গাজীপুরের কালিয়াকৈরে ১২ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে নাঈম (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় পৌরসভার বিশ্বাসপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৩ আগস্ট কিশোরীটিকে প্রথমবার ধর্ষণ করে নাঈম। এ সময় তার সহযোগীরা ভিডিও ধারণ করে ভুক্তভোগীর পরিবারকে ব্ল্যাকমেইল করে টাকা দাবি করে। টাকা দিতে ব্যর্থ হলে ভিডিও প্রকাশের হুমকিস্বরূপ একাধিকবার কিশোরীটিকে নির্যাতন করা হয়।শুক্রবার সন্ধ্যায় আবারও একই ঘটনার চেষ্টা করলে কিশোরীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। তারা নাঈমকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে।মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ সেলিম হোসেন বলেন, ‘ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
স্কুল-কলেজ ধ্বংস, সাগরতীরে বসে পরীক্ষা দিচ্ছেন গাজার শিক্ষার্থীরা
স্কুল-কলেজ ধ্বংস, সাগরতীরে বসে পরীক্ষা দিচ্ছেন গাজার শিক্ষার্থীরা

অবরুদ্ধ গাজায় প্রায় আড়াই বছর ধরে চলছে ইসরাইলি আগ্রাসন। হামলার মুখে সব ধরনের স্কুল কলেজের স্থাপনাও ধ্বংস হয়ে গেছে। তবে Read more

মালয়েশিয়ায় শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭০০ রিঙ্গিত কার্যকর
মালয়েশিয়ায় শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭০০ রিঙ্গিত কার্যকর

মালয়েশিয়ায় কোনো প্রতিষ্ঠান যদি শ্রমিকদের ন্যূনতম ১ হাজার ৭০০ রিঙ্গিতের কম বেতন দেয়, তবে তাৎক্ষণিকভাবে নিকটস্থ জনশক্তি বিভাগে (JTK) অভিযোগ Read more

ড. কামাল হোসেন গুরুতর অসুস্থ
ড. কামাল হোসেন গুরুতর অসুস্থ

গণফোরামের প্রতিষ্ঠাতা ও বাংলাদেশের সংবিধানের অন্যতম প্রণেতা ড. কামাল হোসেন গুরুতর অসুস্থ। শুক্রবার (২ জানুয়ারি) তাকে রাজধানীর এক বেসরকারি হাসপাতালে Read more

হাড় কাঁপানো শীতে বোরো আবাদে ব্যস্ত চাষি
হাড় কাঁপানো শীতে বোরো আবাদে ব্যস্ত চাষি

যশোরের কেশবপুরে হাড় কাঁপানো শীতের মধ্যেও চাষিরা বোরো ধান আবাদে ব্যস্ত সময় পার করছেন। চাষিরা বলছেন, উপযুক্ত সময়ে ধানের চারা Read more

মিরসরাইয়ে ভাতিজার ইটের আঘাতে চাচা খুন 
মিরসরাইয়ে ভাতিজার ইটের আঘাতে চাচা খুন 

চট্টগ্রামের মিরসরাইয়ে ভাতিজার ইটের আঘাতে আবুল কালাম নামের চাচা খুন হয়েছে।সোমবার (১৫ ডিসেম্বর) উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের উত্তর সোনাপাহাড় এলাকায় এই Read more

৫.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান
৫.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান

আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে ৫.৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) ভোরে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেসের (জিএফজেড) এ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন