পাবনার চাটমোহরে উঠতি বয়সী যুবক-যুবতীদের মাদক সেবন, অসামাজিক কাজে লিপ্ত থাকা, ছাত্রীদের ব্যবহার করে ব্ল্যাকমেইল, শিক্ষার্থীদের নগ্নতায় জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসার দাবিতে এক মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।শনিবার (৩০ আগস্ট) সকাল ১১টায় পৌর শহরের থানা মোড় এলাকায় নাগরিক সমাজের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।অভিযুক্তদের গ্রেফতারের জন্য মানববন্ধন থেকে পুলিশকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়। পরে মানববন্ধন শেষে নাগরিক সমাজের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসারের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।মানববন্ধনে বক্তারা বলেন, জেলার মধ্যে চাটমোহর একটি শান্তিপূর্ণ এলাকা। গুটিকয়েক উঠতি বয়সী যুবক-যুবতী সমাজকে নষ্ট করছে, এটা মেনে নেওয়া যায় না। প্রকাশ্যে মাদক সেবন ও নগ্নতাও মেনে নেওয়ার মতো নয়। চাটমোহরকে বাঁচাতে হলে মধুচক্র ভাঙতে হবে। ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের আইনের আওতায় না আনলে এরপর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।এ বিষয়ে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম জানান, যারা এর সঙ্গে জড়িত, তারা কেউ এখন এলাকায় নেই। এই চক্রকে ধরতে পুলিশ কাজ করছে। এই চক্রকে ধরতে সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা চান তিনি।উপজেলা নির্বাহী অফিসার মুসা নাসের চৌধুরী বলেন, ‘মাদক ও অশ্লীলতার বিষয় নিয়ে সামাজিক মাধ্যমে যা দেখেছি বা শুনেছি, বিষয়টি নিয়ে আমরা খুবই মর্মাহত হয়েছি। যারা এর সঙ্গে জড়িত, তাদের প্রত্যেকের ঠিকানা ও তথ্য প্রমাণ সংগ্রহ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দেওয়া হয়েছে। তারা এ ব্যাপারে কাজ করছে। আসলে এটা একটা সামাজিক ব্যাধি। এটাকে প্রতিরোধ করা জরুরি।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খানসামায় ৮শ টাকার জ্বালানি ১ হাজার টাকায় বিক্রি!
খানসামায় ৮শ টাকার জ্বালানি ১ হাজার টাকায় বিক্রি!

দিনাজপুরের খানসামা উপজেলায় যেন প্রকাশ্যেই চলছে জ্বালানি প্রতারণার এক নীরব মহোৎসব। উপজেলার হলদিপাড়ায় অবস্থিত খানসামা ফিলিং স্টেশনকে ঘিরে উঠেছে ভয়াবহ Read more

রাজধানীতে ব্যবসায়ীকে গুলি করে হত্যা
রাজধানীতে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

রাজধানীর পুরান ঢাকায় দুর্বৃত্তের গুলিতে আব্দুর রহমান (৫৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছে। তিনি শ্যামবাজার কাঁচাবাজার মালিক সমিতির সাবেক সভাপতি Read more

বোনের গায়ে হলুদের রাতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ভাইয়ের
বোনের গায়ে হলুদের রাতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ভাইয়ের

সিরাজগঞ্জের কামারখন্দে ছোট বোনের গায়েহলুদের অনুষ্ঠানে বিদ্যুতায়িত হয়ে ওমর ফারুক শেখ (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার রাত ৯টার দিকে Read more

নিখোঁজের দু’দিন পর যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
নিখোঁজের দু’দিন পর যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

পাবনার ঈশ্বরদী থেকে নিখোঁজ হওয়ার দুদিন পর শরিফুল ইসলাম (৪০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার হয়েছে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন Read more

ইসিতে মোট আপিল ৬৪৫, আজ থেকে শুরু নিষ্পত্তি
ইসিতে মোট আপিল ৬৪৫, আজ থেকে শুরু নিষ্পত্তি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে নির্বাচন কমিশনে (ইসি) মোট ৬৪৫টি আপিল আবেদন দায়ের করা হয়েছে। আপিল গ্রহণের শেষ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন