সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ইজারাবিহীন আলোচিত শান্তিপুর নদীতে অবৈধভাবে বালু কর্তন ও পরিবহনকালে মোবাইল কোর্ট পরিচালনা করে ৫ জনকে আটক করে ১০ দিনের কারাদণ্ড ও অবৈধ জাল ব্যবহার করে মাছ ধরা দায়ে ৫ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহরুখ আলম সান্তনু।বুধবার(২৭ আগস্ট) দুপুরে উপজেলা উত্তর বড়দল ইউনিয়নের শান্তিপুর নদীতে অভিযান পরিচালিত হয়।উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার শান্তিপুর নদীতে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কর্তৃক মোবাইল কোর্ট অভিযান পরিচালনা কালে অবৈধভাবে বালু কর্তন ও পরিবহনকালে ধৃত ৫ জন আসামীকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুসারে ১০ (দশ) দিনের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। দণ্ডপ্রাপ্তরা হলো, উপজেলা বদরপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে ফজর আলী (৫০), আমবাড়ি গ্রামের আলাকজ মিয়ার ছেলে আব্দুর রশিদ (৩১), হলহলিয়া (চরগাও) গ্রামের আব্দুল হাইয়ের ছেলে মিস্টার নুর (২৮), আমতৈল গ্রামের জহির আলীর ছেলে মিয়া চান (২২) ও একই গ্রামের মৃত কালা মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম (২৮)।এরপর অপর অভিযানে অবৈধ জাল ব্যবহার করে মাছ ধরা অবস্থায় একজনকে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ অনুসারে ৫,০০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।এর সত্যতা নিশ্চিত করেছেন তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহরুখ আলম সান্তনু। তিনি আরও জানান, কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের থানায় সোপর্দ করা হয়েছে। জনস্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে।৫ জনকে থানায় সোপর্দ করার সত্যতা নিশ্চিত করেছেন তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেলোয়ার হোসেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কিশোরগঞ্জে পাঁচদিনের ব্যাবধানে আবারো বজ্রপাতে নিহত ৩ 
কিশোরগঞ্জে পাঁচদিনের ব্যাবধানে আবারো বজ্রপাতে নিহত ৩ 

কিশোরগঞ্জে গত পাঁচদিনের ব্যাবধানে আবারো বজ্রপাতে ৩ জনের মৃত্যু হয়েছে। এর আগে গত বুধবার ২ স্কুল শিক্ষার্থী সহ একজন কৃষক Read more

সাংবাদিকের ঠেঙের নালা ভেঙে দেয়ার হুমকি দিলেন ইউপি সদস্য
সাংবাদিকের ঠেঙের নালা ভেঙে দেয়ার হুমকি দিলেন ইউপি সদস্য

গাজীপুরের শ্রীপুরে সাংবাদিক শিহাব খানকে ঠ্যাংয়ের নালা ভেঙে দেয়ার অভিযোগ উঠেছে ইউপি সদস্য নূরুল আলমের বিরুদ্ধে। সোমবার (২০ অক্টোবর) বিকেলে Read more

টানা তিন দিন দেশের সর্বোচ্চ দাবদাহে পুড়ছে চুয়াডাঙ্গা
টানা তিন দিন দেশের সর্বোচ্চ দাবদাহে পুড়ছে চুয়াডাঙ্গা

তীব্র দাবদাহে পুড়ছে চুয়াডাঙ্গা। টানা তিন দিন ধরে চুয়াডাঙ্গায় জেলার ওপর দিয়ে যাচ্ছে দেশের সর্বোচ্চ তাপমাত্রা।তীব্র গরম ও কাঠফাটা রোদের Read more

৬ পদে লোক নেবে প্রতিরক্ষা মন্ত্রণালয়
৬ পদে লোক নেবে প্রতিরক্ষা মন্ত্রণালয়

৬ ধরনের পদে মোট ৩৫ জনকে নিয়োগ দেবে প্রতিরক্ষা মন্ত্রণালয়। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। ১৬ এপ্রিল Read more

হাদি হত্যার বিচার ও দোষীদের শাস্তির দাবিতে লক্ষ্মীপুরে সড়ক অবরোধ
হাদি হত্যার বিচার ও দোষীদের শাস্তির দাবিতে লক্ষ্মীপুরে সড়ক অবরোধ

‎হাদি হত্যার বিচার ও দোষীদের শাস্তির দাবিতে লক্ষ্মীপুরে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ছাত্র-জনতা। এ সময় তারা হুশিয়ার Read more

দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড
দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড

কুমিল্লার চান্দিনায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসে ভিডিও করায় মোবাইল ফোন কেড়ে নিয়ে দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানোর অভিযোগ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন