কক্সবাজারের শহরের নাজিরারটেক বাকখালী নদীর মোহনায় অভিযান চালিয়ে একটি মাছ ধরার ট্রলার থেকে ৪ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব-১৫। এ সময় মাদক পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৯ জনকে আটক করা হয়েছে।মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে অভিযান চালানো হয়। র‌্যাব-১৫–এর সহকারী পরিচালক আ. ম. ফারুক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, টেকনাফ থেকে একটি বড় চালান আসছে এমন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা নজরদারির পর ট্রলারটি আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তেলের ড্রামের ভেতরে লুকানো অবস্থায় ইয়াবাগুলো পাওয়া যায়। পরে ট্রলারটি জব্দ করে কক্সবাজার শহরের ফিশারিঘাটে নিয়ে আসা হয়।আটকরা হলেন- শহরের পেশকার পাড়া মৃত কলিম উল্লাহর ছেলে আব্বাস উদ্দিন (৪৮), চকরিয়ার বড়ইতলী এলাকার মৃত মোজাফ্ফর মাঝির ছেলে মো. আবু তাহের (৪২), ঈদগাঁওর ইসলামাবাদ এলাকার মৃত আব্দুস সালামের ছেলে মো. ফিরোজ (৩৮), ঈদগাঁওর দক্ষিণ মাইজপাড়ার মৃত নুরুল আজিমের ছেলে মো. মোস্তাক আহাম্মদ (৪০), ঝিলংজার বাস টার্মিনালের লারপাড়া এলাকার মৃত মোজাহের আহাম্মদের ছেলে মো. নবী হোসেন (৩৮), একই এলাকার মৃত সৈয়দ আহাম্মদের ছেলে জাফর আলম (৬৩), একই এলাকার মৃত সিরাজ মিয়ার ছেলে মো. সেলিম (৬৮), চকরিয়ার ডুলাহাজারা, চকরিয়ার আব্দুল মতলবের ছেলে মো. শাহাব উদ্দিন (৫৫), চকরিয়ার লম্বাতলী এলাকার গফুর গাজীর ছেলে আবুল কালাম ওরফে কালু (৭০)।র‌্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, আটক ট্রলারটির মালিক ও ইয়াবা চালানের মূল হোতা হলেন মো. বোরহান উদ্দিন, যিনি মহেশখালীর বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে অভিনব কায়দায় ট্রলারে ইয়াবা পাচার করে আসছিলেন। বর্তমানে তিনি পলাতক রয়েছেন।র‌্যাবের গোয়েন্দা নজরদারি ও অভিযানের অংশ হিসেবে এ বিপুল ইয়াবা জব্দ করা হয়েছে। কক্সবাজার উপকূলে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন র‌্যাব।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টিভিতে আজকের খেলা (২২ ডিসেম্বর ২০২৫)
টিভিতে আজকের খেলা (২২ ডিসেম্বর ২০২৫)

মাউন্ট মঙ্গানুইয়ে চলমান ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ডের মধ্যকার তৃতীয় টেস্টের ফলাফল হবে আজ। আইএল টি-টোয়েন্টিতে আছে তাসকিন আহমেদের খেলা। এছাড়াও Read more

রিয়া মনির কারণে তিনটি সংসার ভেঙেছে: অভিযোগ হিরো আলমের
রিয়া মনির কারণে তিনটি সংসার ভেঙেছে: অভিযোগ হিরো আলমের

স্ত্রী রিয়া মনির বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। তিনি দাবি করেছেন, রিয়া Read more

ডেঙ্গুতে আরও ২ জনের প্রাণহানি, হাসপাতালে ৭১৫
ডেঙ্গুতে আরও ২ জনের প্রাণহানি, হাসপাতালে ৭১৫

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২ জন মারা গেছেন। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭১৫ জন ডেঙ্গুরোগী।এ Read more

খানসামায় গ্যাসের কৃত্রিম সংকট, ভুক্তভোগী সাধারণ মানুষ
খানসামায় গ্যাসের কৃত্রিম সংকট, ভুক্তভোগী সাধারণ মানুষ

দিনাজপুরের খানসামা উপজেলায় লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের তীব্র সংকট দেখা দিয়েছে। সরকারি নির্ধারিত ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার Read more

ভেনেজুয়েলায় বিপজ্জনক নজির স্থাপন করেছে আমেরিকা: জাতিসংঘ
ভেনেজুয়েলায় বিপজ্জনক নজির স্থাপন করেছে আমেরিকা: জাতিসংঘ

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে আসার মাধ্যমে যুক্তরাষ্ট্র একটি বিপজ্জনক নজির স্থাপন Read more

চাঁদপুরে সিলিন্ডার বিস্ফোরণে ১০ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই
চাঁদপুরে সিলিন্ডার বিস্ফোরণে ১০ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

চাঁদপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি হোটেলের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে এবং পুড়ে যায় ১০টি ব্যবসা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন