ফিলিপাইনে ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার (০৬ জানুয়ারি) স্থানীয় সময় গভীর রাতে হয়েছে এ ভূমিকম্প।যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ সংস্থা (ইউএসজিএস) এক বিবৃতিতে জানিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল ছিল ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় সুরিগাও দেল সুর প্রদেষের হিনাতুয়ান শহরের বাকুলিন গ্রামের ৬৮ কিলোমিটার পূর্বদিকে, ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।এদিকে পৃথক এক বিবৃতিতে ফিলিপাইনের ভূতত্ত্ব গবেষণা সংস্থা ফিভোল্কস জানায়, ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৪ এবং এটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ২৩ কিলোমিটার গভীরে। পাশাপাশি জনগণের উদ্দেশে ভূমিকম্প পরবর্তী ‘আফটার শক’-এর সতর্কবার্তা দিয়েছে ফিভোল্কস।ভূমিকম্পের জেরে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো সংবাদ এখনও পাওয়া যায়নি। হিনাতুয়ান শহরের প্রধান পুলিশ কর্মকর্তা জোয়ে মোনোতো রয়টার্সকে বলেছেন, “এটা খুব শক্তিশালী ছিল না, তবে সাধারণ মানুষ খুব ভয় পেয়ে গিয়েছিল। অধিকাংশই মধ্যরাতে ঘুম ভেঙে সরাসরি সড়কে এসে পড়েছিল।”তবে এই ভূমিকম্পের জেরে সুনামির কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে ইউএসজিএস এবং ফিভোল্কস।ভৌগলিকভাবে প্রশান্ত মহাসাগরের ‘আগ্নেয় মেখলা’ বা ‘রিংস অব ফায়ার’ অঞ্চলের অপর অস্থানের কারণে ভূমিকম্প ফিলিপাইনের প্রায় নিয়মিত প্রাকৃতিক দুর্যোগ। বছরে কয়েকবার দেশটিতে মাঝারি ও বড় মাত্রার ভূমিকম্প হয়।সূত্র : রয়টার্সএমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঢাবিতে ফ্যাসিবাদী আমলে শিক্ষক নিয়োগে দুর্নীতি তদন্ত কমিটি
ঢাবিতে ফ্যাসিবাদী আমলে শিক্ষক নিয়োগে দুর্নীতি তদন্ত কমিটি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০০৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত মোট ১৫ বছরে শিক্ষক নিয়োগ সংক্রান্ত কোনো অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি হয়ে Read more

কিশোরগঞ্জ রেলওয়ের প্রকৌশলী রাজনের বিরুদ্ধে অভিযোগের পাহাড়
কিশোরগঞ্জ রেলওয়ের প্রকৌশলী রাজনের বিরুদ্ধে অভিযোগের পাহাড়

কিশোরগঞ্জ রেলওয়ে উর্ধতন উপ-সহকারী প্রকৌশলী পথ (পিডব্লিউ) আনিসুজ্জামান রাজনের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগের শেষ নেই। কর্মচারীদের টাকা আত্মসাৎ থেকে শুরু করে Read more

হবিগঞ্জের দু’পক্ষের সংঘর্ষে আহত ৫০
হবিগঞ্জের দু’পক্ষের সংঘর্ষে আহত ৫০

হবিগঞ্জের আজমিরীগঞ্জে গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর লোকজনের মধ্যে সংঘর্ষে নারীসহ অন্তত ৫০ জন আহত হয়েছে। গুরুতর আহতদের Read more

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আফগানিস্তানের শক্তিশালী দল ঘোষণা
টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আফগানিস্তানের শক্তিশালী দল ঘোষণা

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। ঘোষিত এ দলের নেতৃত্ব দেবেন রশিদ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন