দীর্ঘদিনের ডিগ্রি জটিলতার সমাধান না হওয়ায় প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং (এসিসিই) বিভাগের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে এর সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন তারা।শিক্ষার্থীরা জানান, প্রায় এক বছর ধরে নিয়মতান্ত্রিক উপায়ে ডিগ্রি পরিবর্তনের দাবি জানিয়ে আসছেন তারা। আন্দোলনের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বুয়েটের দুইজন সম্মানিত শিক্ষক এবং এসিসিই বিভাগের শিক্ষকদের নিয়ে বিশেষজ্ঞ কমিটি গঠন করে। কমিটির সুপারিশ একাডেমিক কাউন্সিলে অনুমোদনের পর ইউজিসিতে পাঠানো হয়। এরপর শিক্ষার্থীরা ক্লাসে ফিরে গেলেও আশানুরূপ অগ্রগতি না হওয়ায় পুনরায় ক্লাস-পরীক্ষা বর্জন শুরু করে।জানা যায়, আজ বৃহস্পতিবার ইউজিসিতে নোবিপ্রবি প্রশাসনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে এসিসিই বিভাগের তিনজন শিক্ষার্থী প্রতিনিধি অংশ নেন। প্রতিনিধিরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের মতো সমমানের ডিগ্রি প্রদানের দাবি জানান। বৈঠক শেষে প্রশাসন ও ইউজিসি সিদ্ধান্ত নেয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ যেসব অনুরূপ ডিগ্রি প্রদান করা হয়, তাদের কাছে চিঠি পাঠিয়ে প্রক্রিয়া সম্পর্কে জানার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।এ বিষয়ে এসিসিই বিভাগের শিক্ষার্থীরা জানান, ‘আমরা আগেই রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট, সিলেবাস ও তুলনামূলক বিশ্লেষণ প্রশাসনের কাছে দিয়েছি। কিন্তু সেগুলো গুরুত্ব পায়নি। এতে আমাদের ভবিষ্যৎ অনিশ্চয়তায় পড়েছে।’এসিসিই বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান বাঁধন বলেন, ‘আমাদের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি দিতে হবে, যেহেতু আমরা ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির অধীনে পড়ছি। কিন্তু প্রশাসন আমাদের অনার্স ডিগ্রি দিচ্ছে, ইঞ্জিনিয়ারিং ডিগ্রি দিচ্ছে না। আমরা মনে করি এটা একটা প্রহসন। এই বৈষম্য দূর করার জন্য আমরা প্রশাসনের নিকট আহ্বান জানিয়েছি। আমরা জানিয়েছি রাজশাহী বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং ডিগ্রি দিচ্ছে। আমরা যে আদলে ডিগ্রি চাইছি, তা না দিয়ে প্রশাসন আমাদের সঙ্গে প্রহসন করছে। তারা আমাদের পাঁচবার আশ্বাস দিয়েছে, শেষবার বলেছে তারা আমাদের ডিগ্রি দেবে না। আমরা দেখতে পাচ্ছি নিশ্চিতভাবে প্রশাসনের মুখে মধু, অন্তরে বিষ। তাদের দ্বিমুখী আচরণ আমরা মেনে নেব না। আমরা প্রশাসনিক ভবনে তালা লাগিয়েছি। যদি আমাদের ডিগ্রি না দেওয়া হয়, তাহলে ভবিষ্যতে প্রশাসনিক ভবনে সারাদিন তালা ঝুলিয়ে রাখব। আমাদের এই কার্যক্রম ততদিন চলবে, যতদিন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি দেওয়া না হবে।’সর্বশেষে আগামী রবিবারের মধ্যে ডিগ্রি জটিলতার সমাধান না হলে বিশ্ববিদ্যালয়ের সব প্রশাসনিক কার্যক্রম বন্ধের হুশিয়ারি দিয়েছে উক্ত বিভাগের আন্দোলনরত শিক্ষার্থীরা।

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পঞ্চগড়ে সীমান্ত পাড়ি দেওয়ার আগে নারীসহ আটক ৩
পঞ্চগড়ে সীমান্ত পাড়ি দেওয়ার আগে নারীসহ আটক ৩

পঞ্চগড়ে ৫৬ বিজিবি সীমান্তে অভিযান চালিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় নারীসহ তিন বাংলাদেশিকে আটক করেছে।মঙ্গলবার (১৯ আগস্ট) রাত আনুমানিক ৮টার Read more

সরিয়ে দেওয়া হলো নৌপরিবহণ মন্ত্রণালয়ের সচিবকে
সরিয়ে দেওয়া হলো নৌপরিবহণ মন্ত্রণালয়ের সচিবকে

নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফকে সরিয়ে দেওয়া হয়েছে। চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া ইউসুফকে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা Read more

আদানির বিদ্যুৎকেন্দ্র থেকে সরবরাহ বন্ধ, বাড়তে পারে লোডশেডিং
আদানির বিদ্যুৎকেন্দ্র থেকে সরবরাহ বন্ধ, বাড়তে পারে লোডশেডিং

ভারতের আদানি গ্রুপের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের ৮০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট থেকে সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। কারিগরি ত্রুটির কারণে বিদ্যুৎ Read more

নবীগঞ্জে সংঘর্ষে নিহতের ঘটনায় সাংবাদিকসহ ১৩৫ জনের বিরুদ্ধে মামলা
নবীগঞ্জে সংঘর্ষে নিহতের ঘটনায় সাংবাদিকসহ ১৩৫ জনের বিরুদ্ধে মামলা

নবীগঞ্জে রক্তক্ষয়ী সংঘর্ষে অ্যাম্বুলেন্স চালক ফারুক মিয়া (৪০) হত্যায় মামলা দায়ের করা হয়েছে। সেখানে সাংবাদিকসহ প্রায় ১৩৫ জনের নাম এজাহারে Read more

স্ত্রীর কিডনিতে নতুন জীবন, হেলিকপ্টারে গ্রামে ফিরলেন কুদ্দুস বিশ্বাস
স্ত্রীর কিডনিতে নতুন জীবন, হেলিকপ্টারে গ্রামে ফিরলেন কুদ্দুস বিশ্বাস

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া এলাকার বিশিষ্ট মাছ ব্যবসায়ী এবং শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব কুদ্দুস বিশ্বাস (৫০) দীর্ঘদিন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন