তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে বিএনপি, জামায়াতে ইসলামী, পাঁচ বিশিষ্ট নাগরিক ও এক ব্যক্তির করা চারটি পৃথক আবেদনের ওপর সুপ্রিম কোর্টের আপিল বিভাগে দ্বিতীয় দিনের মতো শুনানি চলছে। নির্ধারিত দিনে বুধবার (২৭ আগস্ট) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ শুনানি করছে। গতকাল মঙ্গলবার (২৬ আগস্ট) শুনানি শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় আজ সেটি শুনানিতে উঠে। গত ২১ আগস্ট তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে বিএনপি, জামায়াতে ইসলামী, পাঁচ বিশিষ্ট নাগরিক ও এক ব্যক্তির করা চারটি পৃথক আবেদন শুনানির জন্য এই দিন ঠিক করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর আগে, হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে করা আপিল মঞ্জুর করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাত সদস্যের বিচারপতির পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চ ২০১১ সালের ১০ মে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী (তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা) বাতিল ঘোষণা করে রায় দেন। ওই রায়ের পুনর্বিবেচনা চেয়ে গত বছরের অক্টোবরে আবেদন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে, রায় পুনর্বিবেচনা চেয়ে আবেদন করেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদারসহ পাঁচ বিশিষ্ট ব্যক্তি। অন্য চারজন হলেন তোফায়েল আহমেদ, এম হাফিজউদ্দিন খান, জোবাইরুল হক ভূঁইয়া ও জাহরা রহমান। আপিল বিভাগের ওই রায় পুনর্বিবেচনা চেয়ে গত বছরের ২৩ অক্টোবর আরেকটি আবেদন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। এ ছাড়া নওগাঁর রানীনগরের নারায়ণপাড়ার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মো. মোফাজ্জল হোসেন আপিল বিভাগের রায় পুনর্বিবেচনা চেয়ে গত বছর একটি আবেদন করেন। পঞ্চম সংশোধনী নিয়ে আপিল বিভাগের রায় পুনর্বিবেচনা চেয়ে আরেকটি আবেদন করেন তিনি। দুই সংশোধনী নিয়ে পৃথক পাঁচটি রিভিউ আবেদন আপিল বিভাগে শুনানির জন্য ওঠে। ১৯৯৬ সালে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা অন্তর্ভুক্ত হয়। এই সংশোধনীর বৈধতা নিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী এম সলিমউল্লাহসহ অন্যরা ১৯৯৮ সালে হাইকোর্টে রিট করেন। প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট রুল দেন। হাইকোর্টের বিশেষ বেঞ্চ চূড়ান্ত শুনানি শেষে ২০০৪ সালের ৪ আগস্ট রায় দেন। সংবিধানের ত্রয়োদশ সংশোধনীকে বৈধ ঘোষণা করে দেওয়া রায়ে বলা হয়, ১৯৯৬ সালের ত্রয়োদশ সংশোধনী সংবিধানসম্মত। এই রায়ের বিরুদ্ধে সরাসরি আপিলের অনুমতি দেওয়া হয়। এর ধারাবাহিকতায় ২০০৫ সালে আপিল করে রিট আবেদনকারী পক্ষ। এই আপিল মঞ্জুর করে ২০১১ সালের ১০ মে আপিল বিভাগ রায় ঘোষণা করেন। ঘোষিত রায়ের পর তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার বিলোপসহ বেশ কিছু বিষয়ে আনা পঞ্চদশ সংশোধনী আইন ২০১১ সালের ৩০ জুন জাতীয় সংসদে পাস হয়। ২০১১ সালের ৩ জুলাই এ-সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়। এদিকে, পঞ্চদশ সংশোধনী আইন চ্যালেঞ্জ করে যেসব রিট করা হয় সেগুলোর পরিপ্রেক্ষিতে রুল হয়। রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে গত বছরের ১৭ ডিসেম্বর হাইকোর্ট রায় ঘোষণা করেন। রায়ে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলুপ্তি-সংক্রান্ত পঞ্চদশ সংশোধনী আইনের ২০ ও ২১ ধারা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ও বাতিল ঘোষণা করা হয়। একই সঙ্গে সংবিধান সংশোধনের ক্ষেত্রে গণভোটের বিধান পুনর্বহাল এবং পঞ্চদশ সংশোধনী আইনের আরও চারটি ধারা বাতিল ঘোষণা করা হয়। এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঢাকার বিভিন্ন স্থানে গ্যাসের গন্ধ, আতঙ্কিত না হতে পরামর্শ তিতাসের
ঢাকার বিভিন্ন স্থানে গ্যাসের গন্ধ, আতঙ্কিত না হতে পরামর্শ তিতাসের

রাজধানীর বিভিন্ন স্থানের বাতাসে গ্যাসের তীব্র গন্ধ পাওয়া যাচ্ছে। এতে আতঙ্কিত হয়ে পড়ছেন সংশ্লিষ্ট এলাকার অনেকে। তবে এই ঘটনায় জনসাধারণকে Read more

গাছবোঝাই ট্রলি উঠতেই ভেঙে পড়ল আয়রন ব্রিজ, চরম দুর্ভোগে এলাকাবাসী
গাছবোঝাই ট্রলি উঠতেই ভেঙে পড়ল আয়রন ব্রিজ, চরম দুর্ভোগে এলাকাবাসী

বরিশালের আগৈলঝাড়ায় স্থানীয়দের বাধাঁ উপেক্ষা করে ব্রীজের উপর গাছ উঠিয়ে আয়রন ব্রীজ ভেঙ্গে ফেলার অভিযোগ উঠেছে গাছ ব্যবসায়ীর বিরুদ্ধে। ওই Read more

ভোটের রাতে ডাকসুর নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এক প্রার্থী
ভোটের রাতে ডাকসুর নির্বাচন থেকে সরে দাঁড়ালেন এক প্রার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে ঘিরে জমে উঠেছে প্রতিদ্বন্দ্বিতা। ভোট গ্রহণ শুরু হবে আগামীকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালেই। তবে Read more

তাইওয়ানে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত
তাইওয়ানে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত

তাইওয়ানের উত্তর-পূর্ব উপকূলীয় এলাকায় রিখটার স্কেলে ৭ মাত্রার শক্তিশালী এক ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার স্থানীয় সময় রাতের দিকে আঘাত হানা Read more

স্ত্রীর অর্থে বিলাসিতা করতে ডিভোর্সের পরও মাসে ৩ কোটি চান স্বামী
স্ত্রীর অর্থে বিলাসিতা করতে ডিভোর্সের পরও মাসে ৩ কোটি চান স্বামী

নিজে পেশায় চিকিৎসক হলেও স্ত্রী বিশ্বের অন্যতম বড় তারকা হওয়ায় বিলাসী জীবনযাপন করতেন স্বামী। কিন্তু ডিভোর্সের পর বিলাসিত করার পর্যাপ্ত Read more

ঈদে টাঙ্গাইল মহাসড়ক নিরাপদ রাখতে ১৭ পদক্ষেপ 
ঈদে টাঙ্গাইল মহাসড়ক নিরাপদ রাখতে ১৭ পদক্ষেপ 

আসন্ন ঈদুল আযহা উপলক্ষে ঢাকা টাঙ্গাইল যমুনাসেতু মহাসড়ক নিরাপদ রাখতে ১৭টি পদক্ষেপ নিয়েছে জেলা প্রশাসন।বৃহস্পতিবার (২২ মে) জেলা প্রশাসকের সম্মেলন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন