ইসরায়েলের কাছে আরও ৪ জিম্মির মরদেহ হস্তান্তর করলো হামাস। স্থানীয় সময় মঙ্গলবার রাতে রেড ক্রস কফিনে দেহাবশেষ উদ্ধার করে ইসরায়েলি সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে হামাস। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি বিষয়টি নিশ্চিত করেছে। হামাস ২৮ জন নিহত জিম্মির মৃতদেহ ফেরত না দেয়া পর্যন্ত গাজায় ত্রাণ সরবরাহ সীমিত করার ইসরায়েলের হুমকির পর এই স্থানান্তর করা হলো। সোমবার ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী ২০ জন জীবিত এবং চারজন মৃত জিম্মিকে ফেরত দেয়।গত সপ্তাহে ইসরাইল-হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়। এই চুক্তির অধীনে হামাসের কাছে থাকা নিহত জিম্মিদের দেহাবশেষ হস্তান্তর করতে চুক্তি লঙ্ঘনের অভিযোগ আনে ইসরায়েল। এজন্য হামাসকে শাস্তি দিতে গাজায় মানবিক ত্রাণ ট্রাকের সংখ্যা অর্ধেক কমিয়ে আনার ঘোষণার পর মৃতদেহগুলো ফিরিয়ে দিলো হামাস।যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় করা যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী (যা ইসরায়েল ও হামাস উভয়ই মেনে নিয়েছে), সোমবার দুপুরের মধ্যে ৪৮ জন জিম্মিকে ফেরত দেওয়ার কথা ছিল।গাজা থেকে সব জীবিত জিম্মি ইসরায়েলে ফেরত গেলেও এখনো ২০ জন জিম্মির মরদেহ ফেরত না দেওয়ায় হামাসের ওপর ইসরায়েলি সরকারের চাপ বাড়ছে।অন্যদিকে, রেড ক্রস এক বিবৃতিতে জানায়,  ইসরায়েলে আটক ৪৫ জন ফিলিস্তিনির দেহাবশেষ মঙ্গলবার গাজায় ফিরিয়ে দেয়া হয়েছে।এর আগে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীকে সতর্ক করে বলেছেন, যেকোনো বিলম্ব বা ইচ্ছাকৃতভাবে এড়িয়ে যাওয়া চুক্তির গুরুতর লঙ্ঘন হিসাবে বিবেচিত হবে এবং সেই অনুযায়ী প্রতিক্রিয়া জানানো হবে।মঙ্গলবার এক বিবৃতিতে আইডিএফ জানায়, হামাসকে চুক্তির অংশ পূরণ করতে হবে এবং সমস্ত জিম্মিদের তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার এবং যথাযথ সমাধিস্থলে দাফনের জন্য প্রয়োজনীয় প্রচেষ্টা চালাতে হবে।বিবিসি জানায়, যদিও সমস্ত জীবিত জিম্মিকে ফিরিয়ে দেয়া হয়েছে, হামাস এখনও তাদের দেশে ফেরত পাঠাতে পারেনি এমন ২০ জন জিম্মির দেহাবশেষ নিয়ে হামাস এবং ইসরায়েলি সরকারের উপর চাপ বাড়ছে। ফিলিস্তিনিরা ক্রমশ উদ্বিগ্ন যে, হামাসের মৃতদেহ ফেরত দিতে বিলম্ব যুদ্ধবিরতির ভবিষ্যতে অনিশ্চয়তা তৈরি করতে পারে।তবে হামাস বলেছে, মৃত জিম্মিদের দেহাবশেষ খুঁজে পেতে তাদের অসুবিধা হচ্ছে।গত সপ্তাহে ইসরায়েলি গণমাধ্যমে প্রকাশিত যুদ্ধবিরতি চুক্তিতে বলা হয়, হামাস ও অন্যান্য ফিলিস্তিনি গোষ্ঠী হয়তো নির্ধারিত সময়সীমার মধ্যে সব দেহ খুঁজে নাও পেতে পারে।একজন ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছেন, যারা এখনো ফেরত আসেনি কিংবা যাদের দেহাবশেষও খুঁজে পাওয়া যায় নি, তাদের খুঁজে বের করতে একটি আন্তর্জাতিক টাস্কফোর্স কাজ শুরু করবে।এদিকে, হামাস যোদ্ধারা গাজায় নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠা করতে রাস্তায় শত শত নিরাপত্তা বাহিনী মোতায়েন করে এবং ইসরাইলের সঙ্গে সহযোগিতার অভিযোগে বেশ কয়েকজনকে মৃত্যুদণ্ড দেয়।অপরদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প তার এক্স একাউন্টে লিখেছেন, “একটা বড় বোঝা লাঘব হয়েছে, কিন্তু কাজ এখনো শেষ হয়নি। প্রতিশ্রুতি অনুযায়ী মৃতদের ফেরত দেওয়া হয়নি! দ্বিতীয় ধাপ এখনই শুরু হচ্ছে”।দুই বছর ধরে চলা এই যুদ্ধের অবসান ঘটাতে ঘোষিত ২০ দফা শান্তি পরিকল্পনার অংশ হিসেবে প্রায় ২,০০০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে।ট্রাম্পের পরিকল্পনার প্রথম ধাপে ১০ অক্টোবর স্থানীয় সময় দুপুর ১২টায় এই যুদ্ধবিরতি কার্যকর হয়।যুদ্ধবিরতি মোটামুটি বজায় থাকলেও, মঙ্গলবার ফিলিস্তিনি সিভিল ডিফেন্স জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর হামলায় পূর্ব গাজা ও খান ইউনিসের পূর্বাঞ্চলে আলাদা দুটি ঘটনায় সাতজন নিহত হয়েছে।গাজার পূর্বাঞ্চলীয় শেজাইয়া এলাকায় ইসরায়েলি ড্রোন হামলায় পাঁচজন নিহত হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা ওয়াফা।ওয়াফা একটি মেডিকেল সূত্রের বরাত দিয়ে বলেছে যে, অনেকদিন পর ফিরে যখন ফিলিস্তিনিরা ওই এলাকায় ঘরবাড়ি দেখছিল তখন তাদের ওপর ড্রোন থেকে হামলা চালানো হয়।তবে এর জবাবে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ট্রাম্পের যুদ্ধবিরতি পরিকল্পনা অনুযায়ী যে হলুদ রেখা পর্যন্ত তাদের সৈন্যরা সরে গিয়েছে। সেই হলুদ রেখা কোনও কোনও ফিলিস্তিনি অতিক্রমের চেষ্টার কারণেই গুলি চালানো হয়েছে।এদিকে, হামাস যোদ্ধারা গাজায় তাদের নিয়ন্ত্রণ পুনঃ-প্রতিষ্ঠার প্রমাণ দিয়েছে। মুখোশধারী বন্দুকধারীরা জনসমক্ষে আটজন ফিলিস্তিনিকে হত্যা করার খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে ভয় ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে।হামাস দাবি করেছে, তাদের যোদ্ধারা নিরাপত্তা পুনরুদ্ধার এবং আইনশৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা করছে। কিন্তু অনেকের আশঙ্কা হামাস বিশৃঙ্খলার সুযোগকে কাজে লাগিয়ে প্রতিশোধ নেওয়া ও সমালোচকদের মুখ বন্ধের চেষ্টা করছে।সোমবার ট্রাম্প মিশর ও কাতারের মধ্যস্থতায় ঘোষণাপত্রে স্বাক্ষর করেন। যেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তুরস্কও।ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁখোসহ মুসলিম ও আরব বিশ্বের বহু দেশের রাষ্ট্রনেতাসহ ২০টিরও বেশি বিশ্বনেতা এতে উপস্থিত ছিলেন। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং হামাসের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না।পরিকল্পনা অনুযায়ী, গাজা প্রথমে ফিলিস্তিনি টেকনোক্র্যাটদের একটি অন্তর্বর্তী কমিটির অধীনে পরিচালিত হবে, যাকে “বোর্ড অব পিস” তত্ত্বাবধান করবে। পরে সংস্কার কাজ শেষ হলে ক্ষমতা হস্তান্তর করা হবে ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে।তবে পরিকল্পনার পরবর্তী ধাপগুলো এগিয়ে নিতে আরো আলোচনার প্রয়োজন হবে।যদিও গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার কিংবা এর সময়সীমা, হামাসের নিরস্ত্রীকরণ, এবং গাজা উপত্যকার ভবিষ্যৎ শাসনব্যবস্থা নিয়ে এখনো অনেক ধোঁয়াশা ও বিতর্ক রয়ে গেছে।হামাস আগেই জানিয়েছে, স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত তারা অস্ত্র জমা দেবে না এবং গাজায় বিদেশি শাসন প্রতিষ্ঠাও তারা মানবে না।২০২৩ সালের সাতই অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের হামলায় প্রায় ১,২০০ জন নিহত হয়। সে সময় ২৫১ জনকে জিম্মি করে নিয়ে আসে হামাস। এর প্রতিক্রিয়ায় ইসরায়েল গাজায় সামরিক অভিযান শুরু করে।গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সেই থেকে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত অন্তত ৬৭,৮৬৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।সূত্র : বিবিসি বাংলাইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুষ্টিয়ায় দুই পুলিশকে হাতুড়িপেটা করলো আসামি
কুষ্টিয়ায় দুই পুলিশকে হাতুড়িপেটা করলো আসামি

কুষ্টিয়ার মিরপুরে পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে দুই পুলিশকে হাতুড়ি দিয়ে আঘাত করেছে এক আসামি। শুক্রবার(২ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার থানা Read more

জামালপুরে পথ হারাল বিয়ের নৌকা, নদীতেই রাত কাটল বর-কনের
জামালপুরে পথ হারাল বিয়ের নৌকা, নদীতেই রাত কাটল বর-কনের

ঘন কুয়াশার কারণে মাঝ নদীতে সারা রাত আটকা পড়ে ছিল নবদম্পতি বহনকারী একটি নৌকা। কুয়াশা কেটে গেলে, শনিবার (২৭ ডিসেম্বর) Read more

নাগরপুরের দেবেন্দ্র মণ্ডল: অন্ধত্বের মধ্যেও অদম্য সংগ্রামী জীবন
নাগরপুরের দেবেন্দ্র মণ্ডল: অন্ধত্বের মধ্যেও অদম্য সংগ্রামী জীবন

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার নঙ্গিনাবাড়ী ১নং ওয়ার্ডের বাসিন্দা দেবেন্দ্র মণ্ডল ছোটবেলা থেকেই খেলাধুলায় ভীষণ আগ্রহী ছিলেন। বিশেষ করে ফুটবল ছিল তার Read more

দেশে সবচেয়ে অবহেলিত শ্রমিক সমাজ: রিজভী
দেশে সবচেয়ে অবহেলিত শ্রমিক সমাজ: রিজভী

বাংলাদেশে সবচেয়ে শ্রমিক সমাজ অবহেলিত বলে জানিয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জীবনযাত্রার ব্যয়বৃদ্ধি, বাজারমূল্যের Read more

জীবননগরে পূর্ব বিরোধের জেরে আপন দুই ভাইকে কুপিয়ে হত্যা
জীবননগরে পূর্ব বিরোধের জেরে আপন দুই ভাইকে কুপিয়ে হত্যা

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী গ্রামে পূর্ব বিরোধের জেরে আপন দুই ভাইকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন