কলম্বিয়ার প্রেসিডেন্ট পদপ্রার্থী মিগুয়েল উরিবে তুরবাইকে দেশটির রাজধানী বোগাতার এক জনসভায় গুলি করা হয়েছে। এ ঘটনায় এক কিশোরকে আটক করেছে পুলিশ।স্থানীয় সময় শনিবার (৭ জুন) বিকেলে একটি পার্কে জনসভায় বক্তব্য দেওয়ার সময় হঠাৎই তার ওপর হামলাকারী গুলি চালায়।পুলিশ বলছে, হামলার সঙ্গে জড়িত সন্দেহে ১৫ বছর বয়সী এক কিশোরকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়েছে। তবে ঠিক কী কারণে এই হামলা চালানো হয়েছে, তাৎক্ষণিকভাবে তা স্পষ্ট হয়নি।বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মিগুয়েল উরিবে জনসভায় বক্তব্য দেওয়ার সময় তার মাথায় পরপর দুটি গুলি ও একটি গুলি হাঁটুতে লাগে।জানা যায়, গুরুতর আহত অবস্থায় উরিবেকে হেলিকপ্টারে করে একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।উরিবের স্ত্রী মারিয়া ক্লদিয়া তারাজোনা এক আবেগঘন বার্তায় দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন, ‘মিগুয়েল এখন মৃত্যুর সঙ্গে লড়ছে। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করুন, তিনি যেন চিকিৎসকদের হাতকে সঠিক পথ দেখান।’সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি মোবাইল ভিডিওতে দেখা যায়, বক্তৃতা চলাকালে আচমকা গুলির শব্দ, সঙ্গে সঙ্গেই মঞ্চে লুটিয়ে পড়েন উরিবে। জনতার ভেতর আতঙ্কের হুলুস্থুল শুরু হয়।ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে উরিবের দল ‘সেন্ট্রো ডেমোক্রাটিকো’। এক বিবৃতিতে তারা জানিয়েছে, ‘এই কাপুরুষোচিত হামলা শুধুই একজন রাজনৈতিক নেতার ওপর নয়, এটি কলম্বিয়ার গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার ওপরও সরাসরি আঘাত।’এদিকে এ হামলার নিন্দা জানিয়েছেন দেশটির বর্তমান প্রেসিডেন্টও। এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘এই হামলা শুধু একজন ব্যক্তির বিরুদ্ধে নয়, এটি কলম্বিয়ার গণতন্ত্রের বিরুদ্ধে হিংস্র বার্তা।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কিশোরগঞ্জে আ.লীগে যোগ দেওয়া সেই বিএনপি নেতা বহিষ্কার
কিশোরগঞ্জে আ.লীগে যোগ দেওয়া সেই বিএনপি নেতা বহিষ্কার

দলের গঠনতন্ত্র ও শৃংখলা বিরোধী কর্মকান্ডের অভিযোগে জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম কিশোরগঞ্জের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ফয়জুল করিম মুবিনকে বহিষ্কার করা হয়েছে।শুক্রবার Read more

বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে দিল্লিতে এখন যে সব চিন্তাভাবনা
বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে দিল্লিতে এখন যে সব চিন্তাভাবনা

বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া কোনও নির্বাচনকে ভারত অন্তর্ভুক্তিমূলক মনে করবে কি-না বা স্বীকৃতি দেবে কি-না, সে বিষয়ে অস্পষ্টতা রয়েছে। পাশাপাশি Read more

লোহাগাড়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
লোহাগাড়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

চট্টগ্রামের লোহাগাড়ায় লোহাগাড়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ১৩ সদস্যবিশিষ্ট দ্বিবার্ষিক কমিটি গঠন করা হয়েছে। রবিবার (৯ নভেম্বর) দুপুরে একটি রেস্টুরেন্টের হলরুমে সংগঠনের Read more

ভারতের যুদ্ধবিমান ধ্বংস করা পাইলটদের সর্বোচ্চ সামরিক পদক দিলো পাকিস্তান
ভারতের যুদ্ধবিমান ধ্বংস করা পাইলটদের সর্বোচ্চ সামরিক পদক দিলো পাকিস্তান

ভারতের সঙ্গে চলতি বছরের মে মাসের সংঘর্ষে সাহসী অভিযানের পর প্রথমবারের মতো জনসমক্ষে এসেছেন পাকিস্তান বিমান বাহিনীর (পিএএফ) সেই পাইলটরা, Read more

ভুলেও কফি খাবেন না যারা
ভুলেও কফি খাবেন না যারা

কফি হাউজের সেই আড্ডাটা থাকুক আর না থাকুক, এই পানীয়ের প্রতি ভালোবাসা কিন্তু এখনও অটুট রয়েছে। তাই তো আমাদের মধ্যে Read more

গ্রাম, শহর, অলিগলি জিতবে এবার শাপলা কলি: সারজিস
গ্রাম, শহর, অলিগলি জিতবে এবার শাপলা কলি: সারজিস

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম নিজেদের দলীয় প্রতীক ‘শাপলা কলি’ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন।রবিবার (২ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন