টানা ৬ মাস ধরে একটি গ্রামে বিভিন্ন বাড়ি-ঘরসহ আসবাবপত্রে অলৌকিকভাবে আগুন ধরছে। এমন ঘটনায় আতঙ্কে দিন পার করছে গ্রামবাসী।কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের গাছবাড়ী গ্রামে এই ঘটনা ঘটে।ভুক্তভোগী ও গ্রামবাসীদের দাবি, ভারত থেকে জিন এসে বাড়িঘরগুলোতে আগুন ধরিয়ে দিচ্ছে।ভুক্তভোগীরা বলেন, প্রতিদিন অলৌকিকভাবে ৩-৪ বার আগুন ধরছে বাড়ির বিভিন্ন স্থানে। আগুন ধরছে কখনও বসতঘরে আবার কখনও রান্নাঘরে; এছাড়া ঘরের বেড়া এবং গো খাদ্যের পালায়।৬ মাস ধরে এভাবে আগুন লাগছে বাড়ি-ঘরগুলোতে। সেই আগুন দেখতে প্রতিনিয়ত ভিড় করছেন এলাকার লোকজন।ইতোমধ্যে ওই ভুক্তভোগী পরিবারের একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এখন আগুনে পুড়ে মারা যাওয়ার ভয়ে মাঝে মাঝে শয়ন ঘরের বাইরে রাত কাটান ওই পরিবারগুলো।এই আগুন লাগার ঘটনার রহস্য উদঘাটন করার জন্য স্থানীয় প্রশাসনসহ ফায়ার সার্ভিস মাঠে তদন্ত কাজ চালিয়ে যাচ্ছে।এ বিষয়ে দাঁতভাঙ্গা ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হাবিবুর রহমান বলেন, ‘আগুন লাগার ঘটনার প্রকৃত কারণ জানার জন্য সেখানে আমরা পাহারা দেই। পাহারারত অবস্থায়ও সেখানে আগুন লেগে যায়। কিন্তু আশপাশে কোনো লোকজন দেখতে পাইনি। এমতাবস্থায় স্থানীয় কবিরাজ এসে বলেন, এটি জিনের কাজ।’রৌমারী কর্তিমারী ফায়ার সার্ভিস স্টেশনের লিডার আব্দুল হালিম বলেন, ‘আগুনের সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সেখানে আমরা কোনো আগুন দেখতে পাইনি। কিন্তু পরিবারের লোকজন এবং গ্রামবাসী জানায়- অলৌকিকভাবে আগুন লেগে যায়। এ বিষয়ে আমরা তদন্ত করছি, প্রকৃত ঘটনা তদন্তের পর জানা যাবে।’এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভোলায় গ্যাস ট্যাবলেট খেয়ে এক কিশোরীসহ পৃথক ঘটনায় ৩ জনের মৃত্যু
ভোলায় গ্যাস ট্যাবলেট খেয়ে এক কিশোরীসহ পৃথক ঘটনায় ৩ জনের মৃত্যু

ভোলায় গ্যাস ট্যাবলেট খেয়ে এক কিশোরীসহ পৃথক ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ না থাকায় লাশ বিনা ময়নাতদন্তে পরিবারের Read more

নির্বাচনের সময় ঘোষণা করায় জামায়াত আমিরের সন্তোষ প্রকাশ
নির্বাচনের সময় ঘোষণা করায় জামায়াত আমিরের সন্তোষ প্রকাশ

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করায় সন্তোষ প্রকাশ করেছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (০৬ জুন) দলটির Read more

সব ধরনের ভিসা ফি বাড়াল যুক্তরাজ্য
সব ধরনের ভিসা ফি বাড়াল যুক্তরাজ্য

সব ধরনের ভিসা ফি বাড়ানোর ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। একই সঙ্গে নাগরিকত্ব আবেদন ফিও বাড়ানো হচ্ছে। আগামী ৮ এপ্রিল থেকে নতুন ফি Read more

মালয়েশিয়ায় জুয়া ও পতিতাবৃত্তির অভিযোগে ৩৭৭ বাংলাদেশি আটক
মালয়েশিয়ায় জুয়া ও পতিতাবৃত্তির অভিযোগে ৩৭৭ বাংলাদেশি আটক

মালয়েশিয়ার কুয়ালালামপুরে পতিতাবৃত্তি ও জুয়া খেলার অভিযোগে ৮২৮ বিদেশি নাগরিককে আটক করা হয়েছে। এর মধ্যে পতিতাবৃত্তির অভিযোগে ৩৭ বিদেশিকে আটক Read more

ভূগর্ভস্থ পানির ব্যবহার নিশ্চিতে ও অপচয় রোধে চলনবিলে কসমসের মানববন্ধন
ভূগর্ভস্থ পানির ব্যবহার নিশ্চিতে ও অপচয় রোধে চলনবিলে কসমসের মানববন্ধন

পানি বিষয়ে সচেতনতা ও গুরুত্বকে তুলে ধরার জন্য নাটোরের সিংড়ায় বিশ্ব পানি দিবস ২০২৫ উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত Read more

উন্নত চিকিৎসায় ৭ ‘জুলাই যোদ্ধাকে’ পাঠানো হলো থাইল্যান্ডে
উন্নত চিকিৎসায় ৭ ‘জুলাই যোদ্ধাকে’ পাঠানো হলো থাইল্যান্ডে

জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে আহত হয়ে স্নায়বিক জটিলতা, প্যারালাইসিস ও গুলিবিদ্ধ অবস্থায় ভুগছেন এমন আরও সাত জন ‘জুলাই যোদ্ধাকে’ উন্নত চিকিৎসার জন্য Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন