অবকাঠামো উন্নয়নের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গত এক মাস ধরে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। তারই অংশ হিসেবে ২৪ আগস্ট থেকে টানা চার দিন ধরে তারা বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেন।প্রশাসনের দৃষ্টি আকর্ষণে ধারাবাহিক কর্মসূচি পালনের পরও কোনো সাড়া না পেয়ে বুধবার (২৭ আগস্ট) রাত ৮টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা বরিশালের দপদপিয়া ব্রিজসংলগ্ন নির্মাণাধীন নভোথিয়েটার এবং বিশ্ববিদ্যালয়ের পেছনে ভোলা-বরিশাল সড়কের পাশে নির্মাণাধীন বিটাক (বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র) ভবন দখলে নেন। এ সময় তারা উত্তেজিত কণ্ঠে বিভিন্ন স্লোগান দেন এবং দুই ভবনে যথাক্রমে ‘বরিশাল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন’ ও ‘বরিশাল বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল’ লেখা ব্যানার টানিয়ে দেন।অ্যাকাউন্টিং বিভাগের শিক্ষার্থী আরমান হোসাইন বলেন, ‘আমরা প্রতিবাদের অংশ হিসেবে এসব প্রতিষ্ঠানে ব্যানার টাঙিয়েছি। অবকাঠামো উন্নয়নের দাবিতে আমরা দীর্ঘদিন আন্দোলন করলেও প্রশাসন ভ্রুক্ষেপ করেনি। অথচ আমাদের সঙ্গে একই সময়ে প্রতিষ্ঠিত অনেক বিশ্ববিদ্যালয় উন্নয়নে অধিক বাজেট পাচ্ছে। এতে আমাদের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। আমরা দ্রুত সমাধান চাই।’কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষার্থী ওয়াহিদুজ্জামান বলেন, ‘২০১১ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই বরিশাল বিশ্ববিদ্যালয় উন্নয়নের ক্ষেত্রে বৈষম্যের শিকার। জাতীয় পর্যায়ে বিভিন্ন সাফল্য অর্জন করলেও সরকার ও প্রশাসন আমাদের প্রতি সুনজর দেয়নি। এ বৈষম্যের অবসান চাই। এজন্য আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।’এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাহাত হোসেন ফয়সাল বলেন, ‘বরিশাল বিশ্ববিদ্যালয় নানাবিধ সংকটে ভুগছে। শিক্ষার্থীরা এর সমাধান চেয়ে আন্দোলন করছে। সরকার ইতোমধ্যে উন্নয়ন কার্যক্রম হাতে নিয়েছে। শিক্ষার্থীরা যে দুটি প্রতিষ্ঠানে ব্যানার টেনেছে, সে বিষয়ে আগামীকাল তাদের সঙ্গে আলোচনা করে সমাধান করা হবে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রেমের ফাঁদে ফেলে অশ্লীল ছবি দিয়ে ব্ল্যাকমেইল, যুবক গ্রেপ্তার
প্রেমের ফাঁদে ফেলে অশ্লীল ছবি দিয়ে ব্ল্যাকমেইল, যুবক গ্রেপ্তার

যশোরে এক কিশোরীকে প্রেমের ফাঁদে ফেলে অশ্লীল ছবি তুলে ব্ল্যাকমেইল করার অভিযোগে সাজ্জাদুল ইসলাম বন্ধন (৩১) নামে এক যুবককে গ্রেপ্তার Read more

পুতিনের সঙ্গে বৈঠকে বসছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
পুতিনের সঙ্গে বৈঠকে বসছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। রাশিয়ার রাজধানী মস্কোতে আগামী সোমবার (২৩ জুন) এই Read more

যমুনায় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
যমুনায় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

ঈদের দিন কূটনীতিক, শিক্ষাবিদসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রীয় অতিথি ভবন যুমনায় সেদিন সকাল ১০টায় Read more

স্ত্রীকে হত্যা করে খালে ফেলে রাখার অভিযোগে স্বামী গ্রেপ্তার
স্ত্রীকে হত্যা করে খালে ফেলে রাখার অভিযোগে স্বামী গ্রেপ্তার

টাঙ্গাইলের মির্জাপুরে স্ত্রী গোলাপী বেগমকে হত্যা করে খালে ফেলে রাখার অভিযোগে স্বামী আব্দুল কাদের মিয়াকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১ Read more

ডাকসু নির্বাচন নিয়ে কোনো রিট শুনব না : হাইকোর্ট
ডাকসু নির্বাচন নিয়ে কোনো রিট শুনব না : হাইকোর্ট

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নিয়ে আপিল বিভাগে সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে আর কোনো রিট আমলে নেওয়া হবে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন