চট্টগ্রামের পটিয়া উপজেলায় ভবনের সেফটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার আশিয়া ইউনিয়নের দক্ষিণ আশিয়া ডিলার আহমেদ বাড়িতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- উপজেলার আশিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড চৌধুরী বাড়ির সোলাইমান চৌধুরীর পুত্র মো. নাজিম (২৪) এবং একই ইউনিয়নের ৪নং ওয়ার্ড নয়াবাড়ির আবদুল আলিমের পুত্র মো. তারেক (২০)। তারা দুজনেই পেশায় রাজমিস্ত্রী ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৮টার দিকে ডিলার আহমেদ বাড়ির একটি ভবনের সেফটিক ট্যাংক পরিষ্কার করতে নামেন নাজিম। দীর্ঘ সময় কোনো সাড়া না পেয়ে তার খোঁজে নামেন তারেক। কিন্তু সেও নিখোঁজ হন। পরে আশপাশের লোকজন জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পটিয়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে দুইজনের মরদেহ উদ্ধার করে।স্থানীয় যুবক মিসকাতুর রহমান বলেন, ‘প্রথমে নাজিম ট্যাংকে নামেন। অনেকক্ষণ কোনো সাড়া না পেয়ে তারেকও খুঁজতে নামেন। পরে তাদের আর কোনো সাড়া পাওয়া যায়নি, আমরা ফায়ার সার্ভিসকে খবর দিই।’ঘটনা নিশ্চিত করে পটিয়া ফায়ার স্টেশনের ইনচার্জ রাজেশ বড়ুয়া বলেন, ‘খবর পেয়ে আমাদের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সেফটিক ট্যাংক থেকে দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করে। মরদেহগুলো পটিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হচ্ছে।’এ বিষয়ে জানতে চাইলে পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান বলেন, ‘ঘটনাস্থলে পুলিশের একটি টিম কাজ করছে। মরদেহ উদ্ধার করে ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভেনেজুয়েলার সঙ্গে আমেরিকার যুদ্ধ শুরু হতে পারে: ট্রাম্প
ভেনেজুয়েলার সঙ্গে আমেরিকার যুদ্ধ শুরু হতে পারে: ট্রাম্প

ভেনেজুয়েলার সঙ্গে আমেরিকার যুদ্ধ বাঁধতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ‘দিন শেষ হয়ে আসছে’ Read more

জাতিসংঘের প্রয়োজনীয়তা নেই: ডোনাল্ড ট্রাম্প
জাতিসংঘের প্রয়োজনীয়তা নেই: ডোনাল্ড ট্রাম্প

জাতিসংঘের প্রয়োজনীয়তা নেই বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে ভাষণ দেওয়ার সময় তিনি এই মন্তব্য Read more

মোদিকে ফোনকল পুতিনের, আসছেন ভারত সফরে
মোদিকে ফোনকল পুতিনের, আসছেন ভারত সফরে

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে টেলিফোন করে জম্মু ও কাশ্মিরের রাজ্যের অনন্তনাগ জেলার পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন রাশিয়ার Read more

বঙ্গোপসাগরে মাছ ধরার দুটি ট্রলারসহ ৩৪ ভারতীয় জেলে আটক
বঙ্গোপসাগরে মাছ ধরার দুটি ট্রলারসহ ৩৪ ভারতীয় জেলে আটক

বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকার করা ৩৪ ভারতীয় জেলেকে আটক করেছে নৌবাহিনী। এ সময় 'এফবি ঝড়' ও 'এফবি Read more

আলোচনা প্রত্যাখ্যান, ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচি ঘোষণা
আলোচনা প্রত্যাখ্যান, ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচি ঘোষণা

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সঙ্গে আগামীকালের আলোচনা প্রত্যাখ্যান করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। একই সঙ্গে দাবি আদায়ে ২৮ জুন লাগাতার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন