তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে দিয়ে সাময়িক সমাধান দিতে চায় না আপিল বিভাগ; এটি যাতে সুদূরপ্রসারী প্রভাব রাখে সেটিই করা হবে। বুধবার (২৭ আগস্ট) সকালে তত্ত্বাবধায়কের রিভিউ শুনানিতে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ এসব কথা বলেন।প্রধান বিচারপতি বলেন, তত্ত্বাবধায়ক নিয়ে কার্যকর সমাধান চায় আপিল বিভাগ, যাতে এটা বার বার বিঘ্নিত না হয়। এ সময় তিনি প্রশ্ন তোলেন, ‘যদি তত্ত্বাবধায়ক ফিরিয়ে দিই, এটি কবে থেকে কার্যকর হবে?’এদিন সকালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে দেয়া রায়ের দ্বিতীয় দিনের রিভিউ শুনানি শুরু হয়। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৭ বিচারপতির আপিল বেঞ্চে দ্বিতীয় দিনের শুনানি শুরু হয়। আজ রাষ্ট্রপক্ষে শুনানি করবেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।এর আগে গতকাল বিএনপি ও জামায়াতের পক্ষ থেকে খায়রুল হকের দেয়া রায়টিকে বিতর্কিত উল্লেখ করে তা বাতিল চান আইনজীবীরা।সংশোধনী বাতিলের রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে এর আগে বিএনপি, জামায়াতে ইসলামী, পাঁচ বিশিষ্ট নাগরিক ও এক ব্যক্তিসহ ৫টি আবেদন করে।তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী জাতীয় সংসদে গৃহীত হয় ১৯৯৬ সালে। এ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে অ্যাডভোকেট এম সলিম উল্লাহসহ তিনজন আইনজীবী হাইকোর্টে রিট করেন। ২০১১ সালের ১০ মে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনে করা সংবিধানের ত্রয়োদশ সংশোধনী অবৈধ ঘোষণা করে তা বাতিল করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ঘোষিত রায়ের পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিলোপসহ বেশ কিছু বিষয়ে আনা পঞ্চদশ সংশোধনী আইন ২০১১ সালের ৩০ জুন জাতীয় সংসদে পাস হয়। এরপর ২০১১ সালের ৩ জুলাই এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়।এদিকে, গত ১৭ ডিসেম্বর বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তি-সংক্রান্ত পঞ্চদশ সংশোধনী আইনের ২০ ও ২১ ধারা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ও বাতিল ঘোষণা করে রায় দেন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নেপাল থেকে বিশেষ ফ্লাইটে দেশে ফিরছেন জামালরা
নেপাল থেকে বিশেষ ফ্লাইটে দেশে ফিরছেন জামালরা

নেপালে জেন-জি’র গণ-অভ্যুত্থানের পর চলছে কারফিউ। রাজনৈতিক অস্থিরতার কারণে ২ দিন হোটেলেই অবরুদ্ধ ছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। অবশেষে বাংলাদেশ Read more

দোকানে ঢুকে পড়ল বাস, দুই ঘণ্টা চাপা পড়ে ছিল দোকানদার
দোকানে ঢুকে পড়ল বাস, দুই ঘণ্টা চাপা পড়ে ছিল দোকানদার

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গাড়িতে বাতাস দেওয়ার দোকানে ঢুকে যায়। এতে দোকানে থাকা কর্মচারী মোহাম্মদ Read more

বাকৃবিতে কম্বাইন্ড ডিগ্রির দাবিতে বিক্ষোভ, ক্লাস-পরীক্ষা বর্জন
বাকৃবিতে কম্বাইন্ড ডিগ্রির দাবিতে বিক্ষোভ, ক্লাস-পরীক্ষা বর্জন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) পশুপালন অনুষদের শিক্ষার্থীরা কম্বাইন্ড (সমন্বিত) ডিগ্রির (ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিমাল হাজবেন্ড্রি) দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান Read more

রাবিপ্রবির ১০ ছাত্রলীগ নেতার ছাত্রত্ব ও সনদ বাতিল
রাবিপ্রবির ১০ ছাত্রলীগ নেতার ছাত্রত্ব ও সনদ বাতিল

রাঙ্গামাটিতে গত বছরের জুলাই-আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা, নির্যাতন এবং বিভিন্ন সময়ে ক্যাম্পাসে র‍্যাগিংয়ের Read more

আরও ৫ দিন বৃষ্টির শঙ্কা, বাড়বে তাপমাত্রাও
আরও ৫ দিন বৃষ্টির শঙ্কা, বাড়বে তাপমাত্রাও

দেশে আগামী পাঁচ দিন বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ বিরাজমান। এছাড়া মৌসুমী বায়ু Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন