টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার বাগবাড়ি গ্রামে বাঁশঝাড়ের পাশে একটি গাছ থেকে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৭ আগস্ট) সকালে স্থানীয়দের খবরের ভিত্তিতে ভূঞাপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।নিহত মোছা. হালিমা বেগম (৪০) বাগবাড়ি গ্রামের মৃত জুয়াদ আলীর মেয়ে এবং ঘাটাইল উপজেলার মোনহরা গ্রামের আব্দুল লতিফের স্ত্রী।স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার তিনি তার অসুস্থ খালাকে দেখার উদ্দেশ্যে বাবার বাড়িতে আসেন। পরদিন সকালে বাড়ির পাশের একটি জিগা গাছে ঝুলন্ত লাশ স্থানীয়রা দেখতে পান।স্থানীয় ইউপি সদস্য লুবনা বেগম জানান, সকালে বাড়িতে ছিলাম, হঠাৎ চিৎকার শুনে ঘটনাস্থলে ছুটে গিয়ে দেখি জিগা গাছে এক নারীর লাশ ঝুলছে। পরে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম রেজাউল করিম বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মৃতার ছেলে জুবায়ের বাদী হয়ে ভূঞাপুর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কু-প্রস্তাবের প্রতিবাদ করায় যশোরে স্বামী-স্ত্রীকে কুপিয়ে জখম
কু-প্রস্তাবের প্রতিবাদ করায় যশোরে স্বামী-স্ত্রীকে কুপিয়ে জখম

যশোরে স্বামী-স্ত্রীকে ছুরিকাঘাতে জখম করেছে দুর্বৃত্তরা। স্ত্রীকে কু-প্রস্তাব দেওয়ার প্রতিবাদ করার জেরে বুধবার (৮ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে।আহতরা হলেন Read more

চল্লিশ বছরের রাজনৈতিক অভিজ্ঞতা কাজে লাগাতে চান নসরুল্লাহ
চল্লিশ বছরের রাজনৈতিক অভিজ্ঞতা কাজে লাগাতে চান নসরুল্লাহ

ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে আসন্ন নির্বাচনে বিএনপির মনোনয়নের শক্ত দাবিদার হিসেবে মাঠে আছেন ডাকসুর সাবেক সিনেট সদস্য, নব্বইয়ের ছাত্র আন্দোলনের অন্যতম নেতা Read more

“একটি প্লাস্টিক দিন, বৃক্ষ উপহার নিন”
“একটি প্লাস্টিক দিন, বৃক্ষ উপহার নিন”

‘একটি প্লাষ্টিক দিন, বৃক্ষ উপহান নিন’ এ প্রতিপাদ্যে চুয়াডাঙ্গায় প্লাস্টিকের পুরনো বোতল জমা দিলে তার বিনিময়ে বিভিন্ন ধরনের গাছের চারা Read more

আনন্দ-উচ্ছ্বাসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
আনন্দ-উচ্ছ্বাসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

আনন্দ-উচ্ছ্বাসে উদযাপন করা হয়েছে ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী। স্কুল থেকে কলেজ, কলেজ থেকে বিশ্ববিদ্যালয় হওয়া Read more

বগুড়া-২ আসনে প্রার্থিতা ফিরে পেলেন মান্না
বগুড়া-২ আসনে প্রার্থিতা ফিরে পেলেন মান্না

আগামী জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে নাগরিক ঐক্য মনোনীত প্রার্থী মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন নির্বাচন কমিশন।রবিবার Read more

প্রতিহিংসা ও প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: জামায়াত আমির
প্রতিহিংসা ও প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: জামায়াত আমির

জামায়াত ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, দেশ আমাদের সবার। সুতরাং এদেশে আমরা মর্যাদা ও শান্তির সাথে নিরাপদে বসবাস করতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন