পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনোভেশন অ্যান্ড অ্যান্ট্রাপ্রেনারশিপ ডেভেলপমেন্ট (আইআইইডি) এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (বিআইএম)-এর যৌথ উদ্যোগে ‘উদ্ভাবন ও উদ্যোক্তা’ বিষয়ক প্রথম একাডেমিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৩০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের কনভেনশন সেন্টারে আয়োজিত এই কর্মশালায় সভাপতিত্ব করেন আইআইইডি’র পরিচালক অধ্যাপক ড. আমিরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান। বিশেষ অতিথি ছিলেন বিআইএম-এর পিজিডি ডিরেক্টর (অপারেশনস) এসএম আরিফুল ইসলাম, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মীর খালেদ ইকবাল চৌধুরী এবং আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. শামীম রেজা।কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, পাবনা ও অন্যান্য অঞ্চলে প্রতিষ্ঠিত বিভিন্ন প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তা এবং দেশের বিভিন্ন প্রাতিষ্ঠানিক প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা ইনস্টিটিউটের প্রস্তাবিত স্বল্প ও দীর্ঘমেয়াদি কোর্স নিয়ে মতামত প্রদান করেন।প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. শামীম আহসান বলেন, ‘উদ্ভাবন ও উদ্যোক্তা তৈরি বর্তমান বিশ্বের উন্নয়নে একটি প্রধান চালিকাশক্তি। তরুণদের সৃজনশীল চিন্তা ও উদ্যোগ সমাজ পরিবর্তনে বড় ভূমিকা রাখতে পারে। আমাদের অ্যাকাডেমিয়ার সঙ্গে শিল্পখাতের সংযোগ বাড়াতে হবে এবং জ্ঞান বিনিময়ের ক্ষেত্র তৈরি করতে হবে। এই ইনস্টিটিউটের মাধ্যমে তরুণদের নতুন উদ্যোগে উদ্বুদ্ধ করা যাবে এবং দেশকে একটি জ্ঞানভিত্তিক অর্থনীতির পথে এগিয়ে নেওয়া সম্ভব হবে।’বিশেষ অতিথি এসএম আরিফুল ইসলাম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ইন্ডাস্ট্রির কার্যকর সমন্বয় স্থাপন জরুরি। যৌথভাবে কাজ করলে উদ্যোক্তা তৈরিতে উল্লেখযোগ্য অগ্রগতি সম্ভব। একইসঙ্গে, সময়োপযোগী কোর্স চালু এবং নেটওয়ার্ক সম্প্রসারণের ওপর গুরুত্ব দিতে হবে।’উল্লেখ্য, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘ইনস্টিটিউট অব ইনোভেশন অ্যান্ড অ্যান্ট্রাপ্রেনারশিপ ডেভেলপমেন্ট (আইআইইডি)’ নামে এ বছর নতুন একটি ইনস্টিটিউট চালু করা হয়। উদ্ভাবন ও উদ্যোক্তা সৃষ্টিই ইনস্টিটিউটটির মূল লক্ষ্য। এটি চালুর পর এই প্রথম কর্মশালাটি আয়োজন করা হলো।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কক্সবাজারে ভূমি অধিগ্রহণ শাখায় অভিযান চালিয়ে দুই দালাল আটক
কক্সবাজারে ভূমি অধিগ্রহণ শাখায় অভিযান চালিয়ে দুই দালাল আটক

ভূমি অধিগ্রহণ (এলএ) শাখায় দালালচক্রের দৌরাত্ম্য ও ভুক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন নিজেই সরেজমিনে অভিযান চালিয়ে দুই Read more

সময়ের কণ্ঠস্বরে সংবাদের পর ভূঞাপুরে সেই পুষ্পকলি বিদ্যালয় ভেঙে দিল প্রশাসন
সময়ের কণ্ঠস্বরে সংবাদের পর ভূঞাপুরে সেই পুষ্পকলি বিদ্যালয় ভেঙে দিল প্রশাসন

সময়ের কণ্ঠস্বরে সংবাদ প্রকাশের পর সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে, টাঙ্গাইলের ভূঞাপুরে মাদকসেবীদের আড্ডাখানা হিসেবে ব্যবহৃত হওয়া পুষ্পকলি প্রতিবন্ধী বিদ্যালয় অবশেষে Read more

জয় দিয়ে বিশ্বকাপ বাছাই মিশন শুরু বাংলাদেশের
জয় দিয়ে বিশ্বকাপ বাছাই মিশন শুরু বাংলাদেশের

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে যুক্তরাষ্ট্রকে হারিয়ে দারুণ শুরু করেছে বাংলাদেশের মেয়েরা। কাঠমান্ডুর আপার মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে যুক্তরাষ্ট্রকে ২১ রানে হারিয়ে Read more

লোহাগাড়ায় পল্লী বিদ্যুৎ কর্মীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি, চরম ভোগান্তিতে গ্রাহকরা
লোহাগাড়ায় পল্লী বিদ্যুৎ কর্মীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি, চরম ভোগান্তিতে গ্রাহকরা

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরবি) ও পল্লী বিদ্যুৎ সমিতির একীভূতকরণসহ চার দফা দাবিতে চট্টগ্রামের লোহাগাড়ায় অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন পল্লী Read more

ঈশ্বরদী ইপিজেডের সাপ্লাই পানি খেয়ে তিন দিনে ডায়রিয়ায় আক্রান্ত ৬৬০ জন শ্রমিক
ঈশ্বরদী ইপিজেডের সাপ্লাই পানি খেয়ে তিন দিনে ডায়রিয়ায় আক্রান্ত ৬৬০ জন শ্রমিক

ঈশ্বরদী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমশ বাড়তেই আছে। ইপিজেডের সাপ্লাই পানি পান করে রেনেসাঁ, নাকানো, এ্যাবা Read more

‘বিলাসহীন চমকহীন বাজেট আজ’
‘বিলাসহীন চমকহীন বাজেট আজ’

সোমবারের পত্রিকার প্রধান শিরোনামে বাজেট সংক্রান্ত খবর বেশ প্রাধান্য পেয়েছে। এবারের বাজেট যে অন্যান্য বছরের চাইতে আলাদা এমন চমকহীন সেই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন