‎চট্টগ্রামের সীতাকুণ্ডে দ্বিতীয় দফায় আবারো কোহিনুর শিপ ইয়ার্ডে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন জেলা প্রশাসন।বুধবার (২ জুলাই) ছলিমপুর ইউনিয়নের সমুদ্র উপকূলে গড়ে উঠা শিপ ইয়ার্ডে এ উচ্ছেদ অভিযান করা হয়। উচ্ছেদ করা জায়গায় রোপন করা হয়েছে বিভিন্ন জাতের গাছের চারা। সকাল থেকে শুরু হয় উচ্ছেদ অভিযান। চলে বিকাল পর্যন্ত। তিনটি স্কেভেটর দিয়ে ভাঙা হয়েছে একটি বহুতল ও দুইটি একতলা ভবন। অভিযানে সেনাবাহিনী, পুলিশ র্যা বসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসক কাযালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাহমুদ হাসান।‎এই শিপ ইয়ার্ডে গত ২৫ জুন উচ্ছেদ অভিযান পরিচালনা করেছিল জেলা প্রশাসন। এক সপ্তাহ ব্যবধানে আবারো একই শিপ ইয়ার্ডে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসন।‎উচ্ছেদ অভিযানের গড়ে উঠা শিপইয়ার্ডের লিজ নিয়ে দীর্ঘদিন প্রশাসন ও মালিক পক্ষের মধ্যে বিরোধ চলে এসছিলো। জেলা প্রশাসন এ জায়গা উত্তর ছলিমপুর মৌজার হিসাবে কোহিনুর স্টীল শিপইয়ার্ড নামে লিজ নিয়ে স্থাপনা করেছিলেন আবুল কাসেম নামের এক ব্যক্তি। তিনি ‘রাজা কাসেম’ নামে পরিচিত।‎ ২০২২ সালে লিজপ্রাপ্তির পর ইয়ার্ড মালিক গ্রীন শিপইয়ার্ড গড়ে তুলতে বহুতল ভবন সহ বিভিন্ন স্থাপনা গড়ে তুলেন। জায়গাটিতে জাহাজভাঙা কারখানা স্থাপনের জন্য দুবার ইজারার অনুমতি দিয়েছিল। আপত্তির পর আবার ইজারা বাতিল করা হয়।ইয়ার্ড মালিক উচ্চ আদালতে আপিল করেন।  বর্তমানে মামলাগুলো চলমান আছে বলে জানান ইয়ার্ড মালিক।‎উচ্ছেদ অভিযানে থাকা সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মামুন বলেন, ইয়ার্ডটি তুলাতলী মৌজায় গড়ে উঠেছে। তুলাতলী মৌজা জাহাজ ভাঙা শিল্পে সংযুক্ত নেই। তাই এ মৌজায় গড়ে ওঠা ইয়ার্ড সম্পূর্ণ অবৈধ। ফলে অবৈধভাবে শিপ ইয়ার্ডটি গড়ে উঠার কারণে শিপ ইয়ার্ডটি উচ্ছেদ করা হয়েছে। গত ২৫ জুন এই শিপ ইয়ার্ডটিতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। কিন্তু পুরোপুরি উচ্ছেদ অভিযান সম্পূর্ণ না হওয়ায় পুনরায়  উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।‎উচ্ছেদের পাশাপাশি সীতাকুণ্ডের ছলিমপুর এলাকার তুলাতলী মৌজার জায়গাটিতে আজ (বুধবার) আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ শুরু করবে বন বিভাগ। এ জন্য বিভিন্ন প্রজাতির দুই হাজার গাছ নিয়ে যাওয়া হয়েছে ওই জায়গায়। প্রথম দফায় সেখানে দুই হাজার বিভিন্ন গাছের চারা রোপণ করা হবে। সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। তিনি বলেন, ‘উদ্ধার করা জায়গায় বৃক্ষরোপণ শুরু করা হয়েছে। এ জন্য চারা এনেছে বন বিভাগ।’‎কোহিনুর স্টীল শিপ ব্রেকিং ইয়ার এর মালিক এম, এ কাশেম রাজা বলেন, ২০২২ সালে সরকারি নীতিমালার আলোকে জায়গাটি লিজ নেয়া হয়।  ইজারা শর্তে গ্রিন শিপইয়ার্ড করা বাধ্যতামূলক উল্লেখ করা হয়। তাই গ্রিন শিপ ইয়ার্ড নির্মাণ কাজ শুরু করি। তৈরি করেন গ্রীন শিপ ইয়ার্ডের নীতিমালার আলোকে বর্জ্য ব্যবস্থাপনাসহ  বিভিন্ন অত্যাবশ্যকীয় স্থাপনা। এ অবকাঠামোগুলো তৈরির জন্য সংশ্লিষ্ট সকল সরকারি দপ্তরের অনুমোদন নেন। এতে তার বিপুল পরিমান অর্থ ব্যয় হয়।‎বর্তমানে যে ভবনটি ভাঙ্গা হচ্ছে তা সেটি প্রশাসনের পক্ষ থেকে তুলাতলী মৌজায় দাবি করা হলেও আসলে সেটি উত্তর সলিমপুর মৌজায় অবস্থিত। পূর্বের সরকারি দায়িত্বরত বিভিন্ন ঊর্ধতন কর্মকর্তার সার্ভে রিপোর্ট তার কাছে রয়েছে বলে দাবি করেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাফসানের সঙ্গে ফুসকা খাচ্ছেন হানিয়া আমির
রাফসানের সঙ্গে ফুসকা খাচ্ছেন হানিয়া আমির

ঢাকায় পা রাখলেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। বৃহস্পতিবার রাতে ঢাকায় পৌঁছান তিনি। পরদিন শুক্রবার হানিয়ার অফিসিয়াল পেজে প্রকাশিত দুটি Read more

নগর ভবন ব্লকেড ঘোষণা ইশরাক সমর্থকদের
নগর ভবন ব্লকেড ঘোষণা ইশরাক সমর্থকদের

বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদের দায়িত্ব বুঝিয়ে দিতে বিলম্ব হওয়ায় টানা চতুর্থ দিনের মতো Read more

পর্দার আড়ালে ইসরায়েলকে সহায়তা করেছে সৌদি আরব
পর্দার আড়ালে ইসরায়েলকে সহায়তা করেছে সৌদি আরব

ইরানে ইসরায়েলের সাম্প্রতিক হামলার প্রকাশ্যে নিন্দা জানিয়েছিল সৌদি আরব। তবে পর্দার আড়ালে সেই ইরানবিরোধী অভিযানে ইসরায়েলকে সহযোগিতা করেছে রিয়াদ—এমন তথ্য Read more

পত্রিকা: ‘ছিনতাইয়ে দাদন ব্যবসা’
পত্রিকা: ‘ছিনতাইয়ে দাদন ব্যবসা’

আজ সোমবার ঢাকা থেকে প্রকাশিত দৈনিক পত্রিকাগুলোয় প্রথম পাতায় রাজনীতিতে বিভক্তি, রাজনৈতিক মামলা প্রত্যাহারের বিষয়, গোপালগঞ্জের পরিস্থিতি এবং শেখ হাসিনার Read more

ফটিকছড়িতে অস্ত্র-গুলিসহ যুবলীগ নেতা আটক
ফটিকছড়িতে অস্ত্র-গুলিসহ যুবলীগ নেতা আটক

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্র, গুলি ও বিভিন্ন সরঞ্জামসহ বখতিয়ার উদ্দিন (৩৮) নামে এক যুবলীগ নেতাকে আটক করেছে সেনাসদস্যরা।রবিবার Read more

নির্বাচনি দায়িত্ব পালনে অবহেলার সাজা বাড়ছে
নির্বাচনি দায়িত্ব পালনে অবহেলার সাজা বাড়ছে

প্রধান উপদেষ্টার প্রেস সচিব মো. শফিকুল আলম বলেছেন,  নির্বাচন কমিশনের (ইসি) ২টি অধ্যাদেশ খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার। এ সংশোধনীর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন