অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের ফেরত পাঠাতে শুরু করেছে যুক্তরাজ্য সরকার। যুক্তরাজ্য কর্তৃপক্ষ অভিবাসন আইন কঠোরভাবে প্রয়োগ করায় ফেরত পাঠানোর এ প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গেছে।  শুক্রবার (২৯ আগস্ট) একটি বিশেষ চার্টার ফ্লাইট HFM851 লন্ডনের স্ট্যানস্টেড বিমানবন্দর থেকে ইসলামাবাদ হয়ে ঢাকায় পৌঁছাবে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।  যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশন থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে বলা হয়, বিশেষ ফ্লাইটটি বৃহস্পতিবার (২৮ আগস্ট) লন্ডনের স্থানীয় সময় রাত ৯টায় লন্ডনের স্টানস্টেড থেকে পাকিস্তানের ইসলামাবাদের উদ্দেশে রওনা দেবে এবং পরে ইসলামাবাদ থেকে শুক্রবার দুপুর ২টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছাবে।সূত্র জানায়, বাংলাদেশ হাইকমিশন, লন্ডনের কনসুলার শাখা এসব অবৈধ অভিবাসীর দেশে ফেরত পাঠানোর উদ্দেশ্যে ট্রাভেল পারমিট ইস্যু করেছিল। যারা দেশে ফিরে আসছে, তাদের তালিকায় থাকা ব্যক্তিদের মধ্যে কেউ বৈধ পাসপোর্টধারী, কেউ মেয়াদোত্তীর্ণ পাসপোর্টধারী। যাত্রীদের মধ্যে রয়েছেন সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, নোয়াখালী ও ঢাকার বিভিন্ন জেলার বাসিন্দারা। তালিকায় নারী অভিবাসীও রয়েছেন।দেশে আসা বাংলাদেশিদের জন্য ইস্যু করা ট্রাভেল পারমিটগুলো পর্যালোচনা করে দেখা যায়, ১৫ বাংলাদেশির মধ্যে ৬ জনের কোনো পেশা উল্লেখ নেই। অর্থাৎ দেশটিতে তারা নির্দিষ্ট কোনো কাজে নিয়োজিত নেই। এ ছাড়া, কয়েকজন সে দেশে ওয়েটারসহ নানা কাজে নিয়োজিত ছিলেন এবং শিক্ষার্থীও এ তালিকায় রয়েছেন। যুক্তরাজ্য কর্তৃপক্ষ অভিবাসন আইন কঠোরভাবে প্রয়োগ করছে এবং বাংলাদেশ সরকারের সঙ্গে সমন্বয় করে এই ফেরত পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করছে।এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, অনেক অভিবাসী ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও অবস্থান করে থাকেন। যুক্তরাজ্য সেসব ক্ষেত্রে নিজস্ব আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে। ফেরত পাঠানোও এরই অংশ।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইউনূস-মোদির ৪০ মিনিটের বৈঠকে যেসব আলাপ হয়েছে
ইউনূস-মোদির ৪০ মিনিটের বৈঠকে যেসব আলাপ হয়েছে

থাইল্যান্ডে বিমসটেক সম্মেলনে শেষ পর্যন্ত অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দুই নেতার মধ্যে কী কথা হয়েছে Read more

করোনা প্রতিরোধে আখাউড়া ইমিগ্রেশনে বিশেষ সতর্কতা
করোনা প্রতিরোধে আখাউড়া ইমিগ্রেশনে বিশেষ সতর্কতা

ভারতসহ বিভিন্ন দেশে করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ বেড়ে যাওয়ায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে সতর্ক ব্যবস্থা নিয়েছে স্বাস্থ্য বিভাগ ও ইমিগ্রেশন Read more

ঈশ্বরদীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুদিন ধরে অনশনে প্রেমিকা
ঈশ্বরদীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুদিন ধরে অনশনে প্রেমিকা

পাবনার ঈশ্বরদীতে দুদিন ধরে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়ে বিয়ের দাবিতে অনশনে বসেছেন মোছাঃ সুমাইয়া খাতুন (১৯) নামের এক নারী।  গত বুধবার Read more

জাপানি দুই শিশু নিয়ে আপিল শুনানি ২২ জুলাই
জাপানি দুই শিশু নিয়ে আপিল শুনানি ২২ জুলাই

জাপানি নাগরিক এরিকো নাকানো এবং বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক ইমরান শরীফ দম্পতির সন্তান জেসমিন মালিকা ও লাইলা লিনার বিষয়ে করা Read more

সিরাজদিখানে এলিভেটেড রেললাইনের নিচে মাটি কাটা বন্ধে মানববন্ধন
সিরাজদিখানে এলিভেটেড রেললাইনের নিচে মাটি কাটা বন্ধে মানববন্ধন

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়নের পলাশপুর এলাকায় এলিভেটেড রেললাইনের নিচের মাটি কেটে বিক্রির প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।রোববার (১৮ মে) বেলা সাড়ে Read more

সালথা পূজা মণ্ডপে নিরাপত্তা নিশ্চিতে অতিরিক্ত ডিআইজির পরিদর্শন
সালথা পূজা মণ্ডপে নিরাপত্তা নিশ্চিতে অতিরিক্ত ডিআইজির পরিদর্শন

শারদীয় দুর্গাপূজা ২০২৫ উপলক্ষে ফরিদপুরের সালথা উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ট্রাফিক বিভাগ ঢাকা) মোহাম্মাদ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন