বিশ্বের অন্যতম জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব এবার কনটেন্ট ক্রিয়েটরদের জন্য আরও বড় সুযোগ সৃষ্টি করতে নতুন এক ফিচার নিয়ে এসেছে। প্রতিষ্ঠানটি নতুন এই ফিচারের নাম দিয়েছে ‘হাইপ’। এ ফিচারে ব্যবহারকারীরা সপ্তাহে তাদের পছন্দের তিনটি ভিডিও হাইপ করতে পারবেন।  এই ফিচারটি কনটেন্ট নির্মাতাদের ভিডিওর জন্য বিশেষ পয়েন্ট ব্যবস্থা করবে, যা তাদের ভিডিওকে লিডারবোর্ডে স্থান করে দেবে। ইউটিউবের নতুন এই বৈশিষ্ট্যটি নির্মাতাদের ভিডিও আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে সাহায্য করবে, এবং তাদের ফলোয়ার ও ভিউয়ের সংখ্যা বাড়ানোর সম্ভাবনা তৈরি করবে।ইউটিউবের নতুন ফিচারে ব্যবহারকারীরা ভিডিওটির নিচে থাকা হাইপ বাটনে ক্লিক করে তাদের পছন্দের ভিডিওগুলো হাইপ করতে পারবেন। এই ভিডিওগুলোর ওপর একটি বিশেষ ব্যাজ প্রদর্শিত হবে, যা ইউটিউবের লিডারবোর্ডে ভিডিওটিকে উপরে উঠাতে সহায়ক হবে।তবে যেসব ইউটিউবারদের ৫ লাখের কম ফলোয়ার বা সাবস্ক্রাইবার আছে তারা এই সুবিধাটি পাবেন। ফলে, নতুন কনটেন্ট ক্রিয়েটররা তাদের ভিডিওকে আরও বেশি দর্শকের কাছে পৌঁছানোর জন্য এই ফিচারটি ব্যবহার করতে পারবেন।এই নতুন ফিচারটি  ভারত, জাপান, আমেরিকা, ব্রিটেন, ইন্দোনেশিয়াসহ মোট ৩৯টি দেশে চালু করা হয়েছে। টি নির্মাতাদের জন্য একটি বড় পদক্ষেপ, কারণ ইউটিউব তাদের কনটেন্ট ক্রিয়েটরদের জন্য আরও উন্নত সুযোগ তৈরি করতে চেষ্টা করছে।এর আগে গত বছর ইউটিউব এই ফিচারটি ‘মেড অন ইউটিউব’ ইভেন্টে উদ্বোধন করেছিল এবং এখন এটি নতুন এবং অভিজ্ঞ কনটেন্ট নির্মাতাদের জন্য নতুন আয় এবং জনপ্রিয়তা অর্জনের সুযোগ নিয়ে এসেছে। এটি কেবল একটি বিনোদন মাধ্যম নয়, বরং একটি পেশাগত ক্ষেত্রও হয়ে উঠেছে, যেখানে কনটেন্ট ক্রিয়েটররা তাদের কন্টেন্টের মাধ্যমে উপার্জনও করতে পারেন।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঢাকার বাতাসের মান আজ ‘অস্বাস্থ্যকর’, তালিকায় চতুর্থ
ঢাকার বাতাসের মান আজ ‘অস্বাস্থ্যকর’, তালিকায় চতুর্থ

বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ চতুর্থ স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এয়ার কোয়ালিটি ইনডেক্সে ১৬৯ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

বাংলাদেশকে কৃষি ও গবেষণায় সহায়তা করবে চীন
বাংলাদেশকে কৃষি ও গবেষণায় সহায়তা করবে চীন

সফররত চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও বলেছেন, কৃষি, পাট, সামুদ্রিক মাছ ধরা—এসব খাত এবং গবেষণার ওপর বিশেষ গুরুত্ব দিয়ে তার দেশ Read more

কুয়াকাটায় নিষ্ক্রিয় ট্যুরিস্ট পুলিশ, পর্যটকদের ক্ষোভ
কুয়াকাটায় নিষ্ক্রিয় ট্যুরিস্ট পুলিশ, পর্যটকদের ক্ষোভ

যান্ত্রিক শহরের কোলাহল থেকে স্বস্তির নিশ্বাস নিতে প্রতিবছর দেশের নানান প্রান্ত থেকে ভ্রমন পিপাসুরা ছুটে আসেন সাগর কন্যা কুয়াকাটায়। তবে Read more

গ্লোবাল এক্সিলেন্স লিডারশীপ অ্যাওয়ার্ড পেলেন পিরোজপুরের তানভীর
গ্লোবাল এক্সিলেন্স লিডারশীপ অ্যাওয়ার্ড পেলেন পিরোজপুরের তানভীর

গ্লোবাল এক্সিলেন্স লিডারশীপ অ্যাওয়ার্ড পেলেন পিরোজপুর জেলার কাউখালী উপজেলার কৃতি সন্তান তানভীর লিমন।গত ২৪ মে রাজধানীর অভিজাত হোটেল স্কাই সিটিতে Read more

সরকারি জমিদখল নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া
সরকারি জমিদখল নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রেলওয়ের সরকারি জমি দখলকে কেন্দ্র করে নীট কনসার্ন গ্রুপ অব ইন্ডস্ট্রিজ ও বৈষম্যবিরোধী ছাত্রদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন