আগামী বছরের টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে ২০ দেশ। সবশেষ দল হিসেবে টুর্নামেন্টের মূল পর্বে জায়গা করে নিয়েছে সংযুক্ত আরব আমিরাত। এর মধ্য দিয়ে চূড়ান্ত হলো অংশগ্রহণকারী সব দল। এবার এশিয়া থেকেই খেলবে সর্বাধিক আটটি দেশ। আর সবচেয়ে বড় চমক হলো, প্রথমবারের মতো টি–টোয়েন্টি বিশ্বকাপে দেখা যাবে ইতালিকে।এশিয়া প্যাসিফিক অঞ্চলের বাছাইয়ের শেষ ম্যাচে জাপানকে ৮ উইকেটে হারিয়ে শেষ দল হিসেবে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে আরব আমিরাত। এই অঞ্চলের নেপাল ও ওমানও এর আগে বাছাইপর্ব পেরিয়ে মূল পর্বে জায়গা করে নিয়েছে।আগেভাগেই স্বাগতিক হিসেবে ভারত ও শ্রীলঙ্কার অংশগ্রহণ নিশ্চিত ছিল। এ ছাড়া ২০২৪ টি–টোয়েন্টি বিশ্বকাপের সেরা সাত দল সরাসরি খেলবে এবারের আসরে। সেই তালিকায় বাংলাদেশ ছাড়াও আছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান ও যুক্তরাষ্ট্র। র‍্যাঙ্কিং বিবেচনায় পাকিস্তান, নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ডকেও বাছাইপর্ব খেলতে হয়নি।বাকি আট দল এসেছে চার মহাদেশের বাছাইপর্ব থেকে। এই প্রক্রিয়ায় অংশ নেয় ৮৭ দেশ, খেলা হয় ১৮৮টি ম্যাচ। প্রায় ৫০০ দিনের দীর্ঘ বাছাই পর্বে সবচেয়ে বড় চমক দেখিয়েছে ইতালি। দেশটি প্রথমবারের মতো আইসিসির মেগা টুর্নামেন্টে খেলার সুযোগ পেয়েছে।বিশ্বকাপে ২০ দলকে চারটি গ্রুপে ভাগ করা হবে। প্রতিটি গ্রুপে থাকবে পাঁচটি করে দল। গ্রুপ পর্বের পর সুপার এইট, সেমিফাইনাল এবং ফাইনালের মধ্য দিয়ে নির্ধারিত হবে চ্যাম্পিয়ন দল।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হরমুজ প্রণালিতে যুদ্ধ জাহাজ পাঠাবে না জাপান-অস্ট্রেলিয়া
হরমুজ প্রণালিতে যুদ্ধ জাহাজ পাঠাবে না জাপান-অস্ট্রেলিয়া

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে হরমুজ প্রণালি একপ্রকার অবরুদ্ধ করে রেখেছে ইরান। তেলবাহী ট্যাংকারগুলো এ প্রণালি দিয়ে পার করাতে মিত্রদের সহায়তা চাইলেওে Read more

কুয়াকাটায় গণঅধিকার পরিষদের মশাল মিছিল
কুয়াকাটায় গণঅধিকার পরিষদের মশাল মিছিল

গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ভিপি নুরুল হক নূরসহ দলটির কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর গতকাল হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে কুয়াকাটায় Read more

মালিবাগ-মৌচাক ফ্লাইওভারের অটোরিকশা-মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২
মালিবাগ-মৌচাক ফ্লাইওভারের অটোরিকশা-মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২

রাজধানীর মালিবাগ-মৌচাক ফ্লাইওভারের সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন।  এঘটনায় আহত হয়েছেন আরো ১ জন। আজ Read more

ফের হার্ভার্ডের সহায়তা কমানোর হুমকি ট্রাম্পের
ফের হার্ভার্ডের সহায়তা কমানোর হুমকি ট্রাম্পের

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের জন্য বরাদ্দকৃত অতিরিক্ত ১ বিলিয়ন ডলার অর্থ সহায়তা আবারও কমানোর হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (২০ এপ্রিল) Read more

দেশনায়ক তারেক রহমান শিগগিরই দেশে ফিরছেন: আতিক
দেশনায়ক তারেক রহমান শিগগিরই দেশে ফিরছেন: আতিক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে টাঙ্গাইলের নাগরপুর উপজেলা ভাদ্রা ইউনিয়নে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৩ Read more

সত্য প্রকাশে মানুষের আস্থা অর্জন করেছে সময়ের কণ্ঠস্বর
সত্য প্রকাশে মানুষের আস্থা অর্জন করেছে সময়ের কণ্ঠস্বর

হাঁটি হাঁটি পা পা করে অগণিত মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে দেশের অন্যতম জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘সময়ের কণ্ঠস্বর’-এর এক যুগ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন