কিশোরগঞ্জের হোসেনপুরে ঘুমের মধ্যে সাপের কামড়ে মো. আকরাম (২৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২৫ আগস্ট) ভোরে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে, গতকাল রবিবার দিবাগত রাতে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের পশ্চিম গোবিন্দপুর বাজুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মো. আকরাম উপজেলার গোবিন্দপুর ইউনিয়ন বাজুপাড়া গ্রামের সবুজ মিয়ার ছেলে।জানা যায়, রবিবার দিবাগত রাত ১১টার দিকে আকরাম তার নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। এ সময় বিষধর সাপ তাকে ছোবল দেয়। পরে যন্ত্রণা শুরু হলে আকরাম পরিবারের সদস্যদের জানান, ‘আমাকে ঘুমের মধ্যে কী যেন কামড় দিয়েছে।’ তাৎক্ষণিক পরিবার ও আশপাশের লোকজন তাকে দ্রুত স্থানীয় কবিরাজের কাছে নিয়ে যান এবং কবিরাজ এ রোগীকে ভালো করতে পারবেন না বলে জানিয়ে দেন এবং তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরে রাত ১টার দিকে তাকে কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের চাচা জানান, প্রথমে ভেবেছিলাম ঘুমন্ত অবস্থায় আকরামকে বিড়ালে কামড় দিয়েছে। তার ঘরে একটি বিড়াল রয়েছে। পরে কবিরাজের কাছে গিয়ে জানতে পারি বিষধর সাপে ঘুমন্ত অবস্থায় তাকে কামড় দিয়েছে।স্থানীয় সংরক্ষিত মহিলা মেম্বার মোছা, নুরুন্নাহার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ‘এ যুবকের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’ এদিকে সাপের কামড়ে মৃত্যুর ঘটনার পরে এলাকায় সাপের আতঙ্কে জনমনে ভীতি সঞ্চয় করছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পত্রিকা: ‘মার্কিন শুল্ক, আলোচনা চলছে অগ্রগতি নেই এখনো’
পত্রিকা: ‘মার্কিন শুল্ক, আলোচনা চলছে অগ্রগতি নেই এখনো’

শুক্রবার প্রকাশিত পত্রিকাগুলোর প্রধান শিরোনামে শেখ হাসিনাসহ তিন জনের বিচার শুরুর খবর প্রাধান্য পেয়েছে। সেইসাথে এসএসসি পরীক্ষার ফলাফলে পাসের হার Read more

গজারিয়ায় ১২ কেজি গাঁজাসহ দুই নারী মাদককারবারি আটক
গজারিয়ায় ১২ কেজি গাঁজাসহ দুই নারী মাদককারবারি আটক

মুন্সিগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১২ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে। রবিবার (২৩ জুন) সকাল সাড়ে আটটার সময় Read more

বিপ্লবীদের সুরক্ষায় ফ্যাসিস্টদের নির্মূল করতেই হবে: নুর
বিপ্লবীদের সুরক্ষায় ফ্যাসিস্টদের নির্মূল করতেই হবে: নুর

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ফ্যাসিস্ট লীগের প্রশ্নে আর কোনো ছাড় নয়। প্রশাসন যদি আগামী ২৪ ঘণ্টার Read more

ভাড়া নিয়ে বাকবিতণ্ডা, চলন্ত গাড়ি থেকে যাত্রীকে ধাক্কা; চাকায় পিষ্ট হয়ে যাত্রীর মৃত্যু
ভাড়া নিয়ে বাকবিতণ্ডা, চলন্ত গাড়ি থেকে যাত্রীকে ধাক্কা; চাকায় পিষ্ট হয়ে যাত্রীর মৃত্যু

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক বাস যাত্রীকে অতিরিক্ত ভাড়া নিয়ে হেলপার ও সুপারভাইজারের সাথে বাকবিতণ্ডার জের ধরে চলন্ত গাড়ি থেকে ধাক্কা দেওয়ার Read more

‘সিসা দূষণে বিশ্বের চতুর্থ সর্বাধিক ক্ষতিগ্রস্ত দেশ বাংলাদেশ’
‘সিসা দূষণে বিশ্বের চতুর্থ সর্বাধিক ক্ষতিগ্রস্ত দেশ বাংলাদেশ’

আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ উপলক্ষ্যে বরিশালে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে বক্তারা বলেছেন, ‘সিসা দূষণে বাংলাদেশ বিশ্বের চতুর্থ সর্বাধিক ক্ষতিগ্রস্ত Read more

গাজায় ‘এখনই যুদ্ধ থামাতে’ যুক্তরাজ্য ও ফ্রান্সসহ ২৮ দেশের আহ্বান
গাজায় ‘এখনই যুদ্ধ থামাতে’ যুক্তরাজ্য ও ফ্রান্সসহ ২৮ দেশের আহ্বান

গাজায় ‘এখনই যুদ্ধ থামানোর’ আহ্বান জানিয়েছে ২৮টি দেশ। এসব দেশের মধ্যে- যুক্তরাজ্য, ফ্রান্স, অস্ট্রেলিয়া ও কানাডা ও ইউরোপীয় ইউনিয়ন। খবর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন