সিরাজগঞ্জে এক সূধী সমাবেশে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, শেখ হাসিনা ক্ষমতায় এসে পিতা হত্যার বদলা নিতে গিয়ে দেশকে ও জাতিকে শেষ করে দিয়েছে। আওয়ামী লীগের ক্ষমতায় আসা মানেই ইতিহাস বিকৃতি শুরু কর।শনিবার (৩ মে) বিকাল ৪টায় জেলা আইনজীবী সমিতি ভবনের তৃতীয় তলার আব্দুল্লাহ আল মাহমুদ মেমোরিয়াল লাইব্রেরী মিলনায়তনে সিরাজগঞ্জের সূধীজনদের নিয়ে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন। তিনি বলেন, জাতিসংঘের হিসাব অনুযায়ী আওয়ামী লীগ প্রথম ক্ষমতায় এসে মাত্র পাঁচদিনে দেড় হাজার মানুষ হত্যা করেছিল। সিরাজগঞ্জে মানুষ মারার জন্য আওয়ামী লীগ নেতারা সাতটি ক্যাম্প তৈরি করেছিল। সেসব ক্যাম্পে নির্বিচারে নিরিহ মানুষ হত্যা করেছে।ইকবাল হাসান মাহমুদ টুকু আরো বলেন, কেউ কেউ বলে আওয়ামী লীগ যা করেছে বিএনপি ক্ষমতায় এলে তাই করবে- এমন কথা বিএনপির বেলায় মানায় না। তিনি বলেন আওয়ামী লীগের সাথে বিএনপির তুলনা যারা করে তারা বিএনপির জনপ্রিয়তাকে ভয় পায়।আওয়ামী লীগ ক্ষমতায় এসে যত জঘন্য কাজ করেছে, বিএনপি ক্ষমতায় থেকে তার ছিটেফোঁটাও করে নাই। আওয়ামী লীগের নেতারাই বলেছিল, ক্ষমতাচ্যুত হলে আওয়ামী লীগের লাখ লাখ লোক মারা যাবে। ৫ আগস্টের পরে বিএনপির হাতে একজন  লোকও মরে নাই। কারণ আমরা শান্ত থেকেছি।আমরা শান্তিপ্রিয়। আওয়ামী লীগের নির্যাতনের কথা উল্লেখ করে টুকু বলেন, বেগম খালেদা জিয়া পায়ে হেটে জেলে গিয়েছিলেন,হুইল চেয়ারে বেরিয়ে এসেছেন। জেলা আইনজীবী সমিতির সভাপতি শাকিল মোহাম্মদ শরিফুর হায়দার (রফিক সরকার)র সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ছাইদুর রহমান বাচ্চু। এসময় বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ সাংবাদিক,আইনজীবিসহ সর্বস্তরের পেশাজীবি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফুটপাতে হাঁটছিলেন তরুণী, স্ল্যাবে পা দিতেই পড়ে গেলেন নালায়
ফুটপাতে হাঁটছিলেন তরুণী, স্ল্যাবে পা দিতেই পড়ে গেলেন নালায়

চট্টগ্রাম নগরে ফুটপাত দিয়ে হেঁটে আসছিলেন এক তরুণী। মুরাদপুরে জামান হোটেলের সামনে নালার ওপর ছিল স্ল্যাব। তাতে পা রাখতেই তা Read more

যশোরে সাপের কামড়ে ভাইয়ের মৃত্যু, বোন গুরুতর
যশোরে সাপের কামড়ে ভাইয়ের মৃত্যু, বোন গুরুতর

যশোরের মণিরামপুরে সাপের কামড়ে আজিম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। তার বোন হালিমা (৮) গুরুতর অবস্থায় যশোর ২৫০ শয্যা Read more

পারভেজ হত্যা মামলার আসামি হৃদয় মিয়াজী গ্রেপ্তার
পারভেজ হত্যা মামলার আসামি হৃদয় মিয়াজী গ্রেপ্তার

ঢাকার বনানীতে বিশ্ববিদ্যালয়ছাত্র জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হৃদয় মিয়াজীকে (২৩) কুমিল্লার তিতাস উপজেলা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। সোমবার Read more

গৌরনদী সরকারি কলেজের সামনেই ভাগাড়, শিক্ষার্থীদের বিক্ষোভ
গৌরনদী সরকারি কলেজের সামনেই ভাগাড়, শিক্ষার্থীদের বিক্ষোভ

বরিশালের গৌরনদী সরকারি কলেজের সামনে ময়লার ভাগার (ডাম্পিং) স্থাপনকে কেন্দ্র করে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে কলেজের শিক্ষার্থীরা।রবিবার (১৯ Read more

সাম্যের জানাজা বাদ জোহর ঢাবির কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হবে
সাম্যের জানাজা বাদ জোহর ঢাবির কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হবে

সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্যের জানাজা ঢাবির কেন্দ্রীয় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন