কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা (অব.) লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আমাদের সময় সীমিত। এর আগে একটি কৃষি আইন প্রণয়ন করা হবে, যাতে কৃষি জমি অন্য কোনো কাজে ব্যবহার না করা যায়।বুধবার (২৭ আগস্ট) মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা গ্রামে দুপুর ২টায় ফারমার্স মিনি কোল্ডস্টোর হস্তান্তর অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।এ সময় তিনি আরও বলেন, ‘রোডস এন্ড হাইওয়ে যখন কোনো রাস্তা তৈরি করতে জমির মালিককে তিনগুণ মূল্য দেয়, একইভাবে এলজিইডিকেও প্রদান করতে হবে। এছাড়া জমির টপ সয়েল ইটভাটার মালিকদের কাছে বিক্রি করা অন্যায়। এটি নষ্ট হলে উৎপাদন কমে যায়।’তিনি কৃষকদের উদ্দেশ্যে আরও বলেন, ‘আপনারা যদি পলিথিন ও প্লাস্টিকের পানির বোতল ব্যবহার বন্ধ করতে পারেন, তাহলে সবাই পাটজাত পণ্য ব্যবহার করতে সক্ষম হবেন। এই বিষয়ে ইতিমধ্যেই কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।’উপদেষ্টা আরও বলেন, ‘পলিথিন ও প্লাস্টিকের পানির বোতল বর্জন করুন। আগে যেমন চটের ব্যাগ ব্যবহার করত বাপ-দাদারা, এখনও তাই ব্যবহার করুন। এতে আমাদের কৃষি উন্নতি পাবে এবং পরিবেশবান্ধব পণ্য ব্যবহারের সুযোগ তৈরি হবে।’এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা, পুলিশ সুপার মোছাম্মৎ ইয়াসমিন খাতুন, জেলা কৃষি কর্মকর্তা ড. রবীআহ নূরসহ জেলা ও উপজেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নড়াইল ছাত্রদলের বিক্ষোভ মিছিল
নড়াইল ছাত্রদলের বিক্ষোভ মিছিল

গোপন তৎপরতায় দীর্ঘদিন ধরে অভ্যস্ত গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টির অপচেষ্টা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করা এবং সারাদেশে Read more

গ্যাংওয়ে তলিয়ে ফেরি চলাচল বন্ধ, জলাবদ্ধতায় ভোগান্তিতে আমতলীবাসী
গ্যাংওয়ে তলিয়ে ফেরি চলাচল বন্ধ, জলাবদ্ধতায় ভোগান্তিতে আমতলীবাসী

ঘূর্ণিঝড়ের প্রভাব ও পূর্ণিমার জোয়ারের সঙ্গে টানা তিন দিনের বৃষ্টিতে বরগুনার আমতলী উপজেলায় দেখা দিয়েছে জলাবদ্ধতা ও জনদুর্ভোগ। তলিয়ে গেছে Read more

সুন্দরবনে ভ্রমণে এসে অপহৃত তিন পর্যটক উদ্ধার
সুন্দরবনে ভ্রমণে এসে অপহৃত তিন পর্যটক উদ্ধার

সুন্দরবনের খালে ভ্রমণের সময় অপহৃত দুই পর্যটক ও এক রিসোর্ট পরিচালককে উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। রোববার (০৪ ডিসেম্বর) রাতে Read more

দ্বিতীয় দফায় আবারও কোহিনূর শিপ ইয়ার্ডে উচ্ছেদ অভিযান
দ্বিতীয় দফায় আবারও কোহিনূর শিপ ইয়ার্ডে উচ্ছেদ অভিযান

‎চট্টগ্রামের সীতাকুণ্ডে দ্বিতীয় দফায় আবারো কোহিনুর শিপ ইয়ার্ডে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন জেলা প্রশাসন।বুধবার (২ জুলাই) ছলিমপুর ইউনিয়নের সমুদ্র উপকূলে Read more

সাঘাটায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
সাঘাটায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

গাইবান্ধার সাঘাটায় উপজেলা মাসিক সাধারণ সভা শেষে ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে সাঘাটা উপজেলা Read more

কুড়িগ্রাম-৩ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন স্থগিত
কুড়িগ্রাম-৩ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন স্থগিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই প্রক্রিয়ায় ২৭ কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাহবুবুল আলমের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন