read more

Exploring Mostbet 2026: Bonuslar və Aksiyalar for New Users
Exploring Mostbet 2026: Bonuslar və Aksiyalar for New Users

Exploring Mostbet 2026: Bonuslar və Aksiyalar for New UsersBu yazıda, Mostbet 2026 üçün yeni istifadəçilərə təqdim olunan bonuslar və aksiyaları Read more

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া ভাতা বাড়ল ৫০০ টাকা, পরিপত্র জারি
এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া ভাতা বাড়ল ৫০০ টাকা, পরিপত্র জারি

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া বৃদ্ধি করে পরিপত্র জারি করা হয়েছে। তাদের বাড়িভাড়া বাবদ ৫০০ টাকা বাড়ানো হয়েছে। এর ফলে শিক্ষকরা এখন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন