কুষ্টিয়ায় বিপুল পরিমাণ মাদকসহ এক ইউপি সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তির আব্দুস সালাম (৪৮) দৌলতপুর থানার মোহাম্মদপুর গ্রামের ইনসাফ নগর এলাকার মৃত মোওলা বক্সের ছেলে ও রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য। এসময় তার কাছ থেকে অস্ত্র, ফেন্সিডিল ও গাঁজা জব্দ করা হয়। রোববার (১৩ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করে একটি প্রেস বিজ্ঞপ্তি দেয় বিজিবি। বিজিবি জানায়, শনিবার (১২ জুলাই) দিবাগত রাতে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার মোহাম্মদপুর মাঠ এলাকা থেকে তাকে আটক করা হয়।বিজিবি সূত্রে জানা যায়, ৪৭ বিজিবি’র সহকারী পরিচালক মোঃ জাকিরুল ইসলামের নেতৃত্বে বিজিবি সদস্যরা ঠোটারপাড়া বিওপির এলাকায় মাদকবিরোধী এক অভিযান পরিচালনা করে। অভিযানকালে মোহাম্মদপুর মাঠ এলাকা থেকে মাদক ব্যবসায়ী মোঃ আব্দুস সালামকে আটক করা হয়।এ সময় তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড গুলি, ভারতীয় ফেন্সিডিল ১০০ বোতল, গাঁজা ৫.৭ কেজি এবং ২টি মোবাইল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য এক লক্ষ তিরাশি হাজার তিনশত পঞ্চাশ টাকা। পরে তাকে দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।আরডি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইসরায়েলি হামলায় আরও এক ফিলিস্তিনি ফুটবলারের মৃত্যু
ইসরায়েলি হামলায় আরও এক ফিলিস্তিনি ফুটবলারের মৃত্যু

ফিলিস্তিনে ইসরায়েলি হামলায় এবার প্রাণ হারালেন এক ফুটবলার। ফিলিস্তিনের ফুটবল অ্যাসোসিয়েশন এ খবর নিশ্চিত করেছে। নিহত ফুটবলারের নাম মুহান্নাদ আল–লেলে।জানা Read more

সড়ক দুর্ঘটনায় পঙ্গু হাসান, চলছে অভাব-অনটনের নির্মম লড়াই
সড়ক দুর্ঘটনায় পঙ্গু হাসান, চলছে অভাব-অনটনের নির্মম লড়াই

হাসান আলী (৪৪) জরাজীর্ণ ঘরের বিছানায় বসে জানালার দিকে তাকিয়ে বাইরে আলো দেখার সাথে সাথে ফেলছেন দীর্ঘ শ্বাস। একসময় সবকিছু স্বাভাবিক Read more

বাংলাদেশ-চীনকে নজরে রাখতে নতুন নৌঘাঁটি করছে ভারত
বাংলাদেশ-চীনকে নজরে রাখতে নতুন নৌঘাঁটি করছে ভারত

বাংলাদেশ এবং চীনকে নজরদারির মধ্যে রাখতে নতুন নৌঘাঁটি করছে ভারতের নৌবাহিনী। পশ্চিমবঙ্গ রাজ্যের বন্দরশহর হলদিয়ায় তৈরি করা হবে এই ঘাঁটি।ভারতের Read more

চুল কাটতে বলায় অধ্যক্ষকে খুন করল দুই শিক্ষার্থী
চুল কাটতে বলায় অধ্যক্ষকে খুন করল দুই শিক্ষার্থী

চুল ছোট করে কাটতে বলায় অধ্যক্ষকে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ উঠেছে দ্বাদশ শ্রেণীল দুই শিক্ষার্থীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ভারতের হরিয়ানার Read more

নোয়াখালীতে নির্বাচন বিষয়ে সুজনের গোলটেবিল বৈঠক
নোয়াখালীতে নির্বাচন বিষয়ে সুজনের গোলটেবিল বৈঠক

নোয়াখালীতে ‘সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণঃ নাগরিক ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ১০টায় জেলা শহরের Read more

অস্ত্রের পেছনে খরচ বাড়লে জলবায়ুর জন্য ঝুঁকি কীভাবে বাড়ে?
অস্ত্রের পেছনে খরচ বাড়লে জলবায়ুর জন্য ঝুঁকি কীভাবে বাড়ে?

বিশ্বজুড়ে সংঘাত বা যুদ্ধ বাড়লে সামরিক খরচও বাড়বে। ফলে কার্বন নিঃসরণ আরও বেড়ে যাবে এবং জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট দুর্যোগের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন