দেশে তামাকের কারণে বছরে ১ লাখ ৬১ হাজার মানুষ মারা যায়। অর্থাৎ অস্বাভাবিক যত মৃত্যু আছে, যেমন সড়ক দুর্ঘটনা, পানিতে ডুবে মৃত্যু, হত্যাকাণ্ড ইত্যাদি একসঙ্গে যোগ করলেও তামাকের ফলে মৃত্যুর সমান নয়। বেসরকারি সংস্থা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দ্য রুরাল পুওরের (ডর্‌প) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশ ক্যান্সার সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. গোলাম মহিউদ্দিন ফারুক। একই তথ্য দেন কমিউনিটি ক্লিনিক হেলথ সাপোর্ট ট্রাস্টের সভাপতি ড. আবু মুহাম্মদ জাকির হোসেনও।মঙ্গলবার (২৬ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত “তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার এফসিটিসি’র বাস্তবায়ন ও আর্টিকেল ৫.৩ প্রতিপালনে সরকারের কাছে প্রত্যাশা” শীর্ষক এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানায় তারা।সংবাদ সম্মেলনে অংশ নিয়ে বাংলাদেশ ক্যান্সার সোসাইটির সভাপতি ডা. গোলাম মহিউদ্দিন ফারুক বলেন, ‘তামাকের কারণে বছরে ১ লাখ ৬১ হাজার মানুষ মারা যায়। এটি হচ্ছে আইনি রাস্তায় মৃত্যুর ব্যবসা। করোনা মহামারী নিয়ে সবাই আতঙ্কিত ছিল। কতশত উদ্যোগ নেয়া হয়েছে মৃত্যু কমাতে। অথচ করোনা এ পর্যন্ত দেশে যত প্রাণ কেড়েছে, তামাক এক বছরেই তার চেয়ে বেশি প্রাণ কাড়ছে। এ নিয়ে কারো কোনো মাথাব্যথা নেই।’২০১৭-১৮ সালে একটি গবেষণা করা হয়েছিল জানিয়ে তিনি আরো বলেন, ‘ওই সময় তামাক থেকে সরকার রাজস্ব পেত ২২ হাজার কোটি টাকা। কিন্তু তামাকের কারণে যে সাতটি রোগ হয়, তার পেছনে ওই বছর দেশের মানুষের খরচ হয়েছিল ৩০ হাজার ৫০০ কোটি টাকা। অর্থাৎ রাজস্ব আয়ের কথা বলা হলেও এখানে সামগ্রিকভাবে ব্যালেন্স ঋণাত্মক। জমির উর্বরতা নষ্ট, পরিবেশ তো বাদ থাকছেই।’ ধূমপান ও তামাকজাত দ্রব্য (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪-এর খসড়া পর্যালোচনার জন্য গঠিত উপদেষ্টা কমিটি জানিয়েছে, সংশ্লিষ্ট সব পক্ষের—যার মধ্যে তামাক কোম্পানিও রয়েছে—মতামত নিতে হবে। এটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার এফটিসি আর্টিকেল ৫.৩-এর সুস্পষ্ট লঙ্ঘন বলে জানান ডা. গোলাম মহিউদ্দিন ফারুক।কমিউনিটি ক্লিনিক হেলথ সাপোর্ট ট্রাস্টের সভাপতি ড. আবু মুহাম্মদ জাকির হোসেন বলেন, ‘বাংলাদেশে প্রতি বছর তামাকজনিত রোগে ১ লাখ ৬১ হাজার মানুষের মৃত্যুর পাশাপাশি লাখ লাখ অসুস্থও হয়। অথচ তামাক কোম্পানিগুলো মুনাফার আশায় মিথ্যা প্রচার করে বলছে, তামাক নিয়ন্ত্রণ আইনের খসড়া সংশোধনী পাস হলে সরকার বিপুল পরিমাণে রাজস্ব হারাবে। তবে বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। ২০০৫ সালে তামাক নিয়ন্ত্রণ আইন প্রণয়ন ও ২০১৩ সালে সংশোধনের পর গত ১৮ বছরে সরকারের রাজস্ব আয় বেড়েছে সাড়ে ১২ গুণ। একই সঙ্গে ২০০৯-১৭ সালের মধ্যে তামাক ব্যবহার ১৮ শতাংশ কমেছে। এতে প্রমাণিত তামাক ব্যবহার কমলেও সরকারের রাজস্বে প্রভাব পড়ে না।’ডর্‌পের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী এএইচএম নোমানের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে আরো বক্তব্য দেন ঢাকা আহছানিয়া মিশনের পরিচালক (স্বাস্থ্য ও ওয়াশ সেক্টর) ইকবাল মাসুদ।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যমুনা অভিমুখে শ্রমিকরা, পুলিশি বাধায় কাকরাইলে অবস্থান
যমুনা অভিমুখে শ্রমিকরা, পুলিশি বাধায় কাকরাইলে অবস্থান

বকেয়া বেতন পরিশোধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে মার্চ টু যমুনা কর্মসূচিতে পুলিশের বাধার মুখে কাকরাইল মোড়ে অবস্থান নিয়েছেন পোশাক Read more

ঘানায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, দুই মন্ত্রীসহ নিহত ৮
ঘানায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, দুই মন্ত্রীসহ নিহত ৮

সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পশ্চিম আফ্রিকার দেশ ঘানার প্রতিরক্ষা ও পরিবেশমন্ত্রীসহ মোট আটজন নিহত হয়েছেন। হেলিকপ্টারটিতে ৩ জন ক্রু ও Read more

ববি শিক্ষার্থী শুভকে আত্মহত্যায় বাধ্য করা ব্যক্তিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন
ববি শিক্ষার্থী শুভকে আত্মহত্যায় বাধ্য করা ব্যক্তিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী শুভ বৈরাগীকে প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে শারীরিক ও সামাজিকভাবে হেনস্তার মাধ্যমে আত্মহত্যায় বাধ্য করা ব্যক্তিদের Read more

চাঁদপুরে আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেফতার
চাঁদপুরে আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেফতার

চাঁদপুরের শাহরাস্তিতে মেসার্স পাটোয়ারী এন্টারপ্রাইজে ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে পুলিশ সুপার Read more

আইজিপির সঙ্গে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেলের সাক্ষাৎ
আইজিপির সঙ্গে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেলের সাক্ষাৎ

জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল জ্যাঁ-পিয়ের লাক্রোয়া শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের অনন্য ভূমিকার প্রশংসা করেছেন।তিনি সোমবার (২১ এপ্রিল) Read more

ছাত্রদল কর্মীর নেতৃত্বে হাবিপ্রবিসাসের অফিস ভাঙচুর
ছাত্রদল কর্মীর নেতৃত্বে হাবিপ্রবিসাসের অফিস ভাঙচুর

অবৈধভাবে হলে ওঠা নিয়ে খবর প্রকাশ করায় ছাত্রদলকর্মী শামীম আশরাফীর নেতৃত্বে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন