ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণের দিন মিডিয়া ট্রায়ালের শিকার হয়েছেন বলে দাবি করেছেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম আবিদ। সোমবার (২২ সেপ্টেম্বর) মধুর ক্যান্টিনে ডাকসু নির্বাচনের নানা অনিয়মের বিষয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।আবিদ বলেন, ‘নির্বাচনে ভোটার চিহ্নিত করার জন্য যে মারকার পেন ব্যবহার করা হয় তা অস্থায়ী হওয়ায় একই ব্যক্তি একাধিক ভোট দিয়েছে কি না তা নিয়ে সংশয়ে আছে ছাত্রদল। নির্বাচনের ব্যালট পেপার কোন প্রেস থেকে ছাপা হয়েছে তা প্রকাশ করা হয়নি। এ নিয়ে সব অভিযোগ স্পষ্ট। এটাকে আড়াল করার সুযোগ নেই।’ তিনি আরও বলেন,  এই নির্বাচনকে বৈধতা দেয়ার কোনো সুযোগ তাদের নেই। ছাত্রদল চাইলে এই বিষয়ে বড় আন্দোলন করতে পারতো। পূর্বের রাজনৈতিক সংস্কৃতি ভেঙে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে এগিয়ে চলছে ছাত্রদল।’ছাত্রদলের এই ভিপি প্রার্থী বলেন, ‘ নির্বাচনের নানা অভিযোগ নিয়ে লিখিত আবেদন জানানোর পরও আমাদের এড়িয়ে চলছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নির্বাচনের চারদিন পর বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, পোলিং এজেন্টদের বাছাই প্রক্রিয়ায় অস্বচ্ছতা, আইডি কার্ড যথাসময়ে দেয়া হয়নি। পোলিং এজেন্টদের অনুপস্থিতিতে ভোট নেয়া হয়।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৩ নভেম্বর: নামাজের সময়সূচি
৩ নভেম্বর: নামাজের সময়সূচি

ঈমান বা বিশ্বাসের পর নামাজই ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ। ইসলামের ৫টি রুকনের মধ্যে নামাজ অন্যতম। পঞ্চস্তম্ভের মধ্যে এটি দ্বিতীয়। কেয়ামতের Read more

ডাকসুর ভিপি প্রার্থী জালালের জামিন নামঞ্জুর
ডাকসুর ভিপি প্রার্থী জালালের জামিন নামঞ্জুর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্রভাবে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করা শিক্ষার্থী জালাল আহমদকে হত্যাচেষ্টা মামলায় কারাগারে Read more

ঢাকাসহ ৬ বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা
ঢাকাসহ ৬ বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা

রাজধানীসহ দেশের ছয়টি বিভাগে আজ সোমবার (১৪ জুলাই) হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। Read more

বাউফলে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার
বাউফলে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার

পটুয়াখালীর বাউফল উপজেলায় নিখোঁজের তিনদিন পরইব্রাহীম খলিল (৩২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (০৩ মে) সকালে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের Read more

নওগাঁর ৬টি আসনে ৩৩ জনের মনোনয়ন বৈধ
নওগাঁর ৬টি আসনে ৩৩ জনের মনোনয়ন বৈধ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ জেলার ৬টি আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়েছে। যাচাই-বাছাইয়ে ৪১ জন প্রার্থীর মধ্যে ৩৩জনের মনোনয়নপত্র Read more

চকরিয়ায় যানজটের ভোগান্তি
চকরিয়ায় যানজটের ভোগান্তি

যানজটের ভোগান্তি থেকে কোনোমতেই রেহাই পাচ্ছেন না কক্সবাজারের চকরিয়া পৌরশহরের মানুষ। ব্যস্ততম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া পৌরশহর চিরিঙ্গার দুই পাশের ফুটপাত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন