সহপাঠীদের ওপর হামলায় জড়িত তিন শিক্ষকের অনতিবিলম্বে বহিস্কার ও প্রহসনমূলক ক্লাস রুটিন প্রত্যাহার করে শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে নতুন রুটিন প্রকাশ করার দুই দফা দাবিতে চোখে কালো কাপড় বেঁধে বিক্ষোভ ও মানববন্ধন করেছে বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীরা।ক্লিনিক্যাল প্র্যাকটিস, ল্যাব প্র্যাকটিস ও ক্লাস বর্জন করে বুধবার (২৭ আগস্ট) সকাল ১০টায় বরিশাল নার্সিং কলেজের অ্যাকাডেমিক ভবনের সামনে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন। এ সময় শিক্ষার্থীরা প্রশাসনের নির্লিপ্ততার প্রতিবাদে হামলায় অভিযুক্ত তিন শিক্ষক সম্পর্কে দেয়াল লিখনের আয়োজন করেন। এর আগে ২৬ আগস্ট শিক্ষার্থীরা হামলায় অভিযুক্ত তিন শিক্ষককে ক্যাম্পাসে লাল কার্ড প্রদর্শন করার পাশাপাশি চোখে লাল কাপড় বেঁধে প্রতীকী নীরবতা প্রকাশ করেন।শিক্ষার্থীরা বলেন, ‘নার্সিং কলেজের শিক্ষার্থীদের যৌক্তিক দাবিতে আমরা আন্দোলন শুরু করেছিলাম। গত ৬ মে আমাদের আন্দোলনে বহিরাগতদের এনে হামলা চালানো হয়। আমরা হামলাকারী ও তাদের মদদদাতা অত্র কলেজের শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছিলাম। কিন্তু ঘটনার দীর্ঘ চার মাস পরেও কার্যকরী কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। শিক্ষক আলী আজগর, সাইদ হোসাইন রনি ও ফরিদা বেগম এখনো স্বপদে বহাল রয়েছেন। আমাদের লাঞ্ছিত করেও যারা ক্যাম্পাসে আছেন তাদের অনতিবিলম্বে বদলি বা অপসারণ করতে হবে। নয়তো এই আন্দোলন অনির্দিষ্টকালের জন্য অব্যাহত থাকবে।’এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বরিশাল পলিটেকনিকের শিক্ষার্থীদের শাটডাউন কর্মসূচি
বরিশাল পলিটেকনিকের শিক্ষার্থীদের শাটডাউন কর্মসূচি

ক্রাফট ইন্সট্রাকটরদের জুনিয়র ইন্সট্রাকটর পদে পদোন্নতি সংক্রান্ত উচ্চ আদালতের রায় বাতিলসহ ছয় দফা দাবি বাস্তবায়নে বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের শাটডাউন Read more

ইশরাকের মেয়র পদ নিয়ে শুনানি বৃহস্পতিবার পর্যন্ত মূলতবি
ইশরাকের মেয়র পদ নিয়ে শুনানি বৃহস্পতিবার পর্যন্ত মূলতবি

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদ নিয়ে শুনানি আগামীকাল বৃহস্পতিবার (২৯ মে) পর্যন্ত মূলতবি করা Read more

‘ডিজিটালাইজেশনের কারণে বিদেশ গমনে দুর্নীতি-ভোগান্তি অনেক কমেছে’
‘ডিজিটালাইজেশনের কারণে বিদেশ গমনে দুর্নীতি-ভোগান্তি অনেক কমেছে’

বিদেশ গমনে যাবতীয় কার্যাবলি ডিজিটালাইজেশন করার কারণে দুর্নীতি, হয়রানি ও ভোগান্তি অনেক কমেছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান Read more

স্কুল সময়ে যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী
স্কুল সময়ে যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী

রাজধানীতে স্কুল চলাকালীন তীব্র যানজট নিরসনে কার্যকর বিকল্প ব্যবস্থা খুঁজতে শিক্ষামন্ত্রীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।মঙ্গলবার (৩১ মার্চ) সকালে সচিবালয়ে Read more

গাজায় গণহত্যা বন্ধে ইসরায়েলের ওপর চাপ সৃষ্টির আহ্বান স্পেনের প্রধানমন্ত্রীর
গাজায় গণহত্যা বন্ধে ইসরায়েলের ওপর চাপ সৃষ্টির আহ্বান স্পেনের প্রধানমন্ত্রীর

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় গণহত্যা বন্ধে ইসরায়েলের ওপর চাপ সৃষ্টির আহ্বান জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। শনিবার (১৭ মে) ইরাকের রাজধানী বাগদাদে Read more

মেঘনায় ঝুঁকিপূর্ণ সেতুর নিচে বাল্কহেড চলাচল, অভিযানে ৩০ হাজার জরিমানা
মেঘনায় ঝুঁকিপূর্ণ সেতুর নিচে বাল্কহেড চলাচল, অভিযানে ৩০ হাজার জরিমানা

কুমিল্লার মেঘনা উপজেলার ভাওরখোলা মধ্যপাড়ার একটি পুরোনো সেতুর নিচ দিয়ে বালু বোঝাই বাল্কহেড চলাচলের সময় আটকে যায়। দীর্ঘদিন ধরে এমন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন