রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদ নেতাকর্মীদের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় তারা ইট-পাটকেল নিক্ষেপ করে এবং বিভিন্ন স্থাপনায় আগুন দেওয়ারও চেষ্টা চালায়। এছাড়াও বিজয়নগর, নয়াপল্টন ও তৎসংলগ্ন এলাকায় সাধারণ জনগণের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয় এবং জনদুর্ভোগ বৃদ্ধি পায়। আইন-শৃঙ্খলা বাহিনী শান্তিপূর্ণ সমাধানের সকল চেষ্টা তারা  অগ্রাহ্য করে। ফলস্বরূপ, জননিরাপত্তা রক্ষার্থে আইন-শৃঙ্খলা বাহিনী বল প্রয়োগে বাধ্য হয়।শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আজ রাত আনুমানিক ৮টায় রাজধানীর কাকরাইল এলাকায় দুটি রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকজন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়। প্রথমে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। তবে একপর্যায়ে সংঘর্ষ বেড়ে গেলে তারা সেনাবাহিনীর সহযোগিতা কামনা করে। পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের ওপর আক্রমণ চালানো হয় এবং এতে কয়েকজন সদস্য আহত হন।’বিজ্ঞপ্তিতে সেনাবাহিনী জানায়, ‘ঘটনার শুরুতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উভয় পক্ষকে শান্ত থাকতে এবং শান্তিপূর্ণ ভাবে স্থান ত্যাগ করার জন্য ও দেশের বিদ্যমান আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে শান্তিপূর্ণ প্রক্রিয়া নিজেদের মধ্যে মতপার্থক্য দূর করার অনুরোধ জানায়। তবে বারংবার অনুরোধ সত্ত্বেও কতিপয় নেতাকর্মীরা তা উপেক্ষা করে মব ভায়োলেন্সের মাধ্যমে পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করে। তারা সংগঠিতভাবে আইন-শৃঙ্খলা বাহিনীর ওপর আক্রমণ চালায় এবং আনুমানিক রাত ৯টার দিকে মশাল মিছিলের মাধ্যমে সহিংসতা আরও বৃদ্ধি করে। এ সময় তারা ইট-পাটকেল নিক্ষেপ করে এবং বিভিন্ন স্থাপনায় আগুন দেওয়ারও চেষ্টা চালায়। এছাড়াও বিজয়নগর, নয়াপল্টন ও তৎসংলগ্ন এলাকায় সাধারণ জনগণের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয় এবং জনদুর্ভোগ বৃদ্ধি পায়। আইন-শৃঙ্খলা বাহিনী শান্তিপূর্ণ সমাধানের সকল চেষ্টা তারা  অগ্রাহ্য করে। ফলস্বরূপ, জননিরাপত্তা রক্ষার্থে আইন-শৃঙ্খলা বাহিনী বল প্রয়োগে বাধ্য হয়।’আজকের উদ্ভূত ঘটনায় সেনাবাহিনীর ৫ জন সদস্য আহত হয় বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে। বিজ্ঞপ্তিতে সেনাবাহিনী বলে, ‘সকল ধরনের মব ভায়োলেন্সের বিরুদ্ধে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। বাংলাদেশ সেনাবাহিনী সরকারের এই সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করছে এবং জনমনে স্বস্তি ও নিরাপত্তা আনতে সকল ধরনের মব ভায়োলেন্সের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করতে সদা প্রস্তুত রয়েছে। জননিরাপত্তা, আইনশৃঙ্খলা ও শান্তি বজায় রাখতে সেনাবাহিনী সর্বদা বদ্ধপরিকর।’এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আমতলীতে বিয়ের দাবীতে অনশনে বসা কলেজ ছাত্রীর জামিন মঞ্জুর
আমতলীতে বিয়ের দাবীতে অনশনে বসা কলেজ ছাত্রীর জামিন মঞ্জুর

বিয়ের দাবীতে কুয়েত প্রবাসী মহিউদ্দিন বিশ্বাসের বাড়ীতে অনশনে বসা সেই বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রীর জামিন মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (৬ মে) দুপুরে Read more

‘দাগী’ সিনেমা দেখতে ভূঞাপুরে অস্থায়ী হল তৈরি করছেন নিশো ভক্তরা
‘দাগী’ সিনেমা দেখতে ভূঞাপুরে অস্থায়ী হল তৈরি করছেন নিশো ভক্তরা

টাঙ্গাইলের ভূঞাপুরে নেই কোনো সিনেমা হল। তাই প্রিয় অভিনেতা আফরান নিশো অভিনীত সিনেমা দেখার তীব্র আগ্রহ ও ভালোবাসায় আবারও অস্থায়ী Read more

বোনের গায়ে হলুদের রাতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ভাইয়ের
বোনের গায়ে হলুদের রাতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ভাইয়ের

সিরাজগঞ্জের কামারখন্দে ছোট বোনের গায়েহলুদের অনুষ্ঠানে বিদ্যুতায়িত হয়ে ওমর ফারুক শেখ (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার রাত ৯টার দিকে Read more

চকরিয়ায় তিন ডাকাত আটক
চকরিয়ায় তিন ডাকাত আটক

কক্সবাজারের চকরিয়া উপজেলার মানিকপুর রোডে ডাকাতির ঘটনায় জড়িত তিন ডাকাতকে আটক করেছে থানাপুলিশ। সোমবার (৩ নভেম্বর) রাত থেকে  মঙ্গলবার (৪ Read more

৫ আগস্ট লক্ষ্য ছিল গণভবন, এবার সংসদ ভবন: নাহিদ ইসলাম
৫ আগস্ট লক্ষ্য ছিল গণভবন, এবার সংসদ ভবন: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘৫ আগস্ট আমাদের লক্ষ্য ছিল গণভবন, এবার আমাদের লক্ষ্য হচ্ছে জাতীয় সংসদ Read more

নেপালে আন্দোলনকারীদের পাশে দাঁড়াল শিল্পীরা
নেপালে আন্দোলনকারীদের পাশে দাঁড়াল শিল্পীরা

দুর্নীতি ও সরকারের সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ন্ত্রণের সিদ্ধান্তের বিরুদ্ধে সোমবার সকাল থেকেই রাস্তায় নেমেছে নেপালের জেনারেশন জেড (জেন-জি) তরুণরা। তাদের এই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন