ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেনকে দায়িত্ব নেওয়ার ১৯ দিনের মাথায় পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। দায়িত্বে অবহেলা, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ অমান্য ও অসদাচরণের অভিযোগে এ সিদ্ধান্ত নিয়েছে পুলিশ প্রশাসন।সোমবার (২৩ জুন) রাতে বিষয়টি জানাজানি হয়। ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়ার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশ দেওয়া হয়। ফিরোজ হোসেন চলতি মাসের ৪ জুন কোতোয়ালি মডেল থানায় যোগ দিয়েছিলেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, যোগদানের পর থেকেই থানার আওতাধীন এলাকায় চুরি, ছিনতাই, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বেড়েছে। এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।গত ১৭ জুন রাতে জিলা স্কুল মোড়ের একটি বাসায় ঢুকে মালিককে হাত-পা বেঁধে প্রায় ২৩ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নেয় দুর্বৃত্তরা। এর পরদিন, শহরের গাঙ্গিনারপাড় এলাকার ‘অলকা নদী বাংলা কমপ্লেক্স’-এ একটি মোবাইলফোন বিক্রির দোকানে চুরি হয়। তালা ভেঙে ২৮০টির বেশি মোবাইল সেট ও প্রায় ৮ লাখ টাকা নিয়ে যায় চোরের দল।এছাড়া নগরীর বিভিন্ন এলাকায় দিনে-দুপুরে ছিনতাই, পথচারীদের মোবাইল ও টাকাপয়সা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা নিয়ে প্রশ্ন উঠেছে।অপরাধ বেড়ে যাওয়ার প্রতিবাদে গেল (২২ জুন) বিকেলে নগরীর টাউন হল চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল করে স্থানীয় ছাত্র ও যুবসমাজ। সেখানে তারা ছিনতাই, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।নাগরিক সমাজের নেতারা বলছেন, কোতোয়ালি মডেল থানা ময়মনসিংহ শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ থানা। এখানে জেলা প্রশাসনের কার্যালয়, আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাংক ও গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা অবস্থিত। এমন একটি থানার ওসিকে মাত্র ১৯ দিনের মাথায় বদলির ঘটনায় নানা আলোচনা চলছে।বদলির বিষয়ে বক্তব্য জানতে কোতোয়ালি মডেল থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেনের সাথে মোবাইলফোনে যোগাযোগ করা হলেও মন্তব্য জানা যায়নি।স্থানীয় একাধিক সূত্র বলছে, দায়িত্বে অবহেলা ছাড়াও থানার অভ্যন্তরীণ শৃঙ্খলা নিয়েও অসন্তোষ ছিল ঊর্ধ্বতন মহলে। সবমিলিয়ে প্রশাসনিক কারণ দেখিয়ে তাকে পুলিশ লাইনে পাঠানো হয়েছে।এ বিষয়ে জানতে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়ার মোবাইলফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সম্ভব হয়নি। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জাপার নতুন মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী
জাপার নতুন মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী

গঠনতন্ত্রের প্রদত্ত ক্ষমতাবলে ব্যরিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে জাতীয় পার্টির মহাসচিব পদে নিয়োগ দিয়েছেন দলটির চেয়ারম্যান জি এম কাদের। কাউন্সিলসহ নানা Read more

টানা তুষারপাতে এভারেস্ট অঞ্চলে আটকা ১৫০০ পর্যটক
টানা তুষারপাতে এভারেস্ট অঞ্চলে আটকা ১৫০০ পর্যটক

টানা বর্ষণ, তুষারপাত ও ঝড়ো আবহাওয়ার জেরে নেপালের এভারেস্ট অঞ্চলে প্রায় দেড় হাজারেরও বেশি পর্যটক আটকা পড়েছেন।বার্তা সংস্থা রয়টার্স এই Read more

বিশ্ব অটিজম দিবস আজ
বিশ্ব অটিজম দিবস আজ

অটিজমের শিকার বাচ্চাদের অনেককেই ছোটবেলা দেখে বোঝার উপায় থাকে না যে অটিজমের শিকার। কিন্তু বড় হওয়ার সঙ্গে সঙ্গে যখন কথা Read more

অগ্রণী ব্যাংকে শেখ হাসিনার নামে থাকা দুই লকার জব্দ
অগ্রণী ব্যাংকে শেখ হাসিনার নামে থাকা দুই লকার জব্দ

অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে থাকা দুটি লকার জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) গোয়েন্দা সেল Read more

পাহেলগাম হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষোভে ফুঁসছে বলিউড ইন্ডাস্ট্রি
পাহেলগাম হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষোভে ফুঁসছে বলিউড ইন্ডাস্ট্রি

জম্মু ও কাশ্মীরের পাহেলগাম হত্যাকাণ্ডের ঘটনায় স্তব্ধ পুরো ভারত। গত মঙ্গলবার নিরস্ত্র মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে। এই হামলায় Read more

সাতক্ষীরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৪৮ জন সদস্যের পদত্যাগ
সাতক্ষীরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৪৮ জন সদস্যের পদত্যাগ

সাতক্ষীরার শ্যামনগরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ৪৮ জন সদস্য।বুধবার (৯ এপ্রিল) শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন