গ্রাম্য মাতবরদের সুযোগ না দিয়ে মামলা দায়ের করায় শায়েস্তাগঞ্জ উপজেলার পুটিয়া গ্রামের ২টি পরিবারকে সমাজচ্যুত করার অভিযোগ উঠেছে। আইন অনুযায়ী সমাজচ্যুত করার কোনো বিধান না থাকলেও এসব পরিবারের সদস্যদের মৌলিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে। তাদের সঙ্গে গ্রামের মানুষদের কোনো ধরনের লেনদেন, ওঠাবসা, কথা বলা নিষেধ করা হয়েছে। এমনকি তাদের পরিবারের কাউকে গাড়িতে না উঠানোর জন্য গ্রামের টমটম চালকদেরকে বারণ করেছেন প্রভাবশালী সালিশকারীরা।জানা গেছে, গত ৬ আগস্ট শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাহ্মণডোরা ইউনিয়নের শৈলজুরা গ্রামের আবু তাহের মিয়ার বাড়ি থেকে সজল মিয়া নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের পরিবার দাবি করে, সুদের টাকা দিতে না পারায় সজল মিয়াকে জুবেল মিয়া ও তার গ্রামের আরো কয়েকজন ধরে নিয়ে যায়। এরপর তাকে আবু তাহের মিয়ার বাড়িতে একটি রুমে আটকে রেখে নির্যাতন করে। ফলে তার মৃত্যু হয়; এসময় অপর পক্ষ আত্মহত্যা করেছে বলে দাবি করে। এ ঘটনায় সজল মিয়ার বোন বাদী হয়ে হবিগঞ্জ আদালতে মামলা দায়ের করেন। এতে ক্ষিপ্ত হয়ে উঠেন এলাকার কতিপয় মাতবর।গত ২৫ আগস্ট সাবেক ইউপি মেম্বার পুটিয়া গ্রামের মুরুব্বী ছোয়াব মিয়া তালুকদারের সভাপতিত্বে স্থানীয় মসজিদের প্রাঙ্গণে গ্রামের বৈঠক বসে। সেখানে নিহত সজল মিয়ার চাচা জিলু মিয়া মুহুরী ও আব্দুল আলীর পরিবারকে একঘরে করে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সালিশে উপস্থিত ছিলেন- ছায়েদ মিয়া, আজিজ মিয়া, বুলু মিয়া, মকছুদ মিয়া সহ স্থানীয় মাতবররা।ভুক্তভোগী পরিবারের সদস্য নুরজাহান আক্তার বলেন, ‘আমি প্রত্যেকদিন টমটম দিয়ে ওলিপুরে আমার কর্মস্থলে যাই কিন্তু আজকে টমটমে উঠতে গেলে ড্রাইভার আমাকে উঠতে দেয়নি। পরে বিষয়টি স্থানীয় ইউপি সদস্যকে জানালে তিনি খোঁজ নিয়ে জানতে পারেন আমাদেরকে নাকি সমাজচ্যুত করা হয়েছে।’ভুক্তভোগী পরিবারের আরেক সদস্য আব্দুল আলী বলেন, ‘স্থানীয় মাতব্বররা আমার ভাতিজা হত্যার বিষয়টিকে তাদের হাতে ছেড়ে দেওয়ার জন্য চাপ দেন। সেটি না করে মামলা করায় সাবেক মেম্বার ছোয়াব তালুকদারের নেতৃত্বে আমাদের পরিবারকে সমাজচ্যুত করা হয়েছে।’এ বিষয়ে ইউপি মেম্বার রাতুল বলেন, ‘আব্দুল আলীর বোন নুরজাহানকে টমটমে না তোলার বিষয়ে টমটম চালক জাহাঙ্গীরকে জিজ্ঞেস করলে সে জানায় তাকে নাকি গ্রামের কয়েকজন মাতবর জিলু মিয়া এবং আব্দুল আলী পরিবারের সদস্যদের টমটমে তুলতে নিষেধ করেছেন। একই সাথে ওই পরিবারের সদস্যদের টমটমে উঠালে ৫০০ টাকা করে জরিমানা করা হবে বলেও তাদেরকে সতর্ক করা হয়েছে। এসময় তিনি আরো বলেন, বিষয়টি আমি জানার পর তাৎক্ষণিক ইউপি চেয়ারম্যান এবং শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জকে অবগত করেছি। এ সময় তিনি ওই পরিবারকে সমাজচ্যুত করার মতো ন্যাক্কারজনক কর্মকাণ্ডের জন্য সুষ্ঠু বিচারের দাবি জানান।’পুটিয়া গ্রামের সাবেক মেম্বার ছোয়াব মিয়া তালুকদার সমাজচ্যুতের বিষয়টি অস্বীকার করে বলেন, ‘এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, তবে তাদের কোনো কাজে আমরা থাকবো না এবং আমাদের কোনো কাজে তাদের প্রয়োজন নেই মর্মে বৈঠকে আলোচনা হয়েছে।’শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দিলীপ কান্ত নাথ বলেন, ‘মেম্বারের মাধ্যমে মৌখিক অভিযোগ পেয়েছি। তারা লিখিত অভিযোগ করলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।’এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর অধ্যাপক শহীদ সরওয়ার্দী
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর অধ্যাপক শহীদ সরওয়ার্দী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী। আগামী মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) থেকে Read more

বরিশালে বিধবাকে ধর্ষনের পর হত্যার অভিযোগ
বরিশালে বিধবাকে ধর্ষনের পর হত্যার অভিযোগ

আলেয়া বেগম (৬০) নামের এক বিধবা নারীর অর্ধগলিত লাশ বৃহস্পতিবার (১৯ জুন) সকালে উদ্ধারের পর ওইদিন দুপুরে মর্গে প্রেরণ করেছে Read more

কক্সবাজারে মাদক ও অস্ত্রসহ গ্রেফতার ২
কক্সবাজারে মাদক ও অস্ত্রসহ গ্রেফতার ২

কক্সবাজার সদরের খরুলিয়া কোনারপাড়া এলাকায় স্থানীয় যুবকদের তাৎক্ষণিক সাহসিকতায় গ্রেফতার হয়েছে দুই সন্ত্রাসী। রবিবার (২৫ মে) রাত সাড়ে ১০টার দিকে Read more

ঈদের দীর্ঘ ছুটিতে অর্থনীতি স্থবির হবে না: অর্থ উপদেষ্টা
ঈদের দীর্ঘ ছুটিতে অর্থনীতি স্থবির হবে না: অর্থ উপদেষ্টা

ঈদে টানা ১০ দিনের দীর্ঘ ছুটিতে দেশের অর্থনীতিতে কোনো প্রভাব পড়বে না বা স্থবির হবে না বলে মন্তব্য করেছেন অর্থ Read more

বাঁচতে চায় মেধাবী শিক্ষার্থী রুবেল
বাঁচতে চায় মেধাবী শিক্ষার্থী রুবেল

অসহায় জীবন টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না মেধাবী শিক্ষার্থী রুবেল হোসেন। অর্থ-সম্পদ না থাকলে ও জীবনে সুখের অভাব ছিলনা। Read more

পরীক্ষায় অনিয়মের সংবাদ প্রকাশে জেরে শিক্ষকদের হামলা!
পরীক্ষায় অনিয়মের সংবাদ প্রকাশে জেরে শিক্ষকদের হামলা!

খানসামা উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা চলাকালীন সহকারী শিক্ষকদের ব্ল্যাকবোর্ডে উত্তর লিখে দেওয়ার অনিয়মের সংবাদ প্রকাশের পর একদিকে সাংবাদিকের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন