হাসপাতালের ওয়ার্ডে রোগীদের শারীরিক অবস্থা পরীক্ষা করছিলেন হৃদ্‌রোগ বিশেষজ্ঞ গ্র্যাডলিন রায়। কিন্তু চিকিৎসা দিতে গিয়েই মৃত্যু হলো তাঁর। ঘটনাটি ঘটেছে বুধবার ভারতের চেন্নাইয়ের একটি সরকারি হাসপাতালে। যা শনিবার (৩০ আগস্ট) এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার। মারা যাওয়া চিকিৎসকের নাম গ্র্যাডলিন রায় (৩৯)। তিনি চেন্নাইয়ের সবিতা মেডিক্যাল কলেজের কনসালট্যান্ট কার্ডিয়াক সার্জন ছিলেন।হাসপাতাল সূত্রে জানা গেছে, সেদিন ওয়ার্ডে রাউন্ড দিতে গিয়ে রোগীদের খোঁজ নিচ্ছিলেন তিনি। হঠাৎই জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান। সহকর্মী চিকিৎসক ও জুনিয়র ডাক্তাররা দ্রুত সিপিআরসহ প্রাথমিক চিকিৎসা শুরু করেন। পরে তাঁকে বাঁচাতে অ্যাঞ্জিয়োপ্লাস্টি, ইন্ট্রা-অ্যাওর্টিক বেলুন পাম্প ও ইসিএমও পর্যন্ত ব্যবহার করা হয়। তবে সব চেষ্টা ব্যর্থ হয়।সহকর্মী চিকিৎসক সুধীর কুমার জানিয়েছেন, যত ধরনের আধুনিক চিকিৎসা সম্ভব, সবকিছুই প্রয়োগ করা হয়েছিল। তবুও গ্র্যাডলিন রায়কে ফেরানো যায়নি।সহকর্মীরা বলছেন, তাঁর আগে কখনো কোনো উপসর্গ ধরা পড়েনি। এমনকি তিনি নিজেও ছিলেন খুব সচেতন ও পরিশীলিত জীবনযাপনে অভ্যস্ত। তারপরেও কীভাবে হার্ট অ্যাটাক, সেটা ভেবেই স্তম্ভিত তাঁরা। এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খুনিদের ফেরত না দেওয়া পর্যন্ত ভারতীয় হাইকমিশন বন্ধ থাকবে: সারজিস
খুনিদের ফেরত না দেওয়া পর্যন্ত ভারতীয় হাইকমিশন বন্ধ থাকবে: সারজিস

শরিফ ওসমান হাদির হত্যাকারীদের ফেরত না দেওয়া পর্যন্ত ভারতীয় হাইকমিশন বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম।বৃহস্পতিবার রাতে Read more

মাতামুহুরি নদীতে ডুবে ২ শিশুসহ ৩ জনের মৃত্যু 
মাতামুহুরি নদীতে ডুবে ২ শিশুসহ ৩ জনের মৃত্যু 

কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদী থেকে পৃথক দুটি ঘটনায় দুই শিশু ও এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে রয়েছে Read more

সোনালী আঁশে সাফল্যের হাতছানি নাগরপুরে
সোনালী আঁশে সাফল্যের হাতছানি নাগরপুরে

টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় এবারও পাট চাষে মুখর হয়ে উঠেছে কৃষক সমাজ। উপজেলার দিঘলকান্দি, ভাদ্রা, পাকুটিয়া, সলিমাবাদ ও গয়হাটাসহ বিভিন্ন গ্রামের Read more

আজও কুয়াশায় মোড়া রাজধানী ঢাকা, তাপমাত্রা কমে ১২ ডিগ্রি
আজও কুয়াশায় মোড়া রাজধানী ঢাকা, তাপমাত্রা কমে ১২ ডিগ্রি

রাজধানী ঢাকায় শীতের অনুভূতি আগের তুলনায় আরও বেড়েছে। আজ সকালে তাপমাত্রা নেমে এসেছে ১২ ডিগ্রি সেলসিয়াসে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, Read more

প্রাথমিকের উপবৃত্তির টাকা বিতরণ নিয়ে নতুন সিদ্ধান্ত
প্রাথমিকের উপবৃত্তির টাকা বিতরণ নিয়ে নতুন সিদ্ধান্ত

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা এখন থেকে তাদের অভিভাবকদের পছন্দের মোবাইল ব্যাংকিং হিসাবে যাবে। আগে পুরো অর্থ যেত শুধু নগদের Read more

ডাকসু নির্বাচন কমিশন গঠন
ডাকসু নির্বাচন কমিশন গঠন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের জন্য প্রধান রিটার্নিং কর্মকর্তা ও ৯ রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দিয়ে ১০ সদস্যের কমিশন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন